লোড হচ্ছে

অনুবাদসমূহ [১৫]

তৃতীয় বৃক্ষ সূত্র

“হে ভিক্ষুগণ, অসুরগণের যেকোনো বৃক্ষ হতে যেমন চিত্রপাটলি বৃক্ষ শ্রেষ্ঠরূপে আখ্যায়িত হয়; ঠিক এরূপেই যে-সকল বোধিপক্ষীয় ধর্ম আছে তন্মধ্যে বোধি বা জ্ঞান লাভের জন্য প্রজ্ঞেন্দ্রিয় অগ্রগণ্য হয়। বোধিপক্ষীয় ধর্মসমূহ কী কী? শ্রদ্ধেন্দ্রিয় বোধিপক্ষীয় ধর্ম জ্ঞান লাভের জন্য সংবর্তিত হয়; বীর্যেন্দ্রিয় বোধিপক্ষীয় ধর্ম, স্মৃতিন্দ্রিয় বোধিপক্ষীয় ধর্ম, সমাধিন্দ্রিয় বোধিপক্ষীয় ধর্ম এবং প্রজ্ঞেন্দ্রিয় বোধিপক্ষীয় ধর্মও জ্ঞান লাভের জন্য সংবর্তিত হয়। অসুরগণের যেকোনো বৃক্ষ হতে যেমন চিত্রপাটলি বৃক্ষ শ্রেষ্ঠরূপে আখ্যায়িত হয়; ঠিক এরূপেই ভিক্ষুগণ, যে-সকল বোধিপক্ষীয় ধর্ম আছে তন্মধ্যে বোধি বা জ্ঞান লাভের জন্য প্রজ্ঞেন্দ্রিয় অগ্রগণ্য হয়।” নবম সূত্র।

ব্যাখ্যা [১]