লোড হচ্ছে

অনুবাদসমূহ [১৬]

পূর্বদিকাদি সূত্র দ্বাদশ

“হে ভিক্ষুগণ, যেমন গঙ্গানদী পূর্বদিকে প্রবাহিত, পূর্বাভিমুখী ও পূর্বদিকে ক্রমাবনত; ঠিক এরূপেই ভিক্ষুগণ, পঞ্চেন্দ্রিয় ভাবিত ও বহুলীকৃত হলে ভিক্ষু নির্বাণের দিকে ঝুঁকে পড়ে, নির্বাণাভিমুখী হয় এবং নির্বাণে ক্রমোন্নত হয়। পঞ্চেন্দ্রিয় ভাবিত ও বহুলীকৃত হলে ভিক্ষু কীরূপে নির্বাণের দিকে ঝুঁকে পড়ে, নির্বাণাভিমুখী হয় এবং নির্বাণে ক্রমোন্নত হয়? এক্ষেত্রে ভিক্ষু বিবেক-নিশ্রিত (আশ্রিত), বিরাগ-নিশ্রিত, নিরোধ-নিশ্রিত ও বিসর্জন-পরিণামী শ্রদ্ধেন্দ্রিয় ভাবিত করে। অনুরূপভাবে ভিক্ষু বিবেক-নিশ্রিত, বিরাগ-নিশ্রিত, নিরোধ-নিশ্রিত ও বিসর্জন-পরিণামী বীর্যেন্দ্রিয়, স্মৃতিন্দ্রিয়, সমাধিন্দ্রিয় এবং প্রজ্ঞেন্দ্রিয় ভাবিত করে। ভিক্ষুগণ, এরূপেই পঞ্চেন্দ্রিয় ভাবিত ও বহুলীকৃত হলে ভিক্ষু নির্বাণের দিকে ঝুঁকে পড়ে, নির্বাণাভিমুখী হয় এবং নির্বাণে ক্রমোন্নত হয়।” দ্বাদশ সূত্র।

গঙ্গাপেয়্যাল বর্গ সমাপ্ত।

তস্সুদ্দানং/সূত্রসূচি

ছয় পূর্বদিকে নিম্ন হয়, সমুদ্রে নিম্ন ছয়;
ছয় দুগুণে দ্বাদশ হয়, তা দ্বারা বর্গ বলা হয়॥

ব্যাখ্যা [০]