লোড হচ্ছে

অনুবাদসমূহ [২৩]

উপচালা সূত্র

শ্রাবস্তী নিদান। তখন উপচালা ভিক্ষুণী পূর্বাহ্ণ সময়ে চীবর পরিধানপূর্বক… দিনের বেলায় অবস্থানের জন্য অন্য একটি বৃক্ষমূলে উপবেশন করলেন। অনন্তর পাপীরাজ মার উপচালা ভিক্ষুণীর নিকট উপস্থিত হয়ে তাঁকে বলল, ‘হে ভিক্ষুণী, আপনি কোথায় উৎপন্ন হতে চান?’ ‘হে আবুসো, আমি কোথাও উৎপন্ন হতে চাই না।’

(তখন মার বলল)

‘তাবতিংশ, যাম, তুষিত ও নির্মাণরতি দেবগণের দিকে চিত্তকে মনোনিবেশ করান, আনন্দ অনুভব করবেন।’

(উপচালা ভিক্ষুণী বললেন)

‘তাবতিংশ, যাম, তুষিত ও নির্মাণরতি দেবগণ সকলেই কামবন্ধনে আবদ্ধ, এবং তারা সকলেই পুনরায় মারবশে আসে।

সর্ব জগৎ আদীপ্ত, সমগ্র লোক সন্তাপিত, সমস্ত প্রাণিজগৎ প্রজ্বলিত, সর্ব ভুবন প্রকম্পিত।

যা অকম্পিত, অপ্রজ্বলিত তা অপৃথগ্‌জন দ্বারা সেবিত। যেখানে মারের গমন অসম্ভব, সেখানেই (নির্বাণে) আমার মন নিরত।’

তখন পাপীরাজ মার ‘উপচালা ভিক্ষুণী আমাকে জেনেছেন’ বলে দুঃখী ও দুর্মনা হয়ে সেখানেই অন্তর্ধান করল।

ব্যাখ্যা [১]