লোড হচ্ছে

অনুবাদসমূহ [১৬]

অপার সূত্র

“হে ভিক্ষুগণ, চারি ঋদ্ধিপাদ ভাবিত ও বহুলীকৃত হলে তা অপর পার বা নির্বাণতীরে গমনের জন্য সংবর্তিত হয়। সেই চারি প্রকার কী কী?

ভিক্ষুগণ, এক্ষেত্রে ভিক্ষু সমাধি-প্রধান ও সংস্কারসমৃদ্ধ ছন্দ-ঋদ্ধিপাদ ভাবিত (অনুশীলন) করে, এভাবে ভিক্ষু সমাধি-প্রধান ও সংস্কারসমৃদ্ধ বীর্য ঋদ্ধিপাদ, চিত্ত ঋদ্ধিপাদ ও মীমাংসা ঋদ্ধিপাদ ভাবিত করে। ভিক্ষুগণ, এই চারি ঋদ্ধিপাদ ভাবিত ও বহুলীকৃত হলে তা নির্বাণতীরে গমনের জন্য সংবর্তিত হয়।” প্রথম সূত্র।

ব্যাখ্যা [১]