লোড হচ্ছে

অনুবাদসমূহ [১৪]

দ্বিতীয় ফল সূত্র

“হে ভিক্ষুগণ, চারি প্রকার ঋদ্ধিপাদ আছে। সেই চারি প্রকার কী কী?

ভিক্ষুগণ, এক্ষেত্রে ভিক্ষু সমাধি-প্রধান ও সংস্কারসমৃদ্ধ ছন্দ-ঋদ্ধিপাদ ভাবিত করে। এভাবে ভিক্ষু সমাধি-প্রধান ও সংস্কারসমৃদ্ধ বীর্য, চিত্ত ও মীমাংসা ঋদ্ধিপাদ ভাবিত করে। ভিক্ষুগণ, ইহাই হচ্ছে চারিবিধ ঋদ্ধিপাদ। ভিক্ষুগণ, এই চারি ঋদ্ধিপাদে ভাবিতাত্ম ও বহুলীকৃতাত্ম জনের সপ্তফল এবং সপ্ত-আনিশংস প্রত্যাশিত হয়।

সেই সপ্তফল এবং সপ্ত-আনিশংস কী কী? কেউ কেউ ইহজীবনেই অর্হত্ত্বফল লাভ করে। কেউ কেউ ইহজীবনে অর্হত্ত্বফল লাভ করতে না পারলে মৃত্যুকালে হলেও অর্হত্ত্বফল লাভ করে। যদি ইহজীবনে এবং মরণকালেও অর্হত্ত্বফল লাভ করতে না পারে তবে পঞ্চবিধ অধোভাগীয় সংযোজন পরিক্ষয় করে অন্তরা-পরিনির্বাণলাভী হয়; উপহচ্চ-পরিনির্বাণলাভী, অসংস্কার-পরিনির্বাণলাভী ও সসংস্কার পরিনির্বাণলাভী হয় এবং ঊর্ধ্বস্রোতা-অকনিষ্ঠগামী হয়। ভিক্ষুগণ, চারি ঋদ্ধিপাদে ভাবিতাত্ম ও বহুলীকৃতাত্ম জনের এই সপ্তফল ও সপ্ত-আনিশংস বা সুফলই প্রত্যাশিত।” ষষ্ঠ সূত্র।

ব্যাখ্যা [০]