লোড হচ্ছে

অনুবাদসমূহ [১৪]

আর্য সূত্র

“হে ভিক্ষুগণ, আর্য মুক্তিদায়ক চারি ঋদ্ধিপাদ ভাবিত ও বহুলীকৃত হলে তা তত্রস্থকর্মীর সম্যকরূপে দুঃখক্ষয়ের জন্য পরিচালিত হয়। সেই চারি প্রকার কী কী?

ভিক্ষুগণ, এক্ষেত্রে ভিক্ষু সমাধি-প্রধান ও সংস্কারসমৃদ্ধ ছন্দ-ঋদ্ধিপাদ ভাবিত (অনুশীলন) করে, এভাবে ভিক্ষু সমাধি-প্রধান ও সংস্কারসমৃদ্ধ বীর্য ঋদ্ধিপাদ, চিত্ত ঋদ্ধিপাদ ও মীমাংসা ঋদ্ধিপাদ ভাবিত করে। ভিক্ষুগণ, আর্য মুক্তিদায়ক চারি ঋদ্ধিপাদ ভাবিত ও বহুলীকৃত হলে তা তত্রস্থকর্মীর সম্যকরূপে দুঃখক্ষয়ের জন্য পরিচালিত হয়।” তৃতীয় সূত্র।

ব্যাখ্যা [০]