লোড হচ্ছে

অনুবাদসমূহ [১৪]

নির্বেদ সূত্র

“হে ভিক্ষুগণ, চারি ঋদ্ধিপাদ ভাবিত ও বহুলীকৃত হলে তা শুধুমাত্র নির্বেদ লাভের জন্য, বিরাগ, নিরোধ, উপশম, অভিজ্ঞা, সম্বোধি ও নির্বাণ লাভের জন্য সংবর্তিত হয়। সেই চারি প্রকার কী কী?

ভিক্ষুগণ, এক্ষেত্রে ভিক্ষু সমাধি-প্রধান ও সংস্কারসমৃদ্ধ ছন্দ-ঋদ্ধিপাদ ভাবিত (অনুশীলন) করে সমাধি-প্রধান ও সংস্কারসমৃদ্ধ বীর্য ঋদ্ধিপাদ, চিত্ত ঋদ্ধিপাদ এবং মীমাংসা ঋদ্ধিপাদ ভাবিত (অনুশীলন) করে। ভিক্ষুগণ, এই চারি ঋদ্ধিপাদ ভাবিত, বহুলীকৃত হলে তা শুধুমাত্র নির্বেদ লাভের জন্য, বিরাগ, নিরোধ, উপশম, অভিজ্ঞা, সম্বোধি ও নির্বাণ লাভের জন্য সংবর্তিত হয়।” চতুর্থ সূত্র।

ব্যাখ্যা [০]