লোড হচ্ছে

অনুবাদসমূহ [১৫]

ওঘ প্রভৃতি দশ সূত্র

“হে ভিক্ষুগণ, এই পাঁচ প্রকার ঊর্ধ্বভাগীয় সংযোজন (আছে)। সেই পাঁচ প্রকার কী কী? যথা : রূপরাগ, অরূপরাগ, মান, ঔদ্ধত্য ও অবিদ্যা। ইহাই পাঁচ প্রকার ঊর্ধ্বভাগীয় সংযোজন। ভিক্ষুগণ, এই পাঁচ প্রকার ঊর্ধ্বভাগীয় সংযোজন অভিজ্ঞাত ও পরিজ্ঞাত হয়ে এবং পরিক্ষয় ও প্রহান করে চারিবিধ ঋদ্ধিপাদ অনুশীলন করা উচিত।

সেই চারি প্রকার কী কী? ভিক্ষুগণ, এক্ষেত্রে ভিক্ষু সমাধি-প্রধান ও সংস্কারসমৃদ্ধ ছন্দ-ঋদ্ধিপাদ ভাবিত করে। একইভাবে সমাধি-প্রধান ও সংস্কারসমৃদ্ধ বীর্য, চিত্ত ও মীমাংসা ঋদ্ধিপাদ ভাবিত করে। ভিক্ষুগণ, এই পাঁচ প্রকার ঊর্ধ্বভাগীয় সংযোজনসমূহের অভিজ্ঞাত ও পরিজ্ঞাত হয়ে এবং পরিক্ষয় ও প্রহান করে এই চারিবিধ ঋদ্ধিপাদ অনুশীলন করা উচিত।” দশম সূত্র।

(মার্গ-সংযুক্তের ন্যায় বিস্তারিতব্য)

ওঘ বর্গ সমাপ্ত।

তস্সুদ্দানং/সূত্রসূচি

ওঘ, যোগ, উপাদান, গনি', অনুশয়;
কামগুণ, নীবরণ, স্কন্ধ ও অধো-ঊর্ধ্বভাগীয় হয়॥

ঋদ্ধিপাদ-সংযুক্ত সমাপ্ত।

ব্যাখ্যা [০]