লোড হচ্ছে

অনুবাদসমূহ [১৫]

বুদ্ধ সূত্র

“হে ভিক্ষুগণ, ঋদ্ধিপাদ চারি প্রকার। সেই চারি প্রকার কী কী? ভিক্ষুগণ, এক্ষেত্রে ভিক্ষু সমাধি-প্রধান ও সংস্কারসমৃদ্ধ ছন্দ-ঋদ্ধিপাদ ভাবিত (অনুশীলন) করে। এভাবে ভিক্ষু বীর্য ঋদ্ধিপাদ, চিত্ত ঋদ্ধিপাদ ও মীমাংসা ঋদ্ধিপাদও ভাবিত করে। এগুলোই হচ্ছে চারিবিধ ঋদ্ধিপাদ। ভিক্ষুগণ, এই চারি ঋদ্ধিপাদ ভাবিত ও বহুলীকৃত বিধায় তথাগতকে ‘অর্হৎ সম্যকসম্বুদ্ধ’ বলা হয়।” অষ্ঠম সূত্র।

ব্যাখ্যা [০]