অনুবাদসমূহ [১৪]
English
- Bhikkhu Sujato
繁體字
- 莊春江
日本語
- 関西パーリ語実習会 (2023)
Deutsch
- Dr. Hellmuth Hecker (1993)
- Sabbamitta (2019)
Русский
- SV theravada.ru (2012)
Norsk
- Kåre A. Lie (2019)
বাংলা
- বঙ্গীস ভিক্ষু, অজিত ভিক্ষু, প্রজ্ঞাদর্শী ভিক্ষু (2018)
Việt Ngữ
- Thích Minh Châu
Bahasa Indonesia
- Indra Anggara
සිංහල
- A.P. de Zoysa
ပြန်သွားရန်
- Pitaka Myanmar Translation
ภาษาไทย
- Siam Rath
पाळिभासा (Pāli)
- Mahāsaṅgīti Tipiṭaka
রেফারেন্স
- Sutta Central
জ্ঞান সূত্র
“হে ভিক্ষুগণ, ‘ইহা সমাধি-প্রধান সংস্কারসমৃদ্ধ ছন্দ-ঋদ্ধিপাদ’-এরূপ অশ্রুতপূর্ব বিষয়ে আমার চক্ষু উৎপন্ন হয়েছিল, জ্ঞান উৎপন্ন হয়েছিল, প্রজ্ঞা উৎপন্ন হয়েছিল এবং বিদ্যা ও আলোক উৎপন্ন হয়েছিল। ভিক্ষুগণ, সেই সমাধি-প্রধান সংস্কারসমৃদ্ধ ছন্দ-ঋদ্ধিপাদ ভাবিত করা উচিত-এরূপ অশ্রুতপূর্ব বিষয়ে আমার চক্ষু উৎপন্ন হয়েছিল, এভাবে জ্ঞান উৎপন্ন হয়েছিল, প্রজ্ঞা উৎপন্ন হয়েছিল এবং বিদ্যা ও আলোক উৎপন্ন হয়েছিল।
ভিক্ষুগণ, ‘ইহা সমাধি-প্রধান সংস্কারসমৃদ্ধ বীর্য-ঋদ্ধিপাদ’-এরূপ অশ্রুতপূর্ব বিষয়ে আমার চক্ষু উৎপন্ন হয়েছিল, জ্ঞান উৎপন্ন হয়েছিল, প্রজ্ঞা উৎপন্ন হয়েছিল এবং বিদ্যা ও আলোক উৎপন্ন হয়েছিল। ভিক্ষুগণ, সেই সমাধি-প্রধান সংস্কারসমৃদ্ধ বীর্য-ঋদ্ধিপাদ ভাবিত করা উচিত-এরূপ অশ্রুতপূর্ব বিষয়ে আমার চক্ষু উৎপন্ন হয়েছিল, এভাবে জ্ঞান উৎপন্ন হয়েছিল, প্রজ্ঞা উৎপন্ন হয়েছিল এবং বিদ্যা ও আলোক উৎপন্ন হয়েছিল।
ভিক্ষুগণ, ‘ইহা সমাধি-প্রধান সংস্কারসমৃদ্ধ চিত্ত-ঋদ্ধিপাদ’-এরূপ অশ্রুতপূর্ব বিষয়ে আমার চক্ষু উৎপন্ন হয়েছিল, জ্ঞান উৎপন্ন হয়েছিল, প্রজ্ঞা উৎপন্ন হয়েছিল এবং বিদ্যা ও আলোক উৎপন্ন হয়েছিল। ভিক্ষুগণ, সেই সমাধি-প্রধান সংস্কারসমৃদ্ধ চিত্ত-ঋদ্ধিপাদ ভাবিত করা উচিত-এরূপ অশ্রুতপূর্ব বিষয়ে আমার চক্ষু উৎপন্ন হয়েছিল, এভাবে জ্ঞান উৎপন্ন হয়েছিল, প্রজ্ঞা উৎপন্ন হয়েছিল এবং বিদ্যা ও আলোক উৎপন্ন হয়েছিল।
ভিক্ষুগণ, ‘ইহা সমাধি-প্রধান ও সংস্কারসমৃদ্ধ মীমাংসা ঋদ্ধিপাদ’-এরূপ অশ্রুতপূর্ব বিষয়ে আমার চক্ষু উৎপন্ন হয়েছিল, জ্ঞান উৎপন্ন হয়েছিল, প্রজ্ঞা উৎপন্ন হয়েছিল এবং বিদ্যা ও আলোক উৎপন্ন হয়েছিল। ভিক্ষুগণ, সেই সমাধি-প্রধান সংস্কারসমৃদ্ধ মীমাংসা ঋদ্ধিপাদ ভাবিত করা উচিত-এরূপ অশ্রুতপূর্ব বিষয়ে আমার চক্ষু উৎপন্ন হয়েছিল, এভাবে জ্ঞান উৎপন্ন হয়েছিল, প্রজ্ঞা উৎপন্ন হয়েছিল এবং বিদ্যা ও আলোক উৎপন্ন হয়েছিল।” নবম সূত্র।
অনুবাদসমূহ [১৪]
English
- Bhikkhu Sujato
繁體字
- 莊春江
日本語
- 関西パーリ語実習会 (2023)
Deutsch
- Dr. Hellmuth Hecker (1993)
- Sabbamitta (2019)
Русский
- SV theravada.ru (2012)
Norsk
- Kåre A. Lie (2019)
বাংলা
- বঙ্গীস ভিক্ষু, অজিত ভিক্ষু, প্রজ্ঞাদর্শী ভিক্ষু (2018)
Việt Ngữ
- Thích Minh Châu
Bahasa Indonesia
- Indra Anggara
සිංහල
- A.P. de Zoysa
ပြန်သွားရန်
- Pitaka Myanmar Translation
ภาษาไทย
- Siam Rath
पाळिभासा (Pāli)
- Mahāsaṅgīti Tipiṭaka
রেফারেন্স
- Sutta Central
জ্ঞান সূত্র
ব্যাখ্যা [১]
English