লোড হচ্ছে

অনুবাদসমূহ [১৫]

প্রথম নির্জনগত সূত্র

আমি এরূপ শুনেছি। একসময় আয়ুষ্মান অনুরুদ্ধ শ্রাবস্তীর জেতবনে অনাথপিণ্ডিকের নির্মিত বিহারে অবস্থান করছিলেন। অতঃপর আয়ুষ্মান অনুরুদ্ধের একাকী নির্জনে অবস্থানের সময় এরূপ চিন্তা উৎপন্ন হয়েছিল, “চারি স্মৃতিপ্রস্থান যাদের উপেক্ষিত তাদের পক্ষে সম্যকরূপে দুঃখক্ষয়কর আর্যমার্গ লাভ করা অসম্ভব এবং চারি স্মৃতিপ্রস্থান যাদের গৃহীত (আরম্ভিত), তাদের পক্ষে সম্যকরূপে দুঃখক্ষয়কর আর্যমার্গ লাভ করা সম্ভব।”

অতঃপর আয়ুষ্মান মহামৌদগল্লায়ন আয়ুষ্মান অনুরুদ্ধের চিত্ত-পরিবিতর্ক জ্ঞাত হয়ে, যেমনি বলবান ব্যক্তি সংকোচিত বাহু প্রসারণ করে কিংবা প্রসারিত বাহু সংকোচনের ন্যায় অল্প সময়ের মধ্যে আয়ুষ্মান অনুরুদ্ধের সম্মুখে উপস্থিত (প্রাদুর্ভাব) হলেন। অতঃপর আয়ুষ্মান মহামৌদগল্লায়ন আয়ুষ্মান অনুরুদ্ধকে এরূপ বলতে লাগলেন-“আবুসো অনুরুদ্ধ, কী কারণে (বা কিরূপে) ভিক্ষুদের চারি স্মৃতিপ্রস্থান আরব্ধ (লাভ) হয়?”

“আবুসো, এক্ষেত্রে ভিক্ষু উদ্যমশীল, সম্প্রজ্ঞানী ও স্মৃতিমান হয়ে এবং জগতে অভিধ্যা ও দৌর্মনস্য অপনোদন করে অধ্যাত্ম-কায়ে সমুদয় (উৎপত্তি)-ধর্মানুদর্শী, বিলয়-ধর্মানুদর্শী ও সমুদয়-বিলয়-ধর্মানুদর্শী হয়ে অবস্থান করেন। বাহ্যিক-কায়ে সমুদয়-ধর্মানুদর্শী, বিলয়-ধর্মানুদর্শী ও সমুদয়-বিলয়-ধর্মানুদর্শী হয়ে অবস্থান করেন। অধ্যাত্ম-বাহ্যিক-কায়েও সমুদয়-ধর্মানুদর্শী, বিলয়-ধর্মানুদর্শী এবং সমুদয়-বিলয়-ধর্মানুদর্শী হয়ে অবস্থান করেন।

যদি তিনি আকাঙ্ক্ষা করেন-‘আমি অপ্রতিকূলে প্রতিকূল-সংজ্ঞী হয়ে অবস্থান করব’ তথায় তিনি প্রতিকূল-সংজ্ঞী হয়ে অবস্থান করেন। আর যদি আকাঙ্ক্ষা করেন-‘আমি প্রতিকূলে অপ্রতিকূল-সংজ্ঞী হয়ে অবস্থান করব’ তথায় তিনি অপ্রতিকূল-সংজ্ঞী হয়ে অবস্থান করেন। এবং তিনি যদি এরূপ আকাঙ্ক্ষা করেন-‘আমি অপ্রতিকূলে-প্রতিকূলে প্রতিকূল-সংজ্ঞী হয়ে অবস্থান করব’ তবে তথায় তিনি প্রতিকূল-সংজ্ঞী হয়ে অবস্থান করেন। যদি তিনি আকাঙ্ক্ষা করেন-‘প্রতিকূলে-অপ্রতিকূলে অপ্রতিকূল-সংজ্ঞী হয়ে অবস্থান করব’ তবে তথায়ও তিনি অপ্রতিকূল-সংজ্ঞী হয়ে অবস্থান করেন। যদি আকাঙ্ক্ষা করেন-‘আমি অপ্রতিকূল এবং প্রতিকূল উভয়ই পরিত্যাগ করে উপেক্ষক, স্মৃতিমান ও সম্প্রজ্ঞানী হয়ে অবস্থান করব’ তবে তথায় তিনি উপেক্ষক, স্মৃতিমান ও সম্প্রজ্ঞানী হয়ে অবস্থান করেন।

ভিক্ষু উদ্যমশীল, সম্প্রজ্ঞানী ও স্মৃতিমান হয়ে এবং জগতে অভিধ্যা ও দৌর্মনস্য অপনোদন করে অধ্যাত্ম-বেদনায় সমুদয় (উৎপত্তি)-ধর্মানুদর্শী, বিলয়-ধর্মানুদর্শী ও সমুদয়-বিলয়-ধর্মানুদর্শী হয়ে অবস্থান করেন। বাহ্যিক-বেদনায় সমুদয়-ধর্মানুদর্শী, বিলয়-ধর্মানুদর্শী ও সমুদয়-বিলয়-ধর্মানুদর্শী হয়ে অবস্থান করেন। অধ্যাত্ম-বাহ্যিক-বেদনায়ও সমুদয়-ধর্মানুদর্শী, বিলয়-ধর্মানুদর্শী এবং সমুদয়-বিলয়-ধর্মানুদর্শী হয়ে অবস্থান করেন।

যদি তিনি আকাঙ্ক্ষা করেন-‘আমি অপ্রতিকূলে প্রতিকূল-সংজ্ঞী হয়ে অবস্থান করব’ তথায় তিনি প্রতিকূল-সংজ্ঞী হয়ে অবস্থান করেন। আর যদি আকাঙ্ক্ষা করেন-‘আমি প্রতিকূলে অপ্রতিকূল-সংজ্ঞী হয়ে অবস্থান করব’ তথায় তিনি অপ্রতিকূল-সংজ্ঞী হয়ে অবস্থান করেন। এবং তিনি যদি এরূপ আকাঙ্ক্ষা করেন-‘আমি অপ্রতিকূলে-প্রতিকূলে প্রতিকূল-সংজ্ঞী হয়ে অবস্থান করব’ তবে তথায় তিনি প্রতিকূল-সংজ্ঞী হয়ে অবস্থান করেন। যদি তিনি আকাঙ্ক্ষা করেন-‘প্রতিকূলে-অপ্রতিকূলে অপ্রতিকূল-সংজ্ঞী হয়ে অবস্থান করব’ তবে তথায়ও তিনি অপ্রতিকূল-সংজ্ঞী হয়ে অবস্থান করেন। যদি আকাঙ্ক্ষা করেন-‘আমি অপ্রতিকূল এবং প্রতিকূল উভয়ই পরিত্যাগ করে উপেক্ষক, স্মৃতিমান ও সম্প্রজ্ঞানী হয়ে অবস্থান করব’ তবে তথায় তিনি উপেক্ষক, স্মৃতিমান ও সম্প্রজ্ঞানী হয়ে অবস্থান করেন।

ভিক্ষু উদ্যমশীল, সম্প্রজ্ঞানী ও স্মৃতিমান হয়ে এবং জগতে অভিধ্যা ও দৌর্মনস্য অপনোদন করে অধ্যাত্ম-চিত্তে সমুদয় (উৎপত্তি)-ধর্মানুদর্শী, বিলয়-ধর্মানুদর্শী ও সমুদয়-বিলয়-ধর্মানুদর্শী হয়ে অবস্থান করেন। বাহ্যিক-চিত্তে সমুদয়-ধর্মানুদর্শী, বিলয়-ধর্মানুদর্শী ও সমুদয়-বিলয়-ধর্মানুদর্শী হয়ে অবস্থান করেন। অধ্যাত্ম-বাহ্যিক-চিত্তেও সমুদয়-ধর্মানুদর্শী, বিলয়-ধর্মানুদর্শী এবং সমুদয়-বিলয়-ধর্মানুদর্শী হয়ে অবস্থান করেন।

যদি তিনি আকাঙ্ক্ষা করেন-‘আমি অপ্রতিকূলে প্রতিকূল-সংজ্ঞী হয়ে অবস্থান করব’ তথায় তিনি প্রতিকূল-সংজ্ঞী হয়ে অবস্থান করেন। আর যদি আকাঙ্ক্ষা করেন-‘আমি প্রতিকূলে অপ্রতিকূল-সংজ্ঞী হয়ে অবস্থান করব’ তথায় তিনি অপ্রতিকূল-সংজ্ঞী হয়ে অবস্থান করেন। এবং তিনি যদি এরূপ আকাঙ্ক্ষা করেন-‘আমি অপ্রতিকূলে-প্রতিকূলে প্রতিকূল-সংজ্ঞী হয়ে অবস্থান করব’ তবে তথায় তিনি প্রতিকূল-সংজ্ঞী হয়ে অবস্থান করেন। যদি তিনি আকাঙ্ক্ষা করেন-‘প্রতিকূলে-অপ্রতিকূলে অপ্রতিকূল-সংজ্ঞী হয়ে অবস্থান করব’ তবে তথায়ও তিনি অপ্রতিকূল-সংজ্ঞী হয়ে অবস্থান করেন। যদি আকাঙ্ক্ষা করেন-‘আমি অপ্রতিকূল এবং প্রতিকূল উভয়ই পরিত্যাগ করে উপেক্ষক, স্মৃতিমান ও সম্প্রজ্ঞানী হয়ে অবস্থান করব’ তবে তথায় তিনি উপেক্ষক, স্মৃতিমান ও সম্প্রজ্ঞানী হয়ে অবস্থান করেন।

ভিক্ষু উদ্যমশীল, সম্প্রজ্ঞানী ও স্মৃতিমান হয়ে এবং জগতে অভিধ্যা ও দৌর্মনস্য অপনোদন করে অধ্যাত্ম-ধর্মে সমুদয় (উৎপত্তি)-ধর্মানুদর্শী, বিলয়-ধর্মানুদর্শী ও সমুদয়-বিলয়-ধর্মানুদর্শী হয়ে অবস্থান করেন। বাহ্যিক-ধর্মে সমুদয়-ধর্মানুদর্শী, বিলয়-ধর্মানুদর্শী ও সমুদয়-বিলয়-ধর্মানুদর্শী হয়ে অবস্থান করেন। অধ্যাত্ম-বাহ্যিক-ধর্মেও সমুদয়-ধর্মানুদর্শী, বিলয়-ধর্মানুদর্শী এবং সমুদয়-বিলয়-ধর্মানুদর্শী হয়ে অবস্থান করেন।

যদি তিনি আকাঙ্ক্ষা করেন-‘আমি অপ্রতিকূলে প্রতিকূল-সংজ্ঞী হয়ে অবস্থান করব’ তথায় তিনি প্রতিকূল-সংজ্ঞী হয়ে অবস্থান করেন। আর যদি আকাঙ্ক্ষা করেন-‘আমি প্রতিকূলে অপ্রতিকূল-সংজ্ঞী হয়ে অবস্থান করব’ তথায় তিনি অপ্রতিকূল-সংজ্ঞী হয়ে অবস্থান করেন। এবং তিনি যদি এরূপ আকাঙ্ক্ষা করেন-‘আমি অপ্রতিকূলে-প্রতিকূলে প্রতিকূল-সংজ্ঞী হয়ে অবস্থান করব’ তবে তথায় তিনি প্রতিকূল-সংজ্ঞী হয়ে অবস্থান করেন। যদি তিনি আকাঙ্ক্ষা করেন-‘প্রতিকূলে-অপ্রতিকূলে অপ্রতিকূল-সংজ্ঞী হয়ে অবস্থান করব’ তবে তথায়ও তিনি অপ্রতিকূল-সংজ্ঞী হয়ে অবস্থান করেন। যদি আকাঙ্ক্ষা করেন-‘আমি অপ্রতিকূল এবং প্রতিকূল উভয়ই পরিত্যাগ করে উপেক্ষক, স্মৃতিমান ও সম্প্রজ্ঞানী হয়ে অবস্থান করব’ তবে তথায় তিনি উপেক্ষক, স্মৃতিমান ও সম্প্রজ্ঞানী হয়ে অবস্থান করেন। আবুসো, এরূপেই একজন ভিক্ষুর চারি স্মৃতিপ্রস্থান আরব্ধ হয়।” প্রথম সূত্র।

ব্যাখ্যা [১]