লোড হচ্ছে

অনুবাদসমূহ [১৫]

দিব্য-চক্ষু সূত্র

“হে আবুসোগণ, আমি এই চারি স্মৃতিপ্রস্থান ভাবিত ও বহুলীকৃত করে বিশুদ্ধ, অতিমানবীয় দিব্য-চক্ষু দ্বারা সত্ত্বদের চ্যুতি ও উৎপত্তিকালে দর্শন করি এবং হীন-প্রণীত, সুবর্ণ-দুর্বর্ণ, সুগত-দুর্গত, সত্ত্বদের চ্যুতির সময় ও উৎপত্তির সময় দর্শন করি। এই যে-সকল সত্ত্বগণ কায়-বাক ও মন দুশ্চরিত্রসমন্বিত, আর্যগণের নিন্দুক, মিথ্যাদৃষ্টিসম্পন্ন, মিথ্যাদৃষ্টি-সম্ভূত কর্ম পরিগ্রাহী হওয়ার দরুন দেহান্তে বিনিপাত নরকে উৎপন্ন হয়েছে। পক্ষান্তরে এই সকল সত্ত্বগণ কায়-বাক ও মনোদুশ্চরিত্র-সমন্বিত, আর্যগণের প্রশংসাকারী, সম্যক দৃষ্টিপরায়ণ, সম্যক দৃষ্টিজাত কর্ম সম্পাদন করার ফলে কায়ভেদে মৃত্যুর পর সুগতি স্বর্গলোকে উৎপন্ন হয়েছেন। এরূপে আমি বিশুদ্ধ, অতিমানবীয় দিব্য-চক্ষু দ্বারা সত্ত্বদের স্বীয় কর্মানুসারে গতি (জন্ম) সম্বন্ধে যথার্থরূপে জানি।” ত্রয়োদশ সূত্র।

ব্যাখ্যা [০]