অনুবাদসমূহ [১৫]
English
- Bhikkhu Sujato
繁體字
- 莊春江
日本語
- 関西パーリ語実習会 (2023)
Deutsch
- Dr. Hellmuth Hecker (1993)
- Sabbamitta (2019)
Português
- Michael Beisert (2005)
Русский
- SV theravada.ru (2012)
Norsk
- Kåre A. Lie (2019)
বাংলা
- বঙ্গীস ভিক্ষু, অজিত ভিক্ষু, প্রজ্ঞাদর্শী ভিক্ষু (2018)
Việt Ngữ
- Thích Minh Châu
Bahasa Indonesia
- Indra Anggara
සිංහල
- A.P. de Zoysa
ပြန်သွားရန်
- Pitaka Myanmar Translation
ภาษาไทย
- Siam Rath
पाळिभासा (Pāli)
- Mahāsaṅgīti Tipiṭaka
রেফারেন্স
- Sutta Central
আম্রপালি বন সূত্র
একসময় আয়ুষ্মান অনুরুদ্ধ এবং আয়ুষ্মান সারিপুত্র বৈশালীর আম্রপালি বনে অবস্থান করছিলেন। অতঃপর আয়ুষ্মান সারিপুত্র সন্ধ্যা-সময়ে নির্জনতা (ধ্যান) হতে উঠে আয়ুষ্মান অনুরুদ্ধের নিকট উপস্থিত হয়ে আয়ুষ্মান অনুরুদ্ধের সাথে সম্বোধন করলেন। সম্বোধনীয় কথা ও কুশল-বিনিময় করে একপাশে বসলেন। একপাশে উপবিষ্ট আয়ুষ্মান সারিপুত্র আয়ুষ্মান অনুরুদ্ধকে এরূপ বললেন :
“হে আবুসো, আপনার ইন্দ্রিয়সমূহ অত্যন্ত প্রসন্ন, মুখচ্ছবিও পরিশুদ্ধ ও বিশুদ্ধ। আয়ুষ্মান অনুরুদ্ধ, আপনি কীরূপ অবস্থানের মাধ্যমে সময় অতিবাহিত করেন?”
“আবুসো, আমি চারি স্মৃতিপ্রস্থানে সুপ্রতিস্থিত চিত্ত হয়ে অবস্থান করছি। সেই চারি প্রকার কী কী?
এক্ষেত্রে আবুসো, আমি উদ্যমশীল সম্প্রজ্ঞানী ও স্মৃতিমান হয়ে এবং জগতে অভিধ্যা ও দৌর্মনস্য অপনোদন করে কায়ে কায়ানুদর্শী হয়ে অবস্থান করি। একইভাবে আমি উদ্যমশীল, সম্প্রজ্ঞানী ও স্মৃতিমান হয়ে এবং জগতে অভিধ্যা ও দৌর্মনস্য অপনোদন করে বেদনায় বেদনানুদর্শী, চিত্তে চিত্তানুদর্শী এবং ধর্মেও ধর্মানুদর্শী হয়ে অবস্থান করি। আবুসো, এরূপে আমি চারি স্মৃতিপ্রস্থানে সুপ্রতিস্থিত চিত্ত হয়ে অবস্থান করছি। আবুসো, যেই ভিক্ষু অর্হৎ, ক্ষীণাসব, উদ্যাপিত জীবন, যার করণীয়কৃত, ভার অপসৃত, নিজ কল্যাণপ্রাপ্ত, ভব সংযোজন পরিক্ষীণ ও সম্যকরূপে বিমুক্ত, তিনিও এই চারি স্মৃতিপ্রস্থানে সুপ্রতিস্থিত চিত্ত হয়ে অবস্থান করেন।”
“আবুসো, তা আমাদের সত্যিই লাভ, সত্যিই সুলব্ধ যে আমরা আয়ুষ্মান অনুরুদ্ধের শ্রেষ্ঠ বাক্য ভাষণকালে তার সম্মুখেই তা শ্রবণ করলাম।” নবম সূত্র।
অনুবাদসমূহ [১৫]
English
- Bhikkhu Sujato
繁體字
- 莊春江
日本語
- 関西パーリ語実習会 (2023)
Deutsch
- Dr. Hellmuth Hecker (1993)
- Sabbamitta (2019)
Português
- Michael Beisert (2005)
Русский
- SV theravada.ru (2012)
Norsk
- Kåre A. Lie (2019)
বাংলা
- বঙ্গীস ভিক্ষু, অজিত ভিক্ষু, প্রজ্ঞাদর্শী ভিক্ষু (2018)
Việt Ngữ
- Thích Minh Châu
Bahasa Indonesia
- Indra Anggara
සිංහල
- A.P. de Zoysa
ပြန်သွားရန်
- Pitaka Myanmar Translation
ภาษาไทย
- Siam Rath
पाळिभासा (Pāli)
- Mahāsaṅgīti Tipiṭaka
রেফারেন্স
- Sutta Central
আম্রপালি বন সূত্র
ব্যাখ্যা [০]