লোড হচ্ছে

অনুবাদসমূহ [১৭]

ধ্যানাদি সূত্র দ্বাদশ

শ্রাবস্তী নিদান। “হে ভিক্ষুগণ, চারি প্রকার ধ্যান রয়েছে। সেই চারি প্রকার কী কী? এক্ষেত্রে ভিক্ষু কামনা ও অকুশলধর্মসমূহ হতে বিচ্ছিন্ন হয়ে বিতর্ক, বিচার ও নির্জনতাজনিত প্রীতি-সুখসমন্বিত প্রথম ধ্যান লাভ করে অবস্থান করে। সে বিতর্ক ও বিচারের উপশমে আধ্যাত্মিক সম্প্রসাদী ও চিত্তের একাগ্রতা আনয়নকারী বিতর্ক ও বিচারাতীত সমাধিজনিত প্রীতি-সুখমণ্ডিত দ্বিতীয় ধ্যান লাভ করে অবস্থান করে। সে প্রীতিতে বিরাগ উৎপন্ন করে উপেক্ষাশীল হয়ে অবস্থান করে এবং স্মৃতিমান ও সম্প্রজ্ঞাত হয়ে স্বচিত্তে দৈহিক সুখ অনুভব করে। যে অবস্থায় থাকলে আর্যগণ কাহাকেও ‘উপেক্ষাশীল, স্মৃতিমান, সুখবিহারী’ বলে সেই তৃতীয় ধ্যান লাভ করে অবস্থান করে। সর্ববিধ দৈহিক সুখ-দুঃখ পরিত্যাগ করে পূর্বেই সৌমনস্য-দৌর্মনস্য অস্তমিত করে না-দুঃখ-না-সুখরূপ ‘উপেক্ষা-স্মৃতি-পরিশুদ্ধি’ নামক চতুর্থ ধ্যান লাভ করে অবস্থান করে। এগুলোই হচ্ছে চারিবিধ ধ্যান।

হে ভিক্ষুগণ, যেমন, গঙ্গানদী পূর্বদিকে প্রবাহিত, পূর্বদিকে বয়ে চলে এবং পূর্বদিকেই ক্রমাবনত; ঠিক তদ্রুপ ভিক্ষুগণ, ভিক্ষুও চারিবিধ ধ্যান ভাবিত ও বহুলীকৃত করে নির্বাণগামী হয়, নির্বাণাভিমুখী হয় এবং নির্বাণের দিকেই ক্রমোন্নত হয়। ভিক্ষুগণ, কীরূপে ভিক্ষু চারিবিধ ধ্যান ভাবিত ও বহুলীকৃত করে নির্বাণগামী হয়, নির্বাণাভিমুখী হয় এবং নির্বাণের দিকেই ক্রমোন্নত হয়? এক্ষেত্রে ভিক্ষু কামনা ও অকুশলধর্মসমূহ হতে বিচ্ছিন্ন হয়ে বিতর্ক, বিচার ও নির্জনতাজনিত প্রীতি-সুখসমন্বিত প্রথম ধ্যান লাভ করে অবস্থান করে। সে বিতর্ক ও বিচারের উপশমে আধ্যাত্মিক সম্প্রসাদী ও চিত্তের একাগ্রতা আনয়নকারী বিতর্ক ও বিচারাতীত সমাধিজনিত প্রীতি-সুখমণ্ডিত দ্বিতীয় ধ্যান লাভ করে অবস্থান করে। সে প্রীতিতে বিরাগ উৎপন্ন করে উপেক্ষাশীল হয়ে অবস্থান করে এবং স্মৃতিমান ও সম্প্রজ্ঞাত হয়ে স্বচিত্তে দৈহিক সুখ অনুভব করে। যে অবস্থায় থাকলে আর্যগণ কাকেও ‘উপেক্ষাশীল, স্মৃতিমান, সুখবিহারী’ বলে সেই তৃতীয় ধ্যান লাভ করে অবস্থান করে। সর্ববিধ দৈহিক সুখ-দুঃখ পরিত্যাগ করে পূর্বেই সৌমনস্য-দৌর্মনস্য অস্তমিত করে না-দুঃখ-না-সুখরূপ ‘উপেক্ষা-স্মৃতি-পরিশুদ্ধি’ নামক চতুর্থ ধ্যান লাভ করে অবস্থান করে। ভিক্ষুগণ, এরূপেই ভিক্ষু চারিবিধ ধ্যান ভাবিত ও বহুলীকৃত করে নির্বাণগামী হয়, নির্বাণাভিমুখী হয় এবং নির্বাণের দিকেই ক্রমোন্নত হয়।” দ্বাদশ সূত্র।

গঙ্গাপেয়্যাল বর্গ সমাপ্ত।

তস্সুদ্দানং/সূত্রসূচি

পূর্বদিকে ছয় নিম্ন হয়, ছয় নিম্ন হয় সমুদ্রেতে;
ছয় দুগুণে দ্বাদশ হয় তা দ্বারা বর্গ বলা হয়॥

ব্যাখ্যা [১]