অনুবাদসমূহ [২০]
English
- Bhikkhu Sujato
繁體字
- 莊春江
日本語
- 関西パーリ語実習会 (2023)
Français
- Claude Le Ninan, Chandhana Le Ninan (2023)
- Rémy Zins (2022)
Deutsch
- Dr. Hellmuth Hecker (1993)
- Sabbamitta (2019)
Italiano
- Enzo Alfano
Español
- Isidatta
Русский
- SV theravada.ru (2012)
Norsk
- Kåre A. Lie (2019)
Polski
- Piotr Jagodziński
Lietuvių Kalba
- Sayalay Piyadassi (2022)
বাংলা
- বঙ্গীস ভিক্ষু, অজিত ভিক্ষু, প্রজ্ঞাদর্শী ভিক্ষু (2018)
Việt Ngữ
- Thích Minh Châu
Bahasa Indonesia
- Indra Anggara
සිංහල
- A.P. de Zoysa
ပြန်သွားရန်
- Pitaka Myanmar Translation
ภาษาไทย
- Siam Rath
पाळिभासा (Pāli)
- Mahāsaṅgīti Tipiṭaka
রেফারেন্স
- Sutta Central
অরিষ্ঠ সূত্র
শ্রাবস্তী নিদান। তথায় ভগবান ভিক্ষুদের এরূপ বলতে লাগলেন-“হে ভিক্ষুগণ, তোমরা কি আনাপানস্মৃতি ভাবনা অনুশীলন কর না? এরূপ উক্ত হলে আয়ুষ্মান অরিষ্ঠ ভগবানকে এরূপ বলতে লাগলেন-ভন্তে, “আমি আনাপানস্মৃতি ভাবনা অনুশীলন করি।”
“হে অরিষ্ঠ, কীরূপে তুমি আনাপানস্মৃতি (ভাবনা) অনুশীলন কর?”
“ভন্তে, পূর্বকার কামসমূহের (ভোগ বিষয়ের) প্রতি আমার কামচ্ছন্দ প্রহীন হয়েছে, অনাগতে কামসমূহের প্রতি আমার কামচ্ছন্দ বিগত হয়েছে এবং আমার আধ্যাত্মিক-বাহ্যিক ধর্মসমূহের মধ্যে প্রতিঘসংজ্ঞা সুরূপে বিনীত বা বশীভূত হয়েছে। তাই আমি স্মৃতিমান হয়ে শ্বাস-প্রশ্বাস গ্রহণ ও ত্যাগ করি। ভন্তে, এরূপেই আমি আনাপানস্মৃতি ভাবনা অনুশীলন করি।”
“হে অরিষ্ঠ, এরূপেও আনাপানস্মৃতি করা যায়, করা যায় না তা বলছি না। অধিকন্তু অরিষ্ঠ, যেরূপে আনাপানস্মৃতি বিস্তৃতভাবে ভাবনা করলে পরিপূর্ণ হয় তা শ্রবণ কর, আমি ভাষণ করছি। “এরূপ হোক ভন্তে,” বলে আয়ুষ্মান অরিষ্ঠ ভগবানকে প্রত্যুত্তর দিলেন। তখন ভগবান এরূপ বলতে লাগলেন :
অরিষ্ঠ, কীরূপে আনাপানস্মৃতি বিস্তৃতভাবে পরিপূর্ণ হয়? এক্ষেত্রে ভিক্ষু অরণ্যে, বৃক্ষমূলে অথবা কোনো নির্জনগৃহে গিয়ে দেহকে ঋজুভাবে রেখে সম্মুখে স্মৃতি উপস্থাপিত করে পদ্মাসনে উপবেশন করে। তদাবস্থায় সে স্মৃতিমান হয়ে শ্বাস গ্রহণ ও ত্যাগ করে। দীর্ঘশ্বাস গ্রহণ করলে ‘দীর্ঘশ্বাস গ্রহণ করছি’ বলে প্রকৃষ্টরূপে জানে, দীর্ঘশ্বাস ত্যাগ করলে ‘দীর্ঘশ্বাস ত্যাগ করছি’ বলে প্রকৃষ্টরূপে জানে, হ্রস্বশ্বাস গ্রহণ করলে ‘হ্রস্বশ্বাস গ্রহণ করছি’ বলে প্রকৃষ্টরূপে জানে; আর হ্রস্বশ্বাস ত্যাগ করলে ‘হ্রস্বশ্বাস ত্যাগ করছি’ বলেও সে প্রকৃষ্টরূপে জানে; এবং ‘সর্বকায়ে অনুভব করে শ্বাস গ্রহণ করব’ এরূপ শিক্ষা করে; আর ‘সর্বকায়ে অনুভব করে শ্বাস ত্যাগ করব’ এরূপও শিক্ষা করে; ‘কায়সংস্কার প্রশান্ত করে শ্বাস গ্রহণ করব’ ও ‘কায়সংস্কার প্রশান্ত করে শ্বাস ত্যাগ করব’ এরূপ শিক্ষা করে; ‘প্রীতি অনুভব করে শ্বাস গ্রহণ করব’ এবং ‘প্রীতি অনুভব করে শ্বাস ত্যাগ করব’ এরূপও শিক্ষা করে; ‘সুখানুভব করে শ্বাস গ্রহণ করব’ ও ‘সুখানুভব করে শ্বাস ত্যাগ করব’ এরূপ শিক্ষা করে; ‘চিত্তের সংস্কার অনুভব করে শ্বাস গ্রহণ করব’, ‘চিত্তের সংস্কার অনুভব করে শ্বাস ত্যাগ করব’ এরূপ শিক্ষা করে; এবং ‘চিত্তের সংস্কার প্রশান্ত করে শ্বাস গ্রহণ করব’, ‘চিত্তের সংস্কার প্রশান্ত করে শ্বাস ত্যাগ করব’, ‘চিত্তানুভব করে শ্বাস গ্রহণ করব’ ও ‘চিত্তানুভব করে শ্বাস ত্যাগ করব’ এরূপও শিক্ষা করে;‘উৎফুল্ল চিত্তে শ্বাস গ্রহণ করব’ এবং ‘উৎফুল্ল চিত্তে শ্বাস ত্যাগ করব’ এরূপ শিক্ষা করে; ‘একাগ্র চিত্তে শ্বাস গ্রহণ করব’ ও ‘একাগ্র চিত্তে শ্বাস ত্যাগ করব’ এরূপও শিক্ষা করে; ‘বিমুক্ত চিত্তে শ্বাস গ্রহণ করব’ আর ‘বিমুক্ত চিত্তে শ্বাস ত্যাগ করব’ এরূপ শিক্ষা করে; ‘অনিত্যানুদর্শী হয়ে শ্বাস গ্রহণ করব’ ও ‘অনিত্যানুদর্শী হয়ে শ্বাস ত্যাগ করব’ এরূপ শিক্ষা করে; এবং ‘বিরাগানুদর্শী হয়ে শ্বাস গ্রহণ করব’, ‘বিরাগানুদর্শী হয়ে শ্বাস ত্যাগ করব’ ও ‘নিরোধানুদর্শী হয়ে শ্বাস গ্রহণ করব’ এরূপ শিক্ষা করে; আর ‘নিরোধানুদর্শী হয়ে শ্বাস ত্যাগ করব’ এরূপ শিক্ষা করে; এবং ‘ত্যাগানুদর্শী হয়ে শ্বাস গ্রহণ করব’ ও ‘ত্যাগানুদর্শী হয়ে শ্বাস ত্যাগ করব’ এরূপও শিক্ষা করে। অরিষ্ঠ, এরূপেই আনাপানস্মৃতি বিস্তৃতভাবে পরিপূর্ণ হয়।” ষষ্ঠ সূত্র।
অনুবাদসমূহ [২০]
English
- Bhikkhu Sujato
繁體字
- 莊春江
日本語
- 関西パーリ語実習会 (2023)
Français
- Claude Le Ninan, Chandhana Le Ninan (2023)
- Rémy Zins (2022)
Deutsch
- Dr. Hellmuth Hecker (1993)
- Sabbamitta (2019)
Italiano
- Enzo Alfano
Español
- Isidatta
Русский
- SV theravada.ru (2012)
Norsk
- Kåre A. Lie (2019)
Polski
- Piotr Jagodziński
Lietuvių Kalba
- Sayalay Piyadassi (2022)
বাংলা
- বঙ্গীস ভিক্ষু, অজিত ভিক্ষু, প্রজ্ঞাদর্শী ভিক্ষু (2018)
Việt Ngữ
- Thích Minh Châu
Bahasa Indonesia
- Indra Anggara
සිංහල
- A.P. de Zoysa
ပြန်သွားရန်
- Pitaka Myanmar Translation
ภาษาไทย
- Siam Rath
पाळिभासा (Pāli)
- Mahāsaṅgīti Tipiṭaka
রেফারেন্স
- Sutta Central
অরিষ্ঠ সূত্র
ব্যাখ্যা [১]
English