অনুবাদসমূহ [১৪]
English
- Bhikkhu Sujato
繁體字
- 莊春江
日本語
- 関西パーリ語実習会 (2023)
Deutsch
- Dr. Hellmuth Hecker (1993)
- Sabbamitta (2019)
Русский
- SV theravada.ru (2024)
Norsk
- Kåre A. Lie (2019)
বাংলা
- বঙ্গীস ভিক্ষু, অজিত ভিক্ষু, প্রজ্ঞাদর্শী ভিক্ষু (2018)
Việt Ngữ
- Thích Minh Châu
Bahasa Indonesia
- Indra Anggara
සිංහල
- A.P. de Zoysa
ပြန်သွားရန်
- Pitaka Myanmar Translation
ภาษาไทย
- Siam Rath
पाळिभासा (Pāli)
- Mahāsaṅgīti Tipiṭaka
রেফারেন্স
- Sutta Central
প্রথম দেবপদ সূত্র
শ্রাবস্তী নিদান। “হে ভিক্ষুগণ, অবিশুদ্ধ সত্ত্বগণের বিশুদ্ধিতার জন্য, অপরিশুদ্ধ সত্ত্বগণের পরিশুদ্ধির জন্য দেবগণের চার প্রকার দেবপদ (প্রণালী) আছে। সেই চার কী কী?
এক্ষেত্রে ভিক্ষুগণ, একজন আর্যশ্রাবক বুদ্ধের প্রতি এরূপে অবিচলিত প্রসাদসম্পন্ন হয়; যথা : ‘ইনি সেই ভগবান, অর্হৎ, সম্যকসম্বুদ্ধ, বিদ্যা-আচরণসম্পন্ন, সুগত, লোকজ্ঞ, অনুত্তর পুরুষ দমনকারী সারথি, দেব-মনুষ্যের শাস্তা ও বুদ্ধ ভগবান।’ ইহা হচ্ছে অবিশুদ্ধ সত্ত্বগণের বিশুদ্ধিতার জন্য, অপরিশুদ্ধ সত্ত্বগণের পরিশুদ্ধির জন্য দেবগণের প্রথম দেববাক্য।
পুনশ্চ, ভিক্ষুগণ, সে ধর্মের প্রতিও অবিচলিত শ্রদ্ধাসম্পন্ন হয়; যথা : ‘ভগবানের ধর্ম সুব্যাখ্যাত, সন্দৃষ্টিক, কালাকাল বিরহিত, এসে দেখার যোগ্য, নির্বাণে উপনয়নকারী এবং বিজ্ঞজন কর্তৃক জ্ঞাতব্য।’ ইহা হচ্ছে অবিশুদ্ধ সত্ত্বগণের বিশুদ্ধিতার জন্য, অপরিশুদ্ধ সত্ত্বগণের পরিশুদ্ধির জন্য দেবগণের দ্বিতীয় দেববাক্য।
পুনশ্চ,ভিক্ষুগণ, সংঘের প্রতিও সে এরূপে অবিচলিত প্রসাদসম্পন্ন হয়; যথা : ‘ভগবানের শিষ্যমণ্ডলী সুপথে প্রতিপন্ন, ঋজুপথে প্রতিপন্ন, ন্যায় বা নির্বাণপথে প্রতিপন্ন, সমীচীন পথে প্রতিপন্ন, ভগবানের শ্রাবকসংঘ যুগ্ম হিসাবে চারি যুগ্ম এবং পুদ্গল হিসাবে অষ্ট আর্যপুদ্গলই চারি প্রত্যয় দান-আহুতি লাভের যোগ্য, আতিথেয়তা লাভের যোগ্য, দক্ষিণেয়্য, অঞ্জলি করণীয় এবং জগতের অনুত্তর পুণ্যক্ষেত্র’। ইহা হচ্ছে অবিশুদ্ধ সত্ত্বগণের বিশুদ্ধিতার জন্য, অপরিশুদ্ধ সত্ত্বগণের পরিশুদ্ধির জন্য দেবগণের তৃতীয় দেববাক্য।
পুনশ্চ, ভিক্ষুগণ, আর্যশ্রাবক আর্যগণের প্রশংসিত অখণ্ড, নিশ্চিদ্র, নিখুঁত, নিষ্কলঙ্ক, বিমুক্তিতে উপনীতকারী, বিজ্ঞ কর্তৃক প্রশংসিত, অদূষিত এবং সমাধি লাভে সহায়ক শীলসমূহে বিভূষিত হয়। ইহা হচ্ছে অবিশুদ্ধ সত্ত্বগণের বিশুদ্ধিতার জন্য, অপরিশুদ্ধ সত্ত্বগণের পরিশুদ্ধির জন্য দেবগণের চতুর্থ দেববাক্য। ভিক্ষুগণ, এই চার প্রকার হচ্ছে অবিশুদ্ধ সত্ত্বগণের বিশুদ্ধিতার জন্য, অপরিশুদ্ধ সত্ত্বগণের পরিশুদ্ধির জন্য দেবগণের দেববাক্য। ” চতুর্থ সূত্র।
অনুবাদসমূহ [১৪]
English
- Bhikkhu Sujato
繁體字
- 莊春江
日本語
- 関西パーリ語実習会 (2023)
Deutsch
- Dr. Hellmuth Hecker (1993)
- Sabbamitta (2019)
Русский
- SV theravada.ru (2024)
Norsk
- Kåre A. Lie (2019)
বাংলা
- বঙ্গীস ভিক্ষু, অজিত ভিক্ষু, প্রজ্ঞাদর্শী ভিক্ষু (2018)
Việt Ngữ
- Thích Minh Châu
Bahasa Indonesia
- Indra Anggara
සිංහල
- A.P. de Zoysa
ပြန်သွားရန်
- Pitaka Myanmar Translation
ภาษาไทย
- Siam Rath
पाळिभासा (Pāli)
- Mahāsaṅgīti Tipiṭaka
রেফারেন্স
- Sutta Central
প্রথম দেবপদ সূত্র
ব্যাখ্যা [১]
English