লোড হচ্ছে

অনুবাদসমূহ [১৬]

প্রজ্ঞা বৈপুল্য সূত্র

“হে ভিক্ষুগণ, চার প্রকার ধর্ম ভাবিত ও বহুলীকৃত হলে তা প্রজ্ঞা বৈপুল্যের জন্য সংবর্তিত বা পরিচালিত হয়। সেই চার কী কী? যথা :সৎপুরুষ সংস্রব, সদ্ধর্ম শ্রবণ, উত্তমরূপে মনোযোগ প্রদান এবং ধর্মানুধর্ম আচরণ। ভিক্ষুগণ, এই চার প্রকার ধর্ম ভাবিত ও বহুলীকৃত হলে তা প্রজ্ঞা বৈপুল্যের জন্য পরিচালিত হয়।” একাদশতম সূত্র।

সপ্রাজ্ঞ বর্গ সমাপ্ত।

তস্‌সু্‌দ্দানং/সূত্রসূচি

সগাথা, বর্ষা উদ্‌যাপন আর ধর্মদিন্ন, গ্লান সূত্র;
চারিফল সূত্র ও বৃদ্ধি, বৈপুল্য সূত্রে বর্গ সমাপ্ত॥

ব্যাখ্যা [০]