লোড হচ্ছে

অনুবাদসমূহ [১৯]

তথাগত সূত্র

“হে ভিক্ষুগণ, ‘ইহা দুঃখ আর্যসত্য’ এরূপ অশ্রুতপূর্ব বিষয়ে তথাগতের চক্ষু উৎপন্ন হয়েছিল,জ্ঞান, প্রজ্ঞা, বিদ্যা ও আলোক উৎপন্ন হয়েছিল। ভিক্ষুগণ, ‘সেই দুঃখ আর্যসত্য আমার পরিজ্ঞাতব্য’ এরূপেও অশ্রুতপূর্ব বিষয়ে তথাগতের চক্ষু উৎপন্ন হয়েছিল, জ্ঞান, প্রজ্ঞা, বিদ্যা ও আলোক উৎপন্ন হয়েছিল। ‘সেই দুঃখ আর্যসত্য আমার পরিজ্ঞাত’ এরূপেও অশ্রুতপূর্ব বিষয়ে তথাগতের চক্ষু উৎপন্ন হয়েছিল, জ্ঞান, প্রজ্ঞা, বিদ্যা ও আলোক উৎপন্ন হয়েছিল।

ভিক্ষুগণ, ‘ইহা দুঃখ-সমুদয় বা দুঃখের কারণ আর্যসত্য’ এরূপ অশ্রুতপূর্ব বিষয়ে তথাগতের চক্ষু উৎপন্ন হয়েছিল, জ্ঞান, প্রজ্ঞা, বিদ্যা ও আলোক উৎপন্ন হয়েছিল। ভিক্ষুগণ, ‘সেই দুঃখ-সমুদয় আর্যসত্য পরিত্যাগ করা কর্তব্য’ এরূপও অশ্রুতপূর্ব বিষয়ে তথাগতের চক্ষু উৎপন্ন হয়েছিল, জ্ঞান, প্রজ্ঞা, বিদ্যা ও আলোক উৎপন্ন হয়েছিল। ‘সেই দুঃখ-সমুদয় আর্যসত্য আমার প্রহীন হয়েছে’ এরূপ অশ্রুতপূর্ব বিষয়েও তথাগতের চক্ষু উৎপন্ন হয়েছিল, জ্ঞান, প্রজ্ঞা, বিদ্যা ও আলোক উৎপন্ন হয়েছিল।

ভিক্ষুগণ, ‘ইহা দুঃখ-নিরোধ আর্যসত্য’ এরূপ অশ্রুতপূর্ব বিষয়ে তথাগতের চক্ষু উৎপন্ন হয়েছিল, জ্ঞান, প্রজ্ঞা, বিদ্যা ও আলোক উৎপন্ন হয়েছিল। ভিক্ষুগণ, ‘সেই দুঃখ-নিরোধ আর্যসত্য লাভ করা উচিত’ এরূপেও অশ্রুতপূর্ব বিষয়ে তথাগতের চক্ষু উৎপন্ন হয়েছিল, জ্ঞান, প্রজ্ঞা, বিদ্যা ও আলোক উৎপন্ন হয়েছিল। ‘সেই দুঃখ-নিরোধ আর্যসত্য আমার লব্ধ হয়েছে’ এরূপ অশ্রুতপূর্ব বিষয়েও তথাগতের চক্ষু উৎপন্ন হয়েছিল, জ্ঞান, প্রজ্ঞা, বিদ্যা ও আলোক উৎপন্ন হয়েছিল।

ভিক্ষুগণ, ‘ইহা দুঃখ-নিরোধগামী প্রতিপদা বা উপায় আর্যসত্য’ এরূপ অশ্রুতপূর্ব বিষয়ে তথাগতের চক্ষু উৎপন্ন হয়েছিল, জ্ঞান, প্রজ্ঞা, বিদ্যা ও আলোক উৎপন্ন হয়েছিল। ভিক্ষুগণ, ‘সেই দুঃখ-নিরোধগামী উপায় আর্যসত্য অনুশীলন করা কর্তব্য’ এরূপেও অশ্রুতপূর্ব বিষয়ে তথাগতের চক্ষু উৎপন্ন হয়েছিল, জ্ঞান, প্রজ্ঞা, বিদ্যা ও আলোক উৎপন্ন হয়েছিল। ‘সেই দুঃখ-নিরোধ আর্যসত্য আমার ভাবিত’ এরূপ অশ্রুতপূর্ব বিষয়েও তথাগতের চক্ষু উৎপন্ন হয়েছিল, জ্ঞান, প্রজ্ঞা, বিদ্যা ও আলোক উৎপন্ন হয়েছিল।” দ্বিতীয় সূত্র।

ব্যাখ্যা [১]