অনুবাদসমূহ [২০]
English
- Bhikkhu Bodhi (2000)
- Bhikkhu Sujato
繁體字
- 莊春江
日本語
- 関西パーリ語実習会 (2023)
Français
- buddha-vacana.org
- Rémy Zins (2022)
Deutsch
- Dr. Hellmuth Hecker (1993)
- Sabbamitta (2019)
Español
- Isidatta
Português
- Michael Beisert (2005)
Русский
- o Dhamma.gift (2026)
- SV theravada.ru (2012)
Norsk
- Kåre A. Lie (2019)
বাংলা
- বঙ্গীস ভিক্ষু, অজিত ভিক্ষু, প্রজ্ঞাদর্শী ভিক্ষু (2018)
Việt Ngữ
- Thích Minh Châu
Bahasa Indonesia
- Indra Anggara
සිංහල
- A.P. de Zoysa
ပြန်သွားရန်
- Pitaka Myanmar Translation
ภาษาไทย
- Siam Rath
पाळिभासा (Pāli)
- Mahāsaṅgīti Tipiṭaka
রেফারেন্স
- Sutta Central
স্কন্ধ সূত্র
“হে ভিক্ষুগণ, আর্যসত্য চার প্রকার। সেই চার কী কী? যথা : দুঃখ আর্যসত্য, দুঃখ-সমুদয় আর্যসত্য, দুঃখ-নিরোধ আর্যসত্য এবং দুঃখ-নিরোধগামী প্রতিপদা আর্যসত্য।
হে ভিক্ষুগণ, দুঃখ আর্যসত্য কীরূপ? ভিক্ষুগণ, পাঁচ প্রকার উপাদানস্কন্ধকেই দুঃখ আর্যসত্য বলা হয়; যথা : রূপ-উপাদানস্কন্ধ, বেদনা-উপাদানস্কন্ধ, সংজ্ঞা-উপাদানস্কন্ধ, সংস্কার-উপাদানস্কন্ধ ও বিজ্ঞান-উপাদানস্কন্ধ। ভিক্ষুগণ, একেই বলা হয় দুঃখ আর্যসত্য।
ভিক্ষুগণ, দুঃখ-সমুদয় আর্যসত্য কীরূপ? পুনর্জন্ম প্রদায়ী, নন্দীরাগযুক্ত, যত্রতত্র অভিনন্দনকারী তৃষ্ণা; যথা : কামতৃষ্ণা, ভবতৃষ্ণা ও বিভবতৃষ্ণা হচ্ছে দুঃখের কারণ বা সমুদয় আর্যসত্য। ভিক্ষুগণ, একেই বলা হয় দুঃখ-সমুদয় আর্যসত্য।
ভিক্ষুগণ, দুঃখ-নিরোধ আর্যসত্য কীরূপ? সেই তৃষ্ণার প্রতি অশেষরূপে বিরাগ, নিরোধ, ত্যাগ, বিসর্জন, মুক্তি ও আসক্তিমুক্ততাকেই (অনালয়) বলা হয় দুঃখ-নিরোধ আর্যসত্য।
ভিক্ষুগণ, দুঃখ-নিরোধগামী প্রতিপদা আর্যসত্য কীরূপ? তা হচ্ছে আর্য অষ্টাঙ্গিক মার্গ; যথা : সম্যক দৃষ্টি, সম্যক সংকল্প, সম্যক বাক্য, সম্যক কর্ম, সম্যক জীবিকা, সম্যক প্রচেষ্টা, সম্যক স্মৃতি, সম্যক সমাধি। ভিক্ষুগণ, একেই বলা হয় দুঃখ-নিরোধগামী প্রতিপদা আর্যসত্য।
তদ্ধেতু, ভিক্ষুগণ, ‘ইহা দুঃখ’ এরূপে অবগত হওয়ার জন্য তোমাদের প্রচেষ্টা করা উচিত,‘ইহা দুঃখ-সমুদয়’, ‘ইহা দুঃখের নিরোধ’, ‘ইহা দুঃখ-নিরোধের প্রতিপদা বা উপায়’ এরূপে অবগত হওয়ার জন্য তোমাদের প্রচেষ্টা করা উচিত।” তৃতীয় সূত্র।
অনুবাদসমূহ [২০]
English
- Bhikkhu Bodhi (2000)
- Bhikkhu Sujato
繁體字
- 莊春江
日本語
- 関西パーリ語実習会 (2023)
Français
- buddha-vacana.org
- Rémy Zins (2022)
Deutsch
- Dr. Hellmuth Hecker (1993)
- Sabbamitta (2019)
Español
- Isidatta
Português
- Michael Beisert (2005)
Русский
- o Dhamma.gift (2026)
- SV theravada.ru (2012)
Norsk
- Kåre A. Lie (2019)
বাংলা
- বঙ্গীস ভিক্ষু, অজিত ভিক্ষু, প্রজ্ঞাদর্শী ভিক্ষু (2018)
Việt Ngữ
- Thích Minh Châu
Bahasa Indonesia
- Indra Anggara
සිංහල
- A.P. de Zoysa
ပြန်သွားရန်
- Pitaka Myanmar Translation
ภาษาไทย
- Siam Rath
पाळिभासा (Pāli)
- Mahāsaṅgīti Tipiṭaka
রেফারেন্স
- Sutta Central
স্কন্ধ সূত্র
ব্যাখ্যা [১]
English