অনুবাদসমূহ [১৬]
English
- Bhikkhu Bodhi (2000)
- Bhikkhu Sujato
繁體字
- 莊春江
日本語
- 関西パーリ語実習会 (2023)
Deutsch
- Dr. Hellmuth Hecker (1993)
- Sabbamitta (2019)
Русский
- o Dhamma.gift (2026)
- SV theravada.ru (2014)
Norsk
- Kåre A. Lie (2019)
বাংলা
- বঙ্গীস ভিক্ষু, অজিত ভিক্ষু, প্রজ্ঞাদর্শী ভিক্ষু (2018)
Việt Ngữ
- Thích Minh Châu
Bahasa Indonesia
- Indra Anggara
සිංහල
- A.P. de Zoysa
ပြန်သွားရန်
- Pitaka Myanmar Translation
ภาษาไทย
- Siam Rath
पाळिभासा (Pāli)
- Mahāsaṅgīti Tipiṭaka
রেফারেন্স
- Sutta Central
প্রথম ধারণ সূত্র
“হে ভিক্ষুগণ, আমার দ্বারা দেশিত চারি আর্যসত্য তোমরা অবধারণ কর কি?” এরূপ ব্যক্ত হলে জনৈক ভিক্ষু ভগবানকে বললেন :
“ভন্তে, ভগবান কর্তৃক দেশিত চারি আর্যসত্য আমি অবধারণ করি।”
“হে ভিক্ষু, আমার দ্বারা দেশিত চারি আর্যসত্য তুমি কীরূপে অবধারণ কর?”
“ভন্তে, ‘দুঃখ’ হচ্ছে ভগবান কর্তৃক দেশিত প্রথম আর্যসত্য, ‘দুঃখ-সমুদয়’ হচ্ছে দ্বিতীয় আর্যসত্য, ‘দুঃখ-নিরোধ’ হচ্ছে তৃতীয় আর্যসত্য এবং ‘দুঃখ-নিরোধগামী প্রতিপদা’ হচ্ছে ভগবান কর্তৃক দেশিত চতুর্থ আর্যসত্য। ভন্তে, ভগবান কর্তৃক দেশিত চারি আর্যসত্য আমি এরূপে অবধারণ করি”
“সাধু, ভিক্ষু, সাধু। আমার দ্বারা দেশিত চারি আর্যসত্য তুমি উত্তমরূপেই অবধারণ করেছ। ভিক্ষু, আমার দ্বারা দেশিত প্রথম আর্যসত্য হচ্ছে ‘দুঃখ’; আর তা সেরূপেই অবধারণ কর। ‘দুঃখ-সমুদয়’ হচ্ছে দ্বিতীয় আর্যসত্য, ‘দুঃখ-নিরোধ’ হচ্ছে তৃতীয় আর্যসত্য এবং ‘দুঃখ-নিরোধগামী প্রতিপদা’ হচ্ছে আমার দ্বারা দেশিত চতুর্থ আর্যসত্য; আর সেরূপেই তা অবধারণ কর। এরূপেই, হে ভিক্ষু, আমার দ্বারা দেশিত চারি আর্যসত্য তুমি অবধারণ কর।
তদ্ধেতু, ভিক্ষুগণ, ‘ইহা দুঃখ’ এরূপে অবগত হওয়ার জন্য তোমাদের প্রচেষ্টা করা উচিত, ‘ইহা দুঃখ-সমুদয়’, ‘ইহা দুঃখের নিরোধ’, ‘ইহা দুঃখ-নিরোধের প্রতিপদা বা উপায়’ এরূপে অবগত হওয়ার জন্য তোমাদের প্রচেষ্টা করা উচিত।” পঞ্চম সূত্র।
অনুবাদসমূহ [১৬]
English
- Bhikkhu Bodhi (2000)
- Bhikkhu Sujato
繁體字
- 莊春江
日本語
- 関西パーリ語実習会 (2023)
Deutsch
- Dr. Hellmuth Hecker (1993)
- Sabbamitta (2019)
Русский
- o Dhamma.gift (2026)
- SV theravada.ru (2014)
Norsk
- Kåre A. Lie (2019)
বাংলা
- বঙ্গীস ভিক্ষু, অজিত ভিক্ষু, প্রজ্ঞাদর্শী ভিক্ষু (2018)
Việt Ngữ
- Thích Minh Châu
Bahasa Indonesia
- Indra Anggara
සිංහල
- A.P. de Zoysa
ပြန်သွားရန်
- Pitaka Myanmar Translation
ภาษาไทย
- Siam Rath
पाळिभासा (Pāli)
- Mahāsaṅgīti Tipiṭaka
রেফারেন্স
- Sutta Central
প্রথম ধারণ সূত্র
ব্যাখ্যা [০]