লোড হচ্ছে

অনুবাদসমূহ [১৭]

সম্যকসম্বুদ্ধ সূত্র

শ্রাবস্তী নিদান। “হে ভিক্ষুগণ, আর্যসত্য চার প্রকার। সেই চার কী কী? যথা : দুঃখ আর্যসত্য, দুঃখ-সমুদয় আর্যসত্য, দুঃখ-নিরোধ আর্যসত্য এবং দুঃখ-নিরোধগামী প্রতিপদা আর্যসত্য। ভিক্ষুগণ, এই চার প্রকার হচ্ছে আর্যসত্য। ভিক্ষুগণ, এই চার প্রকার আর্যসত্যে সম্যকরূপে অভিসম্বুদ্ধ তথাগতকে ‘অর্হৎ সম্যকসম্বুদ্ধ’ বলা হয়।

তদ্ধেতু,ভিক্ষুগণ, ‘ইহা দুঃখ’ এরূপে অবগত হওয়ার জন্য তোমাদের প্রচেষ্টা করা উচিত, ‘ইহা দুঃখ-সমুদয়’, ‘ইহা দুঃখের নিরোধ’, ‘ইহা দুঃখ-নিরোধের প্রতিপদা বা উপায়’ এরূপে অবগত হওয়ার জন্য তোমাদের প্রচেষ্টা করা উচিত।” তৃতীয় সূত্র।

ব্যাখ্যা [০]