লোড হচ্ছে

অনুবাদসমূহ [১৮]

কূটাগার সূত্র

“হে ভিক্ষুগণ, যদি কেউ এরূপ বলে যে, ‘আমি দুঃখ আর্যসত্য, দুঃখ-সমুদয় আর্যসত্য, দুঃখের নিরোধ আর্যসত্য এবং দুঃখ-নিরোধের প্রতিপদা বা উপায় আর্যসত্য যথাভূতভাবে উপলব্ধি না করে সম্যকরূপে দুঃখের অন্তসাধন করব’, তা অসম্ভব। যেমন,ভিক্ষুগণ, যদি কেউ বলে যে, আমি চূড়াযুক্ত গৃহের নিচতলা না বানিয়ে উপর তলা নির্মাণ করব’,তবে যেমন তা অসম্ভব; ঠিক তদ্রুপ, যদি কেউ এরূপ বলে যে, ‘আমি দুঃখ আর্যসত্য, দুঃখ-সমুদয় আর্যসত্য, দুঃখের নিরোধ আর্যসত্য এবং দুঃখ-নিরোধের প্রতিপদা বা উপায় আর্যসত্য যথাভূতভাবে উপলব্ধি না করে সম্যকরূপে দুঃখের অন্তসাধন করব’, তা অসম্ভব।

ভিক্ষুগণ, যদি কেউ এরূপ বলে যে, ‘আমি দুঃখ আর্যসত্য, দুঃখ-সমুদয় আর্যসত্য, দুঃখের নিরোধ আর্যসত্য এবং দুঃখ-নিরোধের প্রতিপদা বা উপায় আর্যসত্য যথাভূতভাবে উপলব্ধি করে সম্যকরূপে দুঃখের অন্তসাধন করব’, তা সম্ভব। যেমন, ভিক্ষুগণ, যদি কেউ বলে যে, আমি চূড়াযুক্ত গৃহের নিচতলা বানিয়ে উপর তলা নির্মাণ করব’, তবে যেমন তা সম্ভব; ঠিক তদ্রুপ, যদি কেউ এরূপ বলে যে, ‘আমি দুঃখ আর্যসত্য, দুঃখ-সমুদয় আর্যসত্য, দুঃখের নিরোধ আর্যসত্য এবং দুঃখ-নিরোধের প্রতিপদা বা উপায় আর্যসত্য যথাভূতভাবে উপলব্ধি করে সম্যকরূপে দুঃখের অন্তসাধন করব’, তা সম্ভব।

তদ্ধেতু, ভিক্ষুগণ,‘ইহা দুঃখ’ এরূপে অবগত হওয়ার জন্য তোমাদের প্রচেষ্টা করা উচিত, ‘ইহা দুঃখ-সমুদয়’, ‘ইহা দুঃখের নিরোধ’, ‘ইহা দুঃখ-নিরোধের প্রতিপদা বা উপায়’ এরূপে অবগত হওয়ার জন্য তোমাদের প্রচেষ্টা করা উচিত।” চতুর্থ সূত্র।

ব্যাখ্যা [১]