অনুবাদসমূহ [১৮]
English
- Bhikkhu Sujato
繁體字
- 莊春江
日本語
- 関西パーリ語実習会 (2023)
Deutsch
- Sabbamitta (2019)
- Wilhelm Geiger (1925)
Italiano
- Enzo Alfano (2005)
Español
- Anton P. Baron (2015)
Català
- Albert Biayna Gea
Русский
- SV theravada.ru (2024)
Norsk
- Kåre A. Lie (2015)
Srpski
- Branislav Kovačević (2023)
বাংলা
- ইন্দ্রগুপ্ত ভিক্ষু, বঙ্গীস ভিক্ষু, অজিত ভিক্ষু, সীবক ভিক্ষু (2018)
Việt Ngữ
- Thích Minh Châu
Bahasa Indonesia
- Indra Anggara
සිංහල
- A.P. de Zoysa
ပြန်သွားရန်
- Pitaka Myanmar Translation
ภาษาไทย
- Siam Rath
पाळिभासा (Pāli)
- Mahāsaṅgīti Tipiṭaka
রেফারেন্স
- Sutta Central
উদয় সূত্র
শ্রাবস্তী নিদান। একসময় ভগবান পূর্বাহ্ণ সময়ে পরিধেয় বস্ত্র পরিধান করে পাত্র-চীবর গ্রহণ করে উদয় ব্রাহ্মণের গৃহে উপস্থিত হলেন। অমনি উদয় ব্রাহ্মণ ভগবানের পাত্র অন্ন-ব্যঞ্জন দ্বারা পরিপূর্ণ করে দিলেন। দ্বিতীয়বার তথা দ্বিতীয় দিনও ভগবান পূর্বাহ্ণ সময়ে পরিধেয় বস্ত্র পরিধান করে পাত্র-চীবর গ্রহণপূর্বক উদয় ব্রাহ্মণের গৃহে উপস্থিত হলেন… তৃতীয়বারও উদয় ব্রাহ্মণ ভগবানের পাত্র অন্ন-ব্যঞ্জন দ্বারা পরিপূর্ণ করে দিয়ে এরূপ বললেন, ‘হে শ্রমণ গৌতম, রসলোভী হয়ে আপনি বারবার এখানে আসছেন।’
(তখন ভগবান বললেন) ‘পুনঃপুন বীজ বপন করে, মেঘরাজ পুনঃপুন বারি বর্ষণ করে। কৃষকেরা পুনঃপুন ক্ষেত্র কর্ষণ করে এবং পুনঃপুন রাজ্য ধন-ধান্যে সমৃদ্ধশালী হয়।’
‘যাচকেরা পুনঃপুন যাচ্ঞা করে, দানপতিরা পুনঃপুন দান করে। তারা পুনঃপুন দান করে পুনঃপুন স্বর্গরাজ্যে উৎপন্ন হয়।’
‘দুগ্ধদোহনকারী পুনঃপুন দুধ দোহন করে, বাছুর পুনঃপুন মায়ের কাছে ছুটে যায়। বারবার ক্লান্ত হয়, কম্পিত হয়; মূর্খজন মাতৃগর্ভে পুনঃপুন জন্মধারণ করে।’
‘পুনঃপুন জন্ম নেয় ও মৃত্যুবরণ করে, পুনঃপুন শশ্মানে নিয়ে যায়। কিন্তু ভূরিপ্রাজ্ঞ পুনর্জন্মহীন আর্যমার্গ লাভ করে আর পুনঃপুন জন্মগ্রহণ করে না।’
এরূপ উক্ত হলে উদয় ব্রাহ্মণ ভগবানকে এরূপ বললেন, ‘প্রভু গৌতম, অতি সুন্দর… ভন্তে, আজ হতে আমি ভগবান গৌতম এবং তাঁর ধর্ম ও ভিক্ষুসংঘের শরণাপন্ন উপাসক হিসেবে গ্রহন করুন।
অনুবাদসমূহ [১৮]
English
- Bhikkhu Sujato
繁體字
- 莊春江
日本語
- 関西パーリ語実習会 (2023)
Deutsch
- Sabbamitta (2019)
- Wilhelm Geiger (1925)
Italiano
- Enzo Alfano (2005)
Español
- Anton P. Baron (2015)
Català
- Albert Biayna Gea
Русский
- SV theravada.ru (2024)
Norsk
- Kåre A. Lie (2015)
Srpski
- Branislav Kovačević (2023)
বাংলা
- ইন্দ্রগুপ্ত ভিক্ষু, বঙ্গীস ভিক্ষু, অজিত ভিক্ষু, সীবক ভিক্ষু (2018)
Việt Ngữ
- Thích Minh Châu
Bahasa Indonesia
- Indra Anggara
සිංහල
- A.P. de Zoysa
ပြန်သွားရန်
- Pitaka Myanmar Translation
ภาษาไทย
- Siam Rath
पाळिभासा (Pāli)
- Mahāsaṅgīti Tipiṭaka
রেফারেন্স
- Sutta Central
উদয় সূত্র
ব্যাখ্যা [১]
English