লোড হচ্ছে

অনুবাদসমূহ [১৯]

নবকর্মীক সূত্র

একসময় ভগবান কোশলরাজ্যে অন্য একটি বনে অবস্থান করছেন। তখন নবকর্মীক ভারদ্বাজ ব্রাহ্মণ সেই বনে কিছু লোক দিয়ে কাজ করছিলেন। তিনি কোনো এক শালবৃক্ষমূলে পদ্মাসনে ঋজুদেহে নিবিষ্ট মনে উপবিষ্ট ভগবানকে দেখতে পেলেন। এরূপ দেখে তার মনে এই চিন্তা উদয় হলো : ‘আমি এই বনে লোক দ্বারা কাজ করাতে করাতে আনন্দ পাচ্ছি, আর এই শ্রমণ গৌতম কী করাতে করাতে রমিত হচ্ছেন?’ অতঃপর নবকর্মীক ভারদ্বাজ ব্রাহ্মণ ভগবানের নিকট গিয়ে ভগবানকে গাথায় বললেন :

‘হে ভিক্ষু, শালবনে আপনার কী কাজ সম্পাদন করা হচ্ছে, যেহেতু আপনি একাকী অরণ্যে আনন্দ উপভোগ করছেন?’

(বুদ্ধ ব্রাহ্মণকে বললেন) ‘বনে আমার কোনো করণীয় নেই, আমার বনপ্রদর্শনী (ক্লেশবন) মূলোচ্ছিন্ন হয়েছে। তাই আমি অনাসক্ত ও শল্যহীন হয়ে অরতি (নিরানন্দ) পরিত্যাগ করে একাকী বনে আনন্দানুভব করছি।’

এরূপ উক্ত হলে নবকর্মীক ভারদ্বাজ ব্রাহ্মণ ভগবানকে এরূপ বললেন, ‘প্রভু গৌতম, অতি সুন্দর… প্রভু গৌতম, আজ হতে আমাকে ভগবান গৌতম, তাঁর ধর্ম ও ভিক্ষুসংঘের শরণাগত উপাসকরূপে ধারণ করুন।’

ব্যাখ্যা [১]