লোড হচ্ছে

অনুবাদসমূহ [১৮]

বিলঙ্গিক সূত্র

একসময় ভগবান রাজগৃহের বেণুবনে কলন্দকনিবাপে অবস্থান করছেন। তখন বিলঙ্গিক ভারদ্বাজ ব্রাহ্মণ শুনলেন, ‘ভারদ্বাজগোত্র ব্রাহ্মণ নাকি শ্রমণ গৌতমের নিকট আগার হতে অনাগারিকভাবে প্রব্রজিত হয়েছেন।’ এতে তিনি ক্রোধান্বিত ও অসন্তুষ্ট হয়ে ভগবানের নিকট গিয়ে তথায় একপাশে নীরবে দাঁড়িয়ে রইলেন । অতঃপর ভগবান নিজের চিত্ত দ্বারা বিলঙ্গিক ভারদ্বাজ ব্রাহ্মণের মনের অবস্থা (চিত্তের পরিবিতর্ক) জ্ঞাত হয়ে তাকে গাথায় ভাষণ করলেন :

‘যে ব্যক্তি অপ্রদুষ্ট, শুদ্ধ ও নিষ্কলঙ্ক পুরুষের প্রতি কুপিত হয়, তাতে বায়ুর অনুকূলে প্রক্ষিপ্ত ধূলির ন্যায় কৃতপাপ সেই মূর্খ ব্যক্তির কাছে ফিরে যায়।’

এরূপ উক্ত হলে বিলঙ্গিক ভারদ্বাজ ব্রাহ্মণ ভগবানকে এরূপ বললেন, ‘প্রভু গৌতম, অতি সুন্দর… এরূপ জানতে পারলেন। তখন আয়ুষ্মান (বিলঙ্গিক) ভারদ্বাজ ব্রাহ্মণ অর্হৎগণের মধ্যে অন্যতম হলেন।’

ব্যাখ্যা [১]