লোড হচ্ছে

অনুবাদসমূহ [১৭]

শুদ্ধিক সূত্র

শ্রাবস্তী নিদান। তখন শুদ্ধিক ভারদ্বাজ ব্রাহ্মণ ভগবানের কাছে গিয়ে উপস্থিত হলেন। আর ভগবানের সাথে কুশল বিনিময় ও প্রীত্যালাপের পর একপাশে বসলেন। একপাশে উপবিষ্ট শুদ্ধিক ভারদ্বাজ ব্রাহ্মণ ভগবানের নিকট এই গাথাটি ভাষণ বললেন :

‘জগতে কোনো ব্রাহ্মণ (শুধু) শীলবান ও তপশ্চর্যা করলে শুদ্ধ হয় না। বিদ্যাচরণসম্পন্ন (ত্রিবেদ বিদ্যায় পারদর্শী) ব্রাহ্মণই শুদ্ধ হয়, অন্য কোনো জনগণ শুদ্ধ হয় না।’

(ভগবান বললেন) ‘অন্তর কলুষযুক্ত , সংক্লিষ্ট ও কুহক কর্মে আশ্রিত ব্যক্তি বহু প্রলাপ বকলেও জন্ম দ্বারা ব্রাহ্মণ হয় না।’

‘ক্ষত্রিয়, ব্রাহ্মণ, বৈশ্য, শূদ্র, চণ্ডাল আর ঝাড়-দার যে-ই হোক, সে যদি আরব্ধবীর্য, উদ্যমশীল ও সদা দৃঢ়পরাক্রমশালী হয়, সে-ই পরম শুদ্ধি লাভ করতে পারে; এরূপ জানবে ব্রাহ্মণ।’

এরূপ উক্ত হলে শুদ্ধিক ভারদ্বাজ ব্রাহ্মণ ভগবানকে এরূপ বললেন, ‘প্রভু গৌতম, অতি সুন্দর… জানতে পারলেন। তখন আয়ুষ্মান শুদ্ধিক ভারদ্বাজ ব্রাহ্মণ অর্হৎগণের মধ্যে অন্যতম হলেন।’

ব্যাখ্যা [১]