লোড হচ্ছে

অনুবাদসমূহ [১৭]

প্রিয়শীল সূত্র

একসময় আয়ুষ্মান বঙ্গীস আলবিতে অগ্‌গালব চৈত্যে (তাঁর) উপাধ্যায় আয়ুষ্মান নিগ্রোধকপ্পের সাথে অবস্থান করছেন। তখন আয়ুষ্মান বঙ্গীস নিজের প্রতিভার নিমিত্তে অন্য প্রিয়শীল ভিক্ষুদের অবজ্ঞা করতেন। অনন্তর তাঁর মনে এরূপ চিন্তার উদয় হলো : ‘আমি নিজের প্রতিভার নিমিত্তে যে অন্য প্রিয়শীল ভিক্ষুদের অবজ্ঞা করি, তা অবশ্যই আমার পক্ষে অহিতকর, হিতকর নয়, দুর্লাভ, সুলাভ নয়।’ অতঃপর তিনি নিজেই নিজের অন্তরে অনুশোচনা উৎপন্ন করে সে মুহূর্তে এই গাথাগুলো বললেন :

‘হে গৌতমশিষ্য, মান পরিত্যাগ করো, মানপথ বা মান সম্পর্কিত বিষয় পরিত্যাগ করো, মানপথে মগ্ন ব্যক্তি চিরকাল অশেষ অনুতপ্ত হয়।’

‘ম্রক্ষে লিপ্ত মানহত জনেরা নিরয়ে পতিত হয়। মানহত নিরয়োৎপন্ন জনেরা চিরকাল অনুতপ্ত হয়।’

‘মার্গজিন, সম্যক প্রতিপন্ন ভিক্ষু কখনো অনুশোচনা করেন না, এবং কীর্তি ও সুখ অনুভব করেন। সেই একাগ্রচিত্তসম্পন্ন জনকেই ধর্মদর্শী বলা হয়।’

‘তাই চিত্তখিলহীন, বীর্যবান ভিক্ষু পঞ্চনীবরণ ত্যাগ করে বিশুদ্ধ হন। অবশেষে মান ত্যাগ করে বিদ্যা বা শুদ্ধ জ্ঞানের দ্বারা (দুঃখের) অন্তকারী হয়ে শান্ত হন।’

ব্যাখ্যা [১]