লোড হচ্ছে

অনুবাদসমূহ [১৭]

সজ্ঝায় (অধ্যয়ন) সূত্র

একসময় জনৈক ভিক্ষু কোশলরাজ্যের এক অন্যতর বনে অবস্থান করছিলেন। সে-সময়ে তিনি আগে বহুক্ষণ ধরে (ধর্মপদ) আবৃত্তি করতেন। অন্য সময়ে তিনি নির্বিকার, নীরব হয়ে ধ্যানসুখে কাটাতে লাগলেন। তখন সেই বনের অধিবাসী দেবতা সেই ভিক্ষুর ধর্মাবৃত্তি শুনতে না পেয়ে তাঁর নিকট উপস্থিত হয়ে গাথার মাধ্যমে এরূপ বললেন :

‘হে ভিক্ষু, আপনি ভিক্ষুদের সাথে অবস্থান করে ধর্মপদগুলো অধ্যয়ন করেন না কেন? ধর্মকথা শুনলে প্রসন্নতা লাভ হয় এবং ইহলোকে প্রশংসা পাওয়া যায়।’

“এতদিন বিরাগের সন্ধান পাইনি, তাই ধর্মপদগুলোর প্রতি আমার অনুরাগ ছিল। কিন্তু এখন বিরাগ প্রত্যক্ষ করার পর (আমার উপলব্ধি হয়) দৃষ্ট, শ্রুত ও অন্যান্য ইন্দ্রিয়গ্রাহ্য যা কিছু আছে সমস্তই অনিত্য, দুঃখময় এবং ‘আমি’ ‘আমার’ বলে গ্রহণীয় নয়। তা জেনে সাধুগণ নিক্ষেপ বা ত্যাগ সম্পর্কে বলেছেন।”

ব্যাখ্যা [১]