লোড হচ্ছে

অনুবাদসমূহ [২০]

অকুশল-বিতর্ক সূত্র

একসময় জনৈক ভিক্ষু কোশলরাজ্যের এক অন্যতর বনে অবস্থান করছিলেন। সে-সময়ে সেই ভিক্ষু দিবাবিহারে গিয়ে পাপজনক অকুশল চিন্তারত হলেন, যেমন-কামচিন্তা, ব্যাপাদ-চিন্তা, বিহিংসা-চিন্তা। তখন সেই বনের অধিবাসী দেবতা তাঁর প্রতি অনুকম্পাবশত, মঙ্গলের জন্য এবং সংবেগ উৎপাদনের জন্য তাঁর কাছে উপস্থিত হলেন। উপস্থিত হয়ে গাথার মাধ্যমে তাকে এরূপ বললেন :

‘অজ্ঞানাচ্ছন্ন মনস্কারের কারণে যে চিন্তার মাধ্যমে আপনি কষ্ট পাচ্ছেন। সেই অজ্ঞানতা পরিত্যাগ করে জ্ঞানত শাস্তা, ধর্ম, সংঘ ও নিজের শীল সম্পর্কে বারবার চিন্তা করুন। নিঃসন্দেহে আনন্দ ও প্রীতি-সুখ লাভ করবেন। তাতে আনন্দবহুল হয়ে দুঃখের অবসান করতে পারবেন।’

তারপর সেই ভিক্ষু দেবতা কর্তৃক উপদিষ্ট হয়ে সংবেগপ্রাপ্ত হলেন।

ব্যাখ্যা [১]