অনুবাদসমূহ [১৭]
English
- Bhikkhu Sujato
繁體字
- 莊春江
日本語
- 関西パーリ語実習会 (2023)
Deutsch
- Sabbamitta (2019)
- Wilhelm Geiger (1925)
Español
- Anton P. Baron (2011)
Català
- Albert Biayna Gea
Русский
- SV theravada.ru (2013)
Norsk
- Kåre A. Lie (2016)
Srpski
- Branislav Kovačević (2023)
বাংলা
- ইন্দ্রগুপ্ত ভিক্ষু, বঙ্গীস ভিক্ষু, অজিত ভিক্ষু, সীবক ভিক্ষু (2018)
Việt Ngữ
- Thích Minh Châu
Bahasa Indonesia
- Indra Anggara
සිංහල
- A.P. de Zoysa
ပြန်သွားရန်
- Pitaka Myanmar Translation
ภาษาไทย
- Siam Rath
पाळिभासा (Pāli)
- Mahāsaṅgīti Tipiṭaka
রেফারেন্স
- Sutta Central
অসংযতেন্দ্রিয় সূত্র
একসময় বহুসংখ্যক ভিক্ষু কোশলরাজ্যের এক অন্যতর বনে অবস্থান করছিলেন। তাঁরা ছিলেন উদ্ধত, অহংকারী, চঞ্চল, বাচাল, অসংযত বাক্যভাষী, স্মৃতিভ্রষ্ট, অজ্ঞানী, অসমাহিত, বিভ্রান্তচিত্তসম্পন্ন, অসংযতেন্দ্রিয়সম্পন্ন। অনন্তর সেই বনের অধিবাসী দেবতা তাদের প্রতি অনুকম্পাবশত, মঙ্গলের জন্য এবং সংবেগ উৎপাদনের জন্য তাদের কাছে উপস্থিত হলেন। উপস্থিত হয়ে তাদেরকে গাথার মাধ্যমে এরূপ বললেন :
‘পূর্বে গৌতমশ্রাবক ভিক্ষুগণ ভিক্ষান্ন ও শয়নাসন অন্বেষণে নির্লোভ বা নিতৃষ্ণ হয়ে সুখে জীবন-যাপনকারী ছিলেন। তাঁরা ভবের অনিত্যতা হৃদয়ঙ্গম করে দুঃখের অবসান করেছিলেন।’
‘আমি সংঘের প্রতি কৃতাঞ্জলিপুটে বলছি, এখানে কেউ কেউ গ্রাম মোড়লের মতো নিজেকে দুর্পোষ্য করে ভোজনান্তে পরস্ত্রীদের প্রতি মোহগ্রস্ত হয়ে শয়নরত হয়। তারা পরিত্যক্ত মৃতদেহের ন্যায় অনাথ। আমার এই উক্তি-যারা প্রমত্ত হয়ে অবস্থান করে তাদের সম্পর্কে। যাঁরা অপ্রমত্ত হয়ে অবস্থান করেন, আমি তাঁদেরকে প্রণাম করি।’
তখন সেই ভিক্ষুগণ সেই দেবতা কর্তৃক উপদিষ্ট হয়ে সংবেগপ্রাপ্ত হলেন।
অনুবাদসমূহ [১৭]
English
- Bhikkhu Sujato
繁體字
- 莊春江
日本語
- 関西パーリ語実習会 (2023)
Deutsch
- Sabbamitta (2019)
- Wilhelm Geiger (1925)
Español
- Anton P. Baron (2011)
Català
- Albert Biayna Gea
Русский
- SV theravada.ru (2013)
Norsk
- Kåre A. Lie (2016)
Srpski
- Branislav Kovačević (2023)
বাংলা
- ইন্দ্রগুপ্ত ভিক্ষু, বঙ্গীস ভিক্ষু, অজিত ভিক্ষু, সীবক ভিক্ষু (2018)
Việt Ngữ
- Thích Minh Châu
Bahasa Indonesia
- Indra Anggara
සිංහල
- A.P. de Zoysa
ပြန်သွားရန်
- Pitaka Myanmar Translation
ภาษาไทย
- Siam Rath
पाळिभासा (Pāli)
- Mahāsaṅgīti Tipiṭaka
রেফারেন্স
- Sutta Central
অসংযতেন্দ্রিয় সূত্র
ব্যাখ্যা [১]
English