লোড হচ্ছে

অনুবাদসমূহ [১৭]

আনন্দ সূত্র

একসময় আয়ুষ্মান আনন্দ কোশলরাজ্যে অন্যতর এক বনে অবস্থান করছিলেন। সে-সময়ে তিনি (দিন-রাত) বহুক্ষণ গৃহীদের উপদেশ দিতেন। তা দেখে সেই বনের অধিবাসী দেবতা তাঁর প্রতি অনুকম্পাবশত, মঙ্গলের জন্য এবং সংবেগ উৎপাদনের জন্য তাঁর কাছে উপস্থিত হলেন। উপস্থিত হয়ে গাথার মাধ্যমে তাকে এরূপ বললেন :

‘নির্বাণপ্রাপ্তির ইচ্ছা হৃদয়ে পোষণ করে এই গহীন অরণ্যে বৃক্ষমূলে এসেছেন। হে আনন্দ, ধ্যান করুন, প্রমত্ত হবেন না। গৃহীদের সাথে বিড়বিড় করে কথা বলে আপনার কী লাভ?’

অতপর আয়ুষ্মান আনন্দ দেবতা কর্তৃক উপদিষ্ট হয়ে সংবেগপ্রাপ্ত হলেন।

ব্যাখ্যা [১]