লোড হচ্ছে

অনুবাদসমূহ [১৪]

বিসম সূত্র

“ভিক্ষুগণ, তিনটি বিষয়যুক্ত একজন লোক তাহার পুরস্কার-স্বরূপ নরকে নিক্ষিপ্ত হয়। কী কী? কায়িক, বাচনিক, মানসিক বিসমকর্ম (অকুশলকর্ম)। ভিক্ষুগণ, এই তিনটি বিষয়যুক্ত একজন লোক তাহার পুরস্কার-স্বরূপ নরকে নিক্ষিপ্ত হয়। ভিক্ষুগণ, তিনটি গুণসম্পন্ন একজন লোক তাহার পুরস্কার-স্বরূপ স্বর্গে গমন করে। কী কী? কায়িক, বাচনিক, মানসিক সমকর্ম (কুশলকর্ম)। এই তিনটি গুণসম্পন্ন একজন লোক তাহার পুরস্কার-স্বরূপ স্বর্গে গমন করে।”

ব্যাখ্যা [০]