লোড হচ্ছে

অনুবাদসমূহ [১৯]

অযোনিশ সূত্র

“ভিক্ষুগণ, এই তিনটি বৈশিষ্ট্য দ্বারা মূর্খ ব্যক্তিকে জানা যায়। কী কী? যথাযথ বিবেচনা না করিয়া সে প্রশ্ন করে, যথাযথ বিবেচনা না করিয়া সে উত্তর দান করে। অপরে বিবেচনাপূর্ণ, মার্জিত ভাষায় যথাযথ প্রশ্নোত্তর দান করিলেও সেইগুলি সে অনুমোদন করে না। ভিক্ষুগণ, এই তিন বৈশিষ্ট্য দ্বারা মূর্খ ব্যক্তিকে জানা যায়।

ভিক্ষুগণ, এই তিনটি বৈশিষ্ট্য দ্বারা জ্ঞানী ব্যক্তিকে জানা যায়। কী কী? যথাযথ বিবেচনা করিয়া সে প্রশ্ন করে, যথাযথ বিবেচনা করিয়া সে উত্তর দান করে। অপরে বিবেচনাপূর্ণ, মার্জিত ভাষায় যথাযথ প্রশ্নোত্তর দান করিলেও সেইগুলি তিনি অনুমোদন করেন। ভিক্ষুগণ, এই তিনটি বৈশিষ্ট্য দ্বারা জ্ঞানী ব্যক্তিকে জানা যায়।”

ব্যাখ্যা [০]