অনুবাদসমূহ [১৮]
English
- Bhikkhu Bodhi (2012)
- Bhikkhu Sujato
繁體字
- 莊春江
日本語
- 関西パーリ語実習会 (2023)
Français
- buddha-vacana.org
- Rémy Zins (2022)
Deutsch
- Nyānatiloka Thera (1907)
- Sabbamitta (2019)
Español
- Isidatta (2012)
Português
- Michael Beisert (2008)
Русский
- SV theravada.ru (2014)
বাংলা
- ইন্দ্রগুপ্ত ভিক্ষু, সুমন স্থবির, বঙ্গীস ভিক্ষু, অজিত ভিক্ষু, সীবক ভিক্ষু (2018)
Việt Ngữ
- Thích Minh Châu
Bahasa Indonesia
- Indra Anggara
සිංහල
- A.P. de Zoysa
ပြန်သွားရန်
- Pitaka Myanmar Translation
ภาษาไทย
- Siam Rath
पाळिभासा (Pāli)
- Mahāsaṅgīti Tipiṭaka
রেফারেন্স
- Sutta Central
বিচরণ সূত্র
“হে ভিক্ষুগণ, বিচরণকালে কোনো ভিক্ষুর যদি কাম, ব্যাপাদ, বিহিংসা-বিতর্ক উৎপন্ন হয়; আর সেই ভিক্ষু যদি সেসব গ্রহণ করে পরিত্যাগ, অপনোদন, সমূলে বিনষ্ট না করে এবং চিত্ত পরিশুদ্ধ না করে, তাহলে এরূপে বিচরণকারী ভিক্ষু ‘পাপে ভয়হীন, পাপাচরণে অভ্যস্ত, সতত আলস্য ও হীনবীর্যপরায়ণ’ বলে অভিহিত হয়।”
“স্থিতকালে কোনো ভিক্ষুর যদি কাম, ব্যাপাদ, বিহিংসা-বিতর্ক উৎপন্ন হয়; আর সেই ভিক্ষু যদি সেসব গ্রহণ করে পরিত্যাগ, অপনোদন, সমূলে বিনষ্ট না করে এবং চিত্ত পরিশুদ্ধ না করে, তাহলে এরূপে বিচরণকারী ভিক্ষু ‘পাপে ভয়হীন, পাপাচরণে অভ্যস্ত, সতত আলস্য ও হীনবীর্যপরায়ণ’ বলে অভিহিত হয়।”
“উপবিষ্ট অবস্থায় কোনো ভিক্ষুর যদি কাম, ব্যাপাদ, বিহিংসা-বিতর্ক উৎপন্ন হয়; আর সেই ভিক্ষু যদি সেসব গ্রহণ করে পরিত্যাগ, অপনোদন, সমূলে বিনষ্ট না করে এবং চিত্ত পরিশুদ্ধ না করে, তাহলে এরূপে বিচরণকারী ভিক্ষু ‘পাপে ভয়হীন, পাপাচরণে অভ্যস্ত, সতত আলস্য ও হীনবীর্যপরায়ণ’ বলে অভিহিত হয়।”
“শায়িত অবস্থায় কোনো ভিক্ষুর যদি কাম, ব্যাপাদ, বিহিংসা বিতর্ক উৎপন্ন হয়; আর সেই ভিক্ষু যদি সেসব গ্রহণ করে পরিত্যাগ, অপনোদন, সমূলে বিনষ্ট না করে এবং চিত্ত পরিশুদ্ধ না করে, তাহলে এরূপে বিচরণকারী ভিক্ষু ‘পাপে ভয়হীন, পাপাচরণে অভ্যস্ত, সতত আলস্য ও হীনবীর্যপরায়ণ’ বলে অভিহিত হয়।”
“পুনশ্চ, ভিক্ষুগণ, বিচরণকালে কোনো ভিক্ষুর যদি কাম, ব্যাপাদ, বিহিংসা-বিতর্ক উৎপন্ন হয়; আর সেই ভিক্ষু যদি সেসব গ্রহণ না করে পরিত্যাগ, অপনোদন, সমূলে বিনষ্ট করে এবং চিত্ত পরিশুদ্ধ করে, তাহলে এরূপে বিচরণকারী ভিক্ষু ‘পাপে ভয়দর্শী, পাপাচরণে অনভ্যস্ত, সতত আরব্ধবীর্য এবং উদ্যমশীল’ বলে অভিহিত হয়।”
“স্থিতকালে কোনো ভিক্ষুর যদি কাম, ব্যাপাদ, বিহিংসা-বিতর্ক উৎপন্ন হয়; আর সেই ভিক্ষু যদি সেসব গ্রহণ না করে পরিত্যাগ, অপনোদন, সমূলে বিনষ্ট করে এবং চিত্ত পরিশুদ্ধ করে, তাহলে এরূপে বিচরণকারী ভিক্ষু ‘পাপে ভয়দর্শী, পাপাচরণে অনভ্যস্ত, সতত আরব্ধবীর্য এবং উদ্যমশীল’ বলে অভিহিত হয়।”
“উপবিষ্ট অবস্থায় কোনো ভিক্ষুর যদি কাম, ব্যাপাদ, বিহিংসা-বিতর্ক উৎপন্ন হয়; আর সেই ভিক্ষু যদি সেসব গ্রহণ না করে পরিত্যাগ, অপনোদন, সমূলে বিনষ্ট করে এবং চিত্ত পরিশুদ্ধ করে, তাহলে এরূপে বিচরণকারী ভিক্ষু ‘পাপে ভয়দর্শী, পাপাচরণে অনভ্যস্ত, সতত আরব্ধবীর্য এবং উদ্যমশীল’ বলে অভিহিত হয়।”
“শায়িত অবস্থায় কোনো ভিক্ষুর যদি কাম, ব্যাপাদ, বিহিংসা-বিতর্ক উৎপন্ন হয়; আর সেই ভিক্ষু যদি সেসব গ্রহণ না করে পরিত্যাগ, অপনোদন, সমূলে বিনষ্ট করে এবং চিত্ত পরিশুদ্ধ করে, তাহলে এরূপে বিচরণকারী ভিক্ষু ‘পাপে ভয়দর্শী, পাপাচরণে অনভ্যস্ত, সতত আরব্ধবীর্য এবং উদ্যমশীল’ বলে অভিহিত হয়।”
“দাঁড়ানে, গমনে, উপবেশনে আর শয়নে,
দেহ আশ্রয়ে পাপ চিন্তা করে যেই জনে।
অজ্ঞানে বিমোহিত জন যায় যে কুপথে,
অযোগ্য হয় সেই ভিক্ষু, সমাধি উত্তমে ।
দাঁড়ানে গমনে আর উপবেশন, শয়নে,
বিতর্ক উপশমে রত, বিতর্ক দমনে।
নিয়ত অভ্যাস যে-জন করে এভাবে,
উপযুক্ত হন তিনি উত্তম সমাধি লাভে।” (প্রথম সূত্র)
অনুবাদসমূহ [১৮]
English
- Bhikkhu Bodhi (2012)
- Bhikkhu Sujato
繁體字
- 莊春江
日本語
- 関西パーリ語実習会 (2023)
Français
- buddha-vacana.org
- Rémy Zins (2022)
Deutsch
- Nyānatiloka Thera (1907)
- Sabbamitta (2019)
Español
- Isidatta (2012)
Português
- Michael Beisert (2008)
Русский
- SV theravada.ru (2014)
বাংলা
- ইন্দ্রগুপ্ত ভিক্ষু, সুমন স্থবির, বঙ্গীস ভিক্ষু, অজিত ভিক্ষু, সীবক ভিক্ষু (2018)
Việt Ngữ
- Thích Minh Châu
Bahasa Indonesia
- Indra Anggara
සිංහල
- A.P. de Zoysa
ပြန်သွားရန်
- Pitaka Myanmar Translation
ภาษาไทย
- Siam Rath
पाळिभासा (Pāli)
- Mahāsaṅgīti Tipiṭaka
রেফারেন্স
- Sutta Central
বিচরণ সূত্র
ব্যাখ্যা [০]