লোড হচ্ছে

অনুবাদসমূহ [১৮]

চক্রসূত্র

“হে ভিক্ষুগণ, চার প্রকার চক্র, যাতে সমন্বিত হয়ে দেব-মনুষ্যগণের চতুর্চক্র চালিত হয়। সেই সমন্বিত দেব-মনুষ্যগণ অতি শীঘ্রই ভোগের মধ্যে মহত্ত্ব, বৈপুল্য লাভে সফলকাম হয়। সেই চার প্রকার কী কী? যথা : প্রতিরূপ দেশে বাস, সৎ পুরুষের সাহচর্য, নিজের সম্যক প্রতিজ্ঞা, পূর্বজন্মের কৃতপুণ্য। ভিক্ষুগণ, এই চার প্রকার চক্র, যাতে সমন্বিত হয়ে দেব-মনুষ্যগণের চতুর্চক্র চালিত হয়। সেই সমন্বিত দেব-মনুষ্যগণ অতি শীঘ্রই ভোগের মধ্যে মহত্ত্ব, বৈপুল্য লাভে সফলকাম হয়।”

“প্রতিরূপ দেশে বাস, আর্যমিত্রে কর সেবা,
সম্যক শ্রেষ্ঠকর্মী হলে পূর্বের কৃতপুণ্য তারা।
অবিরাম পুণ্য ভোগ জানিবে ইহাতে,
ধন-ধান্যে, যশ-কীর্তি লাভ হয় তাতে।” (প্রথম সূত্র)

ব্যাখ্যা [০]