লোড হচ্ছে

অনুবাদসমূহ [১৯]

সংগ্রহ সূত্র

“হে ভিক্ষুগণ, সংগ্রহের বিষয় চার প্রকার। সেই চার প্রকার কী কী? যথা : দান, প্রিয়বাক্য, হিতচর্যা, সমদর্শিতা। এই চার প্রকার সংগ্রহ বিষয়।”

“দান, প্রিয়বাক্য আর হিতচর্যা যথা,
ধর্মে সমদর্শী হবে যারা এতে রতা।
এসব সংগ্রহ চলে পৃথিবী মাঝার,
রথচাকার ন্যায়ে ঘুরে বারে বার।
কেবল সংগ্রহ নহে, পিতামাতা সেবনে,
পুত্র পায় সম্মান পূজা, ওই কার্য সাধনে।
এই সংগ্রহে মনোযোগী যত পণ্ডিতগণ,
তাতেই মহত্ত্ব আর প্রশংসালাভী হন।” (দ্বিতীয় সূত্র)

ব্যাখ্যা [০]