লোড হচ্ছে

অনুবাদসমূহ [১৫]

দ্বিতীয় সম্যক পথ সূত্র

“হে ভিক্ষুগণ, পঞ্চবিধ ধর্মে সমৃদ্ধ (ব্যক্তি) সর্দ্ধম শ্রবণকালেও কুশলধর্মাদির সম্যক পথে প্রবেশ করতে অক্ষম। পঞ্চ কী কী?

সে অবজ্ঞাচ্ছলে কথা বলে; কথিক বা আলোচনাকারীকে অবজ্ঞা করে; নিজেকে অবজ্ঞা করে; সে দুষ্প্রাজ্ঞ, মূঢ় ও স্থূলবুদ্ধি হয় এবং অজ্ঞাত হয়েও জ্ঞাতাভিমানী হয়। ভিক্ষুগণ, এই পঞ্চবিধ ধর্মে সমৃদ্ধ (ব্যক্তি) সর্দ্ধম শ্রবণকালেও কুশলধর্মাদির সম্যক পথে প্রবেশ করতে অক্ষম।

ভিক্ষুগণ, পঞ্চবিধ ধর্মে সমৃদ্ধ (ব্যক্তি) সর্দ্ধম শ্রবণকালেও কুশলধর্মাদির সম্যক পথে প্রবেশ করতে সক্ষম। পঞ্চ কী কী?

সে অবজ্ঞাচ্ছলে কথা বলে না; কথিককে অবজ্ঞা করে না; নিজেকে অবজ্ঞা করে না; প্রজ্ঞাবান, অমূঢ় ও বুদ্ধিমান হয় এবং অজ্ঞাত হয়ে জ্ঞাতাভিমানী হয় না। ভিক্ষুগণ, এই পঞ্চবিধ ধর্মে সমৃদ্ধ (ব্যক্তি) সর্দ্ধম শ্রবণকালেও কুশলধর্মাদির সম্যক পথে প্রবেশ করতে সক্ষম।”

দ্বিতীয় সম্যক পথ সূত্র সমাপ্ত।

ব্যাখ্যা [০]