লোড হচ্ছে

অনুবাদসমূহ [১৫]

দীর্ঘ-অবস্থান সূত্র

“হে ভিক্ষুগণ, দীর্ঘকাল অবস্থানের (কোনো স্থানে) পাঁচটি আদীনব আছে। পাঁচটি কী কী? যথা :

বহু পণ্যদ্রব্য এবং দ্রব্যাদির স্তূপ হয়; বহু ভৈষজ্য এবং ভৈষজ্যাদির স্তূপ হয়; বহুকৃত্য, বহুকরণীয় এবং তাতে সংলগ্ন হয়; গৃহী ও প্রব্রজিতদের এবং অনুপযোগী গৃহীদের সাথেও সংসর্গিত হয়ে অবস্থান করে; এবং সে সেই স্থান হতে প্রস্থানের সময় আকুল আকাঙ্ক্ষী হয়ে প্রস্থান করে। ভিক্ষুগণ, দীর্ঘকাল অবস্থানের এই পাঁচটি আদীনব আছে।

হে ভিক্ষুগণ, উদ্দেশ্যপূর্ণ দীর্ঘকাল অবস্থানের (কোনো স্থানে) পাঁচটি আনিশংস আছে। পাঁচটি কী কী? যথা :

বহু পণ্যদ্রব্য এবং পণ্য দ্রব্যাদির স্তূপ হয় না; বহু ভৈষজ্য এবং ভৈষজ্যাদির স্তূপ হয় না; বহুকৃত্য, বহুকরণীয় এবং তাতে সংলগ্ন হয় না; গৃহী ও প্রব্রজিতদের এবং অনুপযোগী গৃহীদের সাথে সংসর্গিত হয়ে অবস্থান করে না; এবং সে সেই আবাস হতে প্রস্থানের সময় আকুল আকাঙ্ক্ষী না হয়ে প্রস্থান করে। ভিক্ষুগণ, উদ্দেশ্যপূর্ণ অবস্থানের এই পাঁচটি আনিশংস আছে।”

দীর্ঘ-অবস্থান সূত্র সমাপ্ত।

ব্যাখ্যা [০]