লোড হচ্ছে

অনুবাদসমূহ [১৫]

আলোচনা সূত্র

“হে ভিক্ষুগণ, পঞ্চবিধ ধর্মের দ্বারা সুসমৃদ্ধ ভিক্ষু সব্রহ্মচারীদের উত্তম কথা বলার উপযুক্ত। পঞ্চ কী কী? যথা :

এক্ষেত্রে ভিক্ষুগণ, ভিক্ষু নিজে শীলসম্পন্ন হয় এবং শীলসম্পদরূপ কথার দ্বারা জিজ্ঞাসিত প্রশ্ন ব্যাখ্যা করে। সে নিজে সমাধিসম্পন্ন হয় এবং সমাধিসম্পদরূপ কথার দ্বারা জিজ্ঞাসিত প্রশ্ন ব্যাখ্যা করে। সে নিজে প্রজ্ঞাসম্পন্ন হয় এবং প্রজ্ঞাসম্পদরূপ কথার দ্বারা জিজ্ঞাসিত প্রশ্ন ব্যাখ্যা করে। সে নিজে বিমুক্তিসম্পন্ন হয় এবং বিমুক্তিসম্পদরূপ কথার দ্বারা জিজ্ঞাসিত প্রশ্ন ব্যাখ্যা করে। সে নিজে বিমুক্তি-জ্ঞানদর্শনসম্পন্ন হয় এবং বিমুক্তি-জ্ঞানদর্শনরূপ কথার দ্বারা জিজ্ঞাসিত প্রশ্ন ব্যাখ্যা করে। ভিক্ষুগণ, এই পঞ্চ ধর্মে সমৃদ্ধ ভিক্ষু সব্রহ্মচারীদের উত্তম কথা বলার উপযুক্ত।”

আলোচনা সূত্র সমাপ্ত।

ব্যাখ্যা [০]