স্থান : কোসম্বী
সে সময়ে ভগবান বুদ্ধ কোসম্বীস্থ ঘোষিতারামে অবস্থান করছিলেন। ঐ সময়ে আয়ুষ্মান ছন্নের সেবক গৃহপতি আয়ুষ্মান ছন্নকে এরূপ বললেন, “ভন্তে, আপনি বিহার প্রতিষ্ঠার স্থান সম্পর্কে জানেন কি? আমি আর্যের জন্যে বিহার নির্মাণ করতে চাই।” অতঃপর আয়ুষ্মান ছন্ন বিহার নির্মাণের স্থান পরিষ্কার করতে গিয়ে গ্রামবাসী, নিগমবাসী, নগরবাসী, জনপদবাসী এবং রাজ্যবাসী কর্তৃক পূজিত অন্যতর ‘চৈত্যরূপ বৃক্ষ’ ছেদন করালেন। এতে জনগণ এ বলে প্রকাশ্যে নিন্দা, আন্দোলন ও ক্ষোভ প্রকাশ করতে লাগলেন, “কী করে শাক্যপুত্রীয় শ্রমণগণ গ্রামবাসী, নিগমবাসী, নগরবাসী, জনপদবাসী এবং রাজ্যবাসী দ্বারা পূজিত চৈত্যরূপ বৃক্ষ ছেদন করালেন? শাক্যপুত্রীয় শ্রমণগণ এক ইন্দ্রিয়সম্পন্ন জীব কিরূপে ধ্বংস সাধন করলেন?” ভিক্ষুগণ সেই নিন্দাকারী জনগণের প্রকাশ্যে নিন্দা, আন্দোলন ও ক্ষোভ প্রকাশের কথা শুনলেন। যে সকল ভিক্ষু অল্পেচ্ছু, সন্তুষ্টিপরায়ণ, লজ্জাশীল, অনুসন্ধিৎসু, শিক্ষাকামী তাঁরাও এটি শুনে এ বলে নিন্দা, আন্দোলন ও ভর্ৎসনা করতে লাগলেন যে, “কেমন করে আয়ুষ্মান ছন্ন গ্রামবাসী, নিগমবাসী, নগরবাসী, জনপদবাসী এবং রাজ্যবাসী কর্তৃক পূজিত সেই চৈত্যরূপ বৃক্ষটি ছেদন করতে পারলেন?” তখন সেই ভিক্ষুগণ আয়ুষ্মান ছন্নকে অনেক প্রকারে তিরস্কার করে ভগবানকে এ ব্যাপারে নিবেদন করলেন। ভগবান এই নিদানে, এই কারণে সকল ভিক্ষুসংঘকে সমবেত করিয়ে আয়ুষ্মান ছন্নকে জিজ্ঞাসা করলেন, “হে ছন্ন, সত্যই কি তুমি গ্রামবাসী, নিগমবাসী, নগরবাসী, জনপদবাসী এবং রাজ্যবাসী দ্বারা পূজিত সেই চৈত্যরূপ বৃক্ষটি ছেদন করিয়েছ?”
“হ্যাঁ ভগবান, তা সঠিক বটে।”
অতঃপর ভগবান বুদ্ধ আয়ুষ্মান ছন্নকে এ বলে ভর্ৎসনা করতে লাগলেন, “এটি তোমার পক্ষে নিতান্ত অনুপযুক্ত, অননুকূল, অশোভনীয়, অশ্রমণোচিত, অগ্রহণযোগ্য এবং সম্পূর্ণ অকরণীয় কার্য করা হয়েছে। হে মোঘপুরুষ, কেন তুমি গ্রামবাসী, নিগমবাসী, নগরবাসী, জনপদবাসী এবং রাজ্যবাসী কর্তৃক পূজিত সেই বৃক্ষটি ছেদন করাতে গেলে? হে মোঘপুরুষ, তুমি কি জান না মানবের জীবন বৃক্ষের উপর নির্ভরশীল? হে মোঘপুরুষ, তোমার এরূপ কার্য কিছুতেই অপ্রসন্নদের প্রসন্নতা উৎপাদনে এবং প্রসন্নদের প্রসন্নতা বৃদ্ধির সহায়ক নয়। অধিকন্তু, মোঘপুরুষ, এটি অপ্রসন্নদের অপ্রসন্নতা বৃদ্ধি এবং প্রসন্নদের কারো কারো মনে অন্যথাভাব আনয়নে সহায় হবে।”
অতঃপর ভগবান আয়ুষ্মান ছন্নকে এরূপে অনেক প্রকারে তিরস্কার করে চঞ্চলতা, অবিনীতা, মহাতৃষ্ণা, অসন্তুষ্টিতা, সঙ্গপ্রিয়তা এবং অলসতার কুফল বর্ণনা করলেন। তিনি অনেক প্রকারে গাম্ভীর্যতা, সুবিনীতা, অল্পেচ্ছুতা, সন্তুষ্টিতা, সল্লেখ (তৃষ্ণাদির সংযমতা), ধুতাঙ্গব্রত, সংঘ-সেবাপ্রিয়তা, পুনর্জন্মক্ষয়ের জন্য বীর্যারম্ভের (উৎসাহশীলতার) সুফল বর্ণনা করে তদনুযায়ী এবং তদনুরূপ ধর্মদেশনা উত্থাপন করে ভিক্ষুগণকে সম্বোধন করে বললেন, “হে ভিক্ষুগণ, আমি দশবিধ প্রত্যয় ও অর্থবশে ভিক্ষুসংঘের জন্য শিক্ষাপদ প্রজ্ঞাপ্ত করব; যথা : ১. সংঘের সুষ্ঠুতা, ২. সংঘের শান্তিভাব বৃদ্ধির জন্যে, ৩. দুর্দম্য ভিক্ষুগণকে দমনের জন্যে, ৪. সদাচারী (শীলবান) ভিক্ষুদের শান্তিপূর্ণভাবে অবস্থানের জন্যে, ৫. বর্তমানে উৎপন্ন তৃষ্ণাসমূহ সংবরণের জন্যে, ৬. অনাগত জন্মের আসবসমূহের উৎপত্তিকে প্রতিঘাতের জন্যে, ৭. অপ্রসন্নের প্রসাদ উৎপন্নের জন্যে, ৮. প্রসন্নের প্রসাদ বৃদ্ধির জন্যে, ৯. সদ্ধর্মের স্থিতির জন্যে এবং ১০. বিনয়কে অনুগ্রহের জন্যে যা অত্যন্ত হিতজনক। তদ্ধেতু হে ভিক্ষুগণ, আমি ভিক্ষুদের নিমিত্তে এই শিক্ষাপদ নির্দেশ করছি :
“যদি কোনো ভিক্ষু কোনো দায়ক কর্তৃক নিজের নিমিত্তে বৃহৎ বিহার নির্মাণ করতে ইচ্ছা করে, তবে সেই বিহার নির্মাণের স্থানটি ভালো-মন্দ পরীক্ষা করার জন্যে ভিক্ষুসংঘকে আহ্বান করতে হবে। সেই ভিক্ষুসংঘ বিহার নির্মাণের স্থানটিতে এসে পিপীলিকাদি ও কোনো হিংস্র জন্তুর উপদ্রবাদি অন্তরায় আছে কি না তা দেখতে হবে এবং বিহার নির্মাণের স্থানটির চারিধারে কমপক্ষে দুই চাকাবিশিষ্ট গরুর গাড়ি ঘুরতে পারে মত অবকাশ রেখে এমন উপযুক্ত স্থান ‘ঞত্তিদুতিয-কম্মবাচা’ পাঠ করিয়ে উক্ত স্থানটি অনুমোদন করে বৃহৎ বিহার নির্মাণ করবে। যদি কোনো ভিক্ষু উপরোক্ত নিয়মগুলি ভঙ্গ করে বৃহৎ বিহার নির্মাণ করে, তাহলে সেই ভিক্ষুর ‘সংঘাদিশেষ’ আপত্তি হবে।”
‘মহল্লকো’ অর্থে সস্বামীক দায়ক দ্বারা তৈরিকৃত বৃহৎ বিহার।
‘বিহারো’ অর্থে অবস্থান করতে পারে এমন আবাসের ভেতরে কিংবা বাহিরে অথবা আবাসের সর্বত্র কংকর, সিমেন্ট, বালি, জলাদি একত্রে মিশিয়ে প্লাস্টার করা বা মাটি-আদি আবাস নির্মাণের উপকরণাদি দ্বারা প্রলেপনকে বুঝায়।
‘কারযমানেনাতি’ বলতে বিহারাদি নির্মাণ নিজে করা কিংবা অপরের দ্বারা করানো।
‘সস্সামিকন্তি’ বলতে স্ত্রীলোক, পুরুষ, গৃহস্থ, প্রব্রজিত কিংবা যে কেউ মালিক বা অধিকারী হতে পারে।
‘অত্তুদ্দেসন্তি’ অর্থে স্বীয় প্রয়োজনের নিমিত্তে বা নিজের উদ্দেশ্যে।
‘ভিক্খূ অভিনেতব্বো বত্থুদেসনযাতি’ বলতে এখানে বিহার নির্মাণকারী ভিক্ষু বিহার নির্মাণের স্থান পরিষ্কার করে ভিক্ষুসংঘকে আহ্বান করে উত্তরাসঙ্গ একাংশ করে জ্যেষ্ঠ ভিক্ষুদের পদে অভিবাদনাদি জানায়ে উৎকুটিক বা পদ তলের উপর ভর দিয়ে বসে হাত জোড় করে এরূপ বলতে হবে : “ভন্তে সংঘ, আমি দায়ক দ্বারা নিজের উদ্দেশ্যে বৃহৎ বিহার নির্মাণে ইচ্ছুক হয়েছি। ভন্তে সংঘ, আমি সংঘকে সেই বিহার নির্মাণের স্থানটি নিরীক্ষণের জন্যে প্রার্থনা জানাচ্ছি। মাননীয় সংঘ, দ্বিতীয় ও তৃতীয়বার সেই বিহার নির্মাণের স্থানটি পরীক্ষা করার জন্যে প্রার্থনা জ্ঞাপন করছি। যদি মাননীয় সংঘ বিহার নির্মাণের স্থান পর্যবেক্ষণ করতে ইচ্ছুক হন, তাহলে মাননীয় সংঘ কর্তৃক উক্ত স্থানটি পর্যবেক্ষণ করা উচিত বলে মনে করছি। আর যদি সংঘ উক্ত স্থানটি পর্যবেক্ষণ করতে ইচ্ছা না করেন, তাহলে সংঘের মধ্যে যে সকল ভিক্ষু দক্ষ ও সমর্থ তাঁদেরকে সেই স্থানে প্রেরণ করে হিংস্র পশু-পক্ষী, কীট-পতঙ্গাদির উপদ্রব-নিরূপদ্রব এবং বিহারের চতুর্দিকে দ্বিচাকা বিশিষ্ট গরুর গাড়ি ঘুরতে পারে এমন উপযুক্ত-অনুপযুক্ত স্থান পরীক্ষার নিমিত্তে সম্মতি হওয়ার জন্যে সংঘের সমীপে প্রার্থনা জানাচ্ছি।
হে ভিক্ষুগণ, এরূপে সম্মতি দেওয়া কর্তব্য; দক্ষ এবং সমর্থ ভিক্ষু কর্তৃক সংঘকে এভাবে প্রস্তাব জ্ঞাত করাবে :
প্রজ্ঞপ্তি : মাননীয় সংঘ, আমার প্রস্তাব শ্রবণ করুন। এই অমুক নামীয় ভিক্ষু দায়ক কর্তৃক নিজের উদ্দেশ্যে বৃহৎ বিহার নির্মাণের জন্যে ইচ্ছুক হয়েছেন। সেই ভিক্ষু বিহার নির্মাণের স্থান পর্যবেক্ষণ করার লক্ষে সংঘকে প্রার্থনা করছেন। যদি সংঘ উপযুক্ত সময় মনে করেন, তাহলে সংঘ অমুক নামীয় ভিক্ষুকে এই অমুক নামীয় ভিক্ষুর বিহার নির্মাণের স্থান পর্যবেক্ষণ করতে সম্মতি দিতে পারেন। এটিই প্রজ্ঞপ্তি।
অনুশ্রবণ : মাননীয় সংঘ, আমার প্রস্তাব শ্রবণ করুন। এই অমুক নামীয় ভিক্ষু দায়ক দ্বারা নিজের উদ্দেশ্যে বৃহৎ বিহার নির্মাণের জন্যে ইচ্ছুক হয়েছেন। সেই ভিক্ষু সংঘকে বিহার নির্মাণের স্থান পর্যক্ষেণ করতে প্রার্থনা করছেন। সংঘ সেই ভিক্ষুর বিহার নির্মাণের স্থান পরীক্ষা করতে অমুক অমুক নামীয় ভিক্ষুকে অনুমতি প্রদান করছেন। উক্ত ভিক্ষুর বিহার নির্মাণের স্থান পর্যবেক্ষণ করতে অমুক অমুক নামীয় ভিক্ষুকে অনুমতি প্রদান করা যেই আয়ুষ্মান ন্যায়সঙ্গত মনে করেন, তিনি মৌন থাকবেন অথবা যিনি ন্যায়সঙ্গত মনে করেন না, তিনি তাঁর বক্তব্য ভাষায় ব্যক্ত করবেন।
ধারণা : অমুক নামীয় ভিক্ষুর বিহার নির্মাণের স্থান পর্যবেক্ষণ করতে অমুক অমুক নামীয় ভিক্ষু মাননীয় সংঘ কর্তৃক অনুমতি প্রাপ্ত হয়েছেন। মাননীয় সংঘ এই প্রস্তাব যথাযথ মনে করে মৌন রয়েছেন, আমি এরূপ ধারণা করছি।
যে সকল ভিক্ষু সংঘ কর্তৃক অনুমতি প্রাপ্ত হবে, সে সকল ভিক্ষু বিহার নির্মাণের স্থানটিতে গিয়ে বিহার নির্মাণের স্থান পর্যবেক্ষণ করে সেই স্থানের সুবিধা-অসুবিধা এবং হিংস্র পশু-পক্ষী, পোকা-মাকড়, কীট-পতঙ্গাদির উপদ্রব-নিরূপদ্রব জানা কর্তব্য। যদি উক্ত স্থান বিহার নির্মাণের জন্যে অনুপযুক্ত হয় এবং হিংস্র পশু-পক্ষী, কীট-পতঙ্গাদির উপদ্রব আছে বলে মনে হয়, তাহলে ‘এই স্থানে বিহার নির্মাণ করবেন না’ এরূপ বলা কর্তব্য। আর যদি সেই স্থানটি বিহার নির্মাণের জন্যে উপযুক্ত হয় এবং হিংস্র পশু-পক্ষী, কীট-পতঙ্গাদির উপদ্রব না থাকে, তাহলে ‘এই স্থান বিহার নির্মাণের পক্ষে উপযোগী এখানে বিহার নির্মাণ করুন’। এরূপে সংঘকে তা প্রকাশ করতে হবে। তখন বিহার নির্মাণকারী ভিক্ষু মাননীয় সংঘ সমীপে উপস্থিত হয়ে উত্তরাসঙ্গ একাংশ করে জ্যেষ্ঠ ভিক্ষুদের পদমূলে অভিবাদন করে অঞ্জলিবদ্ধ হয়ে এরূপ বলতে হবে : “মাননীয় সংঘ, আমি দায়ক কর্তৃক নিজের উদ্দেশ্যে বৃহৎ বিহার নির্মাণের জন্যে ইচ্ছুক হয়েছি। আমি মাননীয় সংঘকে বিহার নির্মাণের স্থানটি অনুমোদন করার জন্যে প্রার্থনা করছি।”
[এরূপে দ্বিতীয়বার ও তৃতীয়বার প্রার্থনা করতে হবে]
দক্ষ ও সমর্থ ভিক্ষু দ্বারা সংঘকে এরূপে প্রস্তাব জ্ঞাপন করাতে হবে :
প্রজ্ঞপ্তি : মাননীয় সংঘ, আমার প্রস্তাব শ্রবণ করুন। এই মাননীয় ভিক্ষু দায়ক দ্বারা নিজের উদ্দেশ্যে বৃহৎ বিহার নির্মাণের জন্যে ইচ্ছুক হয়েছেন। সেই ভিক্ষু মাননীয় সংঘ সমীপে বিহার নির্মাণের স্থানটি অনুমোদন করার জন্যে প্রার্থনা জ্ঞাপন করছেন। যদি সংঘ উপযুক্ত সময় মনে করেন, তাহলে সংঘ অমুক নামীয় ভিক্ষুর বিহার নির্মাণের স্থানটি অনুমোদন করতে পারেন। এটিই প্রজ্ঞপ্তি।
অনুশ্রবণ : মাননীয় সংঘ, আমার প্রস্তাব শ্রবণ করুন। এই নামীয় ভিক্ষু নিজের উদ্দেশ্যে দায়ক দ্বারা বৃহৎ বিহার নির্মাণের জন্যে ইচ্ছুক হয়েছেন। তিনি মাননীয় সংঘকে সেই স্থানটি অনুমোদন করার জন্যে প্রার্থনা করছেন। মাননীয় সংঘ সেই ভিক্ষুর বিহার নির্মাণের স্থানটি অনুমোদন করছেন। যেই আয়ুষ্মান সেই ভিক্ষুর বিহার নির্মাণের স্থানটি অনুমোদন করা উচিত বলে মনে করেন তিনি মৌন থাকবেন এবং যিনি উচিত বলে মনে করেন না, তিনি তার বক্তব্য ভাষায় প্রকাশ করবেন।
ধারণা : মাননীয় সংঘ কর্তৃক অমুক ভিক্ষুর বিহার নির্মাণের স্থানটি অনুমোদন করা হয়েছে। সংঘ এই প্রস্তাব উচিত বলে মনে করে নীরব রয়েছেন, আমি এরূপ ধারণা করছি।
‘সারম্ভ’ বলতে ১. পিপীলিকা, ২. উইপোকা, ৩. ইঁদুর, ৪. সর্প, ৫. বিছাপোকা, ৬. বহুপদী সরীসৃপ, ৭. হাতি, ৮. অশ্ব, ৯. সিংহ, ১০. বাঘ, ১১. দীপী, ১২. নেকড়ে বাঘ, ১৩. ভল্লুকাদি প্রভৃতি হিংস্র পশু ও কীট-পতঙ্গাদি এই ১৩ প্রকার তির্যগ্প্রাণীদের অবস্থান ও বিচরণ স্থানে এবং ১. ধান, গম ইত্যাদি ক্ষেত্র, ২. মটর-সীম, তিল, মাসা প্রভৃতি ক্ষেত্র ৩. বধ্যভূমি, ৪. কসাইখানা, ৫. মহাশ্মশান, ৬. উদ্যান, ৭. রাজার অধিকৃত স্থান, ৮. হস্তীশালা, ৯. অশ্বশালা, ১০. কারাগার, ১১. পানাগার, ১২. ঢালুজায়গা, ১৩. যানবাহন চলাচলের রাস্তা, ১৪. চারি রাস্তার সংযোগস্থল, ১৫. সভাগৃহ, ১৬. জনগণের চলাফেরার রাস্তা প্রভৃতি। এই ১৬ প্রকার অযোগ্য ও উপদ্রবযুক্ত স্থানে বিহার নির্মাণ অনুপযুক্ত। এখানে বর্ণিত ১৬ প্রকার স্থান বিহার নির্মাণের ক্ষেত্রে অযোগ্য ও উপদ্রববহুল বলা হয়েছে।
‘অপরিক্কমনং’ বলতে যথাযথভাবে দুই চাকাবিশিষ্ট শকট বিহার নির্মাণের স্থানটির চতুর্পাশে ঘুরতে অক্ষম হলে এবং চতুর্দিকে পদব্রজে ঘুরে বেড়ানো অসম্ভব হলে, এমন স্থান বিহার নির্মাণের ক্ষেত্রে সম্পূর্ণ অনুপযুক্ত বলা হয়েছে।
‘অনারম্ভং’ বলতে যে স্থানগুলো ১. পিপীলিকা, ২. উইপোকা, ৩. ইঁদুর, ৪. সর্প, ৫. বিছাপোকা, ৬. বহুপদী সরীসৃপ, ৭. হাতি, ৮. অশ্ব, ৯. সিংহ, ১০. বাঘ, ১১. দীপি, ১২. নেকড়ে বাঘ, ১৩. ভল্লুকাদি প্রভৃতি হিংস্র পশু ও কীট-পতঙ্গাদি এই ১৩ প্রকার তির্যগ্প্রাণীদের অবস্থান ও বিচরণ ক্ষেত্র নয় এবং ১. ধান, গম ইত্যাদি ক্ষেত্র, ২. মটর-সীম, তিল, মাসা প্রভৃতি ক্ষেত্র ৩. বধ্যভূমি, ৪. কসাইখানা, ৫. মহাশ্মশান, ৬. উদ্যান, ৭. রাজার অধিকৃত স্থান, ৮. হস্তীশালা, ৯. অশ্বশালা, ১০. কারাগার, ১১. পানাগার, ১২. ঢালুজায়গা, ১৩. যানবাহন চলাচলের রাস্তা, ১৪. চারি রাস্তার সংযোগস্থল, ১৫. সভাগৃহ, ১৬. জনগণের চলাফেরার রাস্তা নয়, এমন স্থানগুলো বিহার নির্মাণের জন্যে উপযুক্ত। এখানে বর্ণিত স্থানগুলোকে যোগ্য ও নিরূপদ্রব স্থান বলা হয়েছে।
‘সপরিক্কমনং’ বলতে যথাযথভাবে দুই চাকাবিশিষ্ট শকট বিহার নির্মাণের স্থানটির চতুর্দিকে ঘুরতে সক্ষম হলে এবং পদব্রজে ঘুরে বেড়ানোর মতো জায়গা থাকলে, সে স্থানটি বিহার নির্মাণের ক্ষেত্রে উপযুক্ত। এটিই এখানে জ্ঞাতব্য।
‘মহল্লকো’ অর্থে সস্বামীক দায়ক কর্তৃক নির্মাণকৃত বৃহৎ বিহারকে বুঝায়।
‘বিহারো’ অর্থে অবস্থান করতে পারে এমন আবাসের ভেতরে কিংবা বাহিরে অথবা আবাসের সর্বত্র কংকর, সিমেন্ট, বালি, জলাদি একত্রে মিশিয়ে প্লাস্টার করা বা মাটি-আদি আবাস নির্মাণের উপকরণাদি দ্বারা প্রলেপনকে বুঝায়।
‘কারেয্যাতি’ বলতে বিহারাদি স্বয়ং নিজে নির্মাণ করা কিংবা অপরের দ্বারা করানো অর্থে বুঝায়।
‘ভিক্খূ বা অনভিনেয্য বত্থুদেসনাযাতি’ বলতে ভিক্ষুসংঘকে আহ্বান করে বিহার নির্মাণের স্থানটি ‘ঞত্তি দুতিয’ কর্মবাক্য দ্বারা অনুমোদন না করিয়ে বিহার নির্মাণ করলে কিংবা করালে তার সেই প্রয়োগে ‘দুক্কট’ আপত্তি হয়। যদি কার্য শেষ হবার পূর্বে মাত্র দুটি ইট বা মৃত্তিকা-পিণ্ড দেয়ার বাকি থাকে, তাহলে প্রথম ইট বা মৃত্তিকা পিণ্ড প্রয়োগে ‘থুল্লচ্চয়’ এবং দ্বিতীয় ইট বা পিণ্ড প্রয়োগে ‘সংঘাদিশেষ’ আপত্তি হয়।
‘সংঘাদিসেসোতি’ বলতে সংঘাদিশেষ অপরাধগ্রস্ত ভিক্ষু তার অপরাধ হতে মুক্তির জন্যে সংঘ কর্তৃক প্রথমে ‘পরিবাস’, মধ্যে মানত্ত ও মূলেপ্রতিকর্ষণ দেওয়া হয় এবং শেষে সংঘ কর্তৃক ‘আহ্বান’ করা হয়। সংঘাদিশেষ অপরাধের দণ্ডসমূহ একজন বা কয়েকজন ভিক্ষু দিতে পারে না; এটি একমাত্র ভিক্ষুসংঘকেই দিতে হয় বলে ইহাকে ‘সংঘাদিশেষ’ বলা হয়। এই জাতীয় দণ্ডকর্মের অন্তর্ভুক্ত অপরাধসমূহকে এ কারণে ‘সংঘাদিশেষ’ আপত্তি বলা হয়।
যদি কোনো ভিক্ষু সংঘ কর্তৃক অননুমোদিত এবং পিপীলিকা, বাঘ, সিংহ প্রভৃতি ১৩ প্রকার প্রাণী ও ধান, মটর প্রভৃতি শস্যক্ষেত্রাদির ১৬ প্রকার উপদ্রুত স্থানে এবং দুই চাকাবিশিষ্ট গরুর গাড়ি চর্তুদিকে ঘুরতে অক্ষম এরূপ ত্রিবিধ দোষযুক্ত স্থান বিহার নির্মাণ করে, তাহলে সেই ভিক্ষুর একটি ‘সংঘাদিশেষ’ ও দুটি ‘দুক্কট’ আপত্তি হয়।
যদি কোনো ভিক্ষু সংঘ কর্তৃক অননুমোদিত এবং পিপীলিকা, বাঘ, সিংহ প্রভৃতি ১৩ প্রকার প্রাণী ও ধান, মটর প্রভৃতি শস্যক্ষেত্রাদির ১৬ প্রকার উপদ্রুত স্থান কিন্তু উক্ত স্থানটিতে যদি দুই চাকাবিশিষ্ট গরুর গাড়ি ঘুরতে সক্ষম হয় এবং ভিক্ষুও সেই স্থানটিতে বিহার তৈরি করে, তাহলে সেই ভিক্ষুর একটি ‘সংঘাদিশেষ’ ও একটি ‘দুক্কট’ আপত্তি হয়।
যদি কোনো ভিক্ষু সংঘ কর্তৃক অননুমোদিত এবং দুই চাকাবিশিষ্ট গরুর গাড়ি ঘুরতে অক্ষম কিন্তু উক্ত স্থানটি যদি পিপীলিকা, বাঘ, সিংহ প্রভৃতি ১৩ প্রকার প্রাণী ও ধান, মটর প্রভৃতি শস্যক্ষেত্রাদির ১৬ প্রকার উপদ্রববিহীন হয় এবং ভিক্ষুও যদি সেই স্থানটিতে বিহার নির্মাণ করে, তাহলে সেই ভিক্ষুর একটি ‘সংঘাদিশেষ’ ও একটি ‘দুক্কট’ আপত্তি হয়।
যদি কোনো ভিক্ষু পিপীলিকা, বাঘ, সিংহ প্রভৃতি ১৩ প্রকার প্রাণী ও ধান, মটর প্রভৃতি শস্যক্ষেত্রাদির ১৬ প্রকার নিরূপদ্রব এবং দুই চাকাবিশিষ্ট গরুর গাড়ি ঘুরতে সক্ষম কিন্তু বিহার নির্মাণের স্থানটি যদি সংঘ কর্তৃক অননুমোদিত স্থান হয় এবং ভিক্ষুও সেই স্থানটিতে বিহার নির্মাণ করে, তাহলে সেই ভিক্ষুর একটি ‘সংঘাদিশেষ’ আপত্তি হয়।
যদি কোনো ভিক্ষু পিপীলিকা, বাঘ, সিংহ প্রভৃতি ১৩ প্রকার প্রাণী ও ধান, মটর প্রভৃতি শস্যক্ষেত্রাদির ১৬ প্রকার উপদ্রুত এবং দুই চাকাবিশিষ্ট গরুর গাড়ি ঘুরতে অক্ষম কিন্তু বিহার নির্মাণের স্থানটি যদি সংঘ কর্তৃক অনুমোদিত হয় এবং ভিক্ষুও যদি সেই স্থানটিতে বিহার নির্মাণ করে, তাহলে সেই ভিক্ষুর দুটি ‘দুক্কট’ আপত্তি হয়।
যদি কোনো ভিক্ষু সংঘ কর্তৃক অনুমোদিত এবং দুই চাকাবিশিষ্ট গরুর গাড়ি ঘুরতে সক্ষম কিন্তু বিহার নির্মাণের স্থানটি যদি পিপীলিকা বাঘ, সিংহ প্রভৃতি ১৩ প্রকার প্রাণী ও ধান, মটর প্রভৃতি শস্যক্ষেত্রাদির ১৬ প্রকার উপদ্রুত স্থান হয় এবং ভিক্ষুও যদি সেই উপদ্রুত স্থানে বিহার নির্মাণ করে, তাহলে সেই ভিক্ষুর একটি ‘দুক্কট’ আপত্তি হয়।
যদি কোনো ভিক্ষু সংঘ কর্তৃক অনুমোদিত এবং পিপীলিকা বাঘ, সিংহ প্রভৃতি ১৩ প্রকার প্রাণী ও ধান, মটর প্রভৃতি শস্যক্ষেত্রাদির ১৬ প্রকার নিরূপদ্রব কিন্তু বিহার নির্মাণের স্থানটিতে যদি দুই চাকাবিশিষ্ট গরুর গাড়ি ঘুরতে অক্ষম এবং ভিক্ষুও যদি সেই অনুপযুক্ত স্থানে বিহার নির্মাণ করে, তাহলে সেই ভিক্ষুর একটি ‘দুক্কট’ আপত্তি হয়।
যদি কোনো ভিক্ষু সংঘ কর্তৃক অনুমোদিত এবং পিপীলিকা বাঘ, সিংহ প্রভৃতি ১৩ প্রকার প্রাণী ও ধান, মটর প্রভৃতি শস্যক্ষেত্রাদির ১৬ প্রকার উপদ্রববিহীন এবং দুই চাকাবিশিষ্ট গরুর গাড়ি ঘুরতে সক্ষম, এরূপ ত্রিবিধ উপযুক্ত স্থানে বিহার নির্মাণ করে, তাহলে সেই ভিক্ষুর কোনো প্রকার অপরাধ হয় না।
যদি কোনো ভিক্ষু বিহার নির্মাণের ইচ্ছায় কোনো ব্যক্তিকে এরূপ নির্দেশ দেয় যে, “আমার জন্যে বিহার নির্মাণ কর।” এরূপ নির্দেশ পেয়ে আদিষ্ট ব্যক্তি যদি অননুমোদিত ও পিপীলিকা বাঘ, সিংহ প্রভৃতি ১৩ প্রকার প্রাণী ও ধান, মটর প্রভৃতি শস্যক্ষেত্রাদির ১৬ প্রকার উপদ্রুত স্থান এবং দুই চাকাবিশিষ্ট গরুর গাড়ি ঘুরতে অক্ষম, এরূপ ত্রিবিধ দোষযুক্ত স্থানে সেই বিহার নির্মাণ করে, তাহলে আদেশদানকারী ভিক্ষুর একটি ‘সংঘাদিশেষ’ ও দুটি ‘দুক্কট’ আপত্তি হয়।
যদি কোনো ভিক্ষু বিহার নির্মাণের ইচ্ছায় কোনো ব্যক্তিকে এরূপ নির্দেশ দেয় যে, “আমার জন্যে বিহার নির্মাণ কর।” এরূপ নির্দেশ পেয়ে আদিষ্ট ব্যক্তি যদি অননুমোদিত ও পিপীলিকা বাঘ, সিংহ প্রভৃতি ১৩ প্রকার প্রাণী ও ধান, মটর প্রভৃতি শস্যক্ষেত্রাদির ১৬ প্রকার উপদ্রুত কিন্তু অপরদিকে সেই স্থানটিতে যদি দুই চাকাবিশিষ্ট গরুর গাড়ি ঘুরতে সক্ষম হলে এবং সেই ব্যক্তিও যদি উক্ত স্থানটিতে সেই বিহার নির্মাণ করে, তাহলে আদেষ্টা (আদেশদানকারী) ভিক্ষুর একটি ‘সংঘাদিশেষ’ ও একটি ‘দুক্কট’ আপত্তি হয়।
যদি কোনো ভিক্ষু বিহার নির্মাণের ইচ্ছায় কোনো ব্যক্তিকে এরূপ নির্দেশ দেয় যে, “আমার জন্যে বিহার নির্মাণ কর।” এরূপ নির্দেশ পেয়ে আদিষ্ট ব্যক্তি যদি সংঘ কর্তৃক অননুমোদিত ও দুই চাকাবিশিষ্ট গরুর গাড়ি বিহারের চতুর্দিকে ঘুরতে অক্ষম, কিন্তু অন্যদিকে সেই স্থানটি যদি পিপীলিকা, বাঘ, সিংহ প্রভৃতি ১৩ প্রকার প্রাণী ও ধান, মটর প্রভৃতি শস্যক্ষেত্রাদির ১৬ প্রকার উপদ্রববিহীন স্থান হয় এবং সেই ব্যক্তিও যদি সেই স্থানটিতে বিহার তৈরি করে, তাহলে আদেষ্টা ভিক্ষুর একটি ‘সংঘাদিশেষ’ ও একটি ‘দুক্কট’ আপত্তি হয়।
যদি কোনো ভিক্ষু বিহার নির্মাণের ইচ্ছায় কোনো ব্যক্তিকে এরূপ নির্দেশ দেয় যে, “আমার জন্যে বিহার নির্মাণ কর।” এরূপ নির্দেশ পেয়ে আদিষ্ট ব্যক্তি যদি পিপীলিকা, বাঘ, সিংহ প্রভৃতি ১৩ প্রকার প্রাণী ও ধান, মটর প্রভৃতি শস্যক্ষেত্রাদির ১৬ প্রকার উপদ্রববিহীন এবং দুই চাকাবিশিষ্ট গরুর গাড়ি বিহারের চতুর্দিকে ঘুরতে সক্ষম, কিন্তু অন্যদিকে যদি স্থানটি সংঘ কর্তৃক অননুমোদিত স্থান হয় এবং সেই ব্যক্তিও যদি উক্ত স্থানে বিহার নির্মাণ করে, তাহলে আদেষ্টা ভিক্ষুর একটি ‘সংঘাদিশেষ’ আপত্তি হয়।
যদি কোনো ভিক্ষু বিহার নির্মাণের ইচ্ছায় কোনো ব্যক্তিকে এরূপ নির্দেশ দেয় যে, “আমার জন্যে বিহার নির্মাণ কর।” এরূপ নির্দেশ পেয়ে আদিষ্ট ব্যক্তি সংঘ কর্তৃক অননুমোদিত এবং দুই চাকাবিশিষ্ট গরুর গাড়ি বিহারের চতুর্দিকে ঘুরতে সক্ষম; কিন্তু অপরদিকে সেই স্থানটি যদি পিপীলিকা, বাঘ, সিংহ প্রভৃতি ১৩ প্রকার প্রাণী ও ধান, মটর প্রভৃতি শস্যক্ষেত্রাদির ১৬ প্রকার উপদ্রুত স্থান হয় এবং আদিষ্ট ব্যক্তিও যদি সেই স্থানটিতে সেই বিহার নির্মাণ করে, তাহলে আদেষ্টা ভিক্ষুর একটি ‘দুক্কট’ আপত্তি হয়।
যদি কোনো ভিক্ষু বিহার নির্মাণের ইচ্ছায় কোনো ব্যক্তিকে এরূপ নির্দেশ দেয় যে, “আমার জন্যে বিহার নির্মাণ কর।” এরূপ নির্দেশ পেয়ে আদিষ্ট ব্যক্তি যদি সংঘ কর্তৃক অনুমোদিত ও পিপীলিকা, বাঘ, সিংহ প্রভৃতি ১৩ প্রকার প্রাণী ও ধান, মটর প্রভৃতি শস্যক্ষেত্রাদির ১৬ প্রকার নিরূপদ্রব কিন্তু অন্যদিকে সেই স্থানটিতে যদি দুই চাকাবিশিষ্ট গরুর গাড়ি বিহারের চতুর্দিকে ঘুরতে সক্ষম হয় এবং আদিষ্ট ব্যক্তিও যদি সেই স্থানটিতে সেই বিহার তৈরি করে, তাহলে আদেষ্টা ভিক্ষুর একটি ‘দুক্কট’ আপত্তি হয়।
যদি কোনো ভিক্ষু বিহার নির্মাণের ইচ্ছায় কোনো ব্যক্তিকে এরূপ নির্দেশ দেয় যে, “আমার জন্যে বিহার নির্মাণ কর।” এরূপ নির্দেশ পেয়ে আদিষ্ট ব্যক্তি সেই বিহারটি সংঘ কর্তৃক অনুমোদিত ও পিপীলিকা, বাঘ, সিংহ প্রভৃতি ১৩ প্রকার প্রাণী ও ধান, মটর প্রভৃতি শস্যক্ষেত্রাদির ১৬ প্রকার নিরূপদ্রব কিন্তু অন্যদিকে সেই স্থানটিতে যদি দুই চাকাবিশিষ্ট গরুর গাড়ি বিহারের চতুর্দিকে ঘুরতে অক্ষম হয় এবং আদিষ্ট ব্যক্তিও যদি সেই স্থানটিতে সেই বিহার তৈরি করে, তাহলে আদেষ্টা ভিক্ষুর একটি ‘দুক্কট’ আপত্তি হয়।
যদি কোনো ভিক্ষু বিহার নির্মাণের ইচ্ছায় কোনো ব্যক্তিকে এরূপ নির্দেশ দেয় যে, “আমার জন্যে বিহার নির্মাণ কর।” এরূপ নির্দেশ পেয়ে আদিষ্ট ব্যক্তি সেই বিহারটি সংঘ কর্তৃক অনুমোদিত ও পিপীলিকা, বাঘ, সিংহ প্রভৃতি ১৩ প্রকার প্রাণী ও ধান, মটর প্রভৃতি শস্যক্ষেত্রাদির ১৬ প্রকার উপদ্রববিহীন এবং দুই চাকাবিশিষ্ট গরুর গাড়ি বিহারের চতুর্দিকে ঘুরতে সক্ষম, এরূপ ত্রিবিধ অনুকূল ও উপযুক্ত স্থানে নির্মাণ করে, তাহলে আদেষ্টা ভিক্ষুর কোনো অপরাধ হয় না।
যদি কোনো ভিক্ষু বিহার নির্মাণের ইচ্ছায় কোনো ব্যক্তিকে এরূপ নির্দেশ দিয়ে প্রস্থান করে যে, “আমার জন্যে ঠিক এই নিয়মে বিহার নির্মাণ কর। যা হতে হবে সংঘ কর্তৃক অনুমোদিত এবং পিপীলিকাদি ১৩ প্রকার প্রাণী ও ধান, মটর প্রভৃতি শস্যক্ষেত্রাদির ১৬ প্রকার উপদ্রববিহীন এবং দুই চাকাবিশিষ্ট গরুর গাড়ি যাতে বিহারের চতুর্দিকে ঘুরতে সক্ষম হয়, এরূপ ত্রিবিধ উপযুক্ত স্থানে সেই বিহারটি নির্মাণ করবে।” এরূপ নির্দেশ পেয়ে আদিষ্ট ব্যক্তি যদি সংঘ কর্তৃক অননুমোদিত ও পিপীলিকাদি ১৩ প্রকার প্রাণী ও ধান, মটর প্রভৃতি শস্যক্ষেত্রাদির ১৬ প্রকার উপদ্রুত এবং উক্ত স্থানটিতে গরুর গাড়ি চতুর্দিকে ঘুরতে অক্ষম হলে এবং নির্দেশপ্রাপ্ত ব্যক্তিও যদি এরূপ ত্রিবিধ দোষযুক্ত স্থানে বিহার নির্মাণ করে, তাহলে আদেশদানকারী ভিক্ষুর একটি ‘সংঘাদিশেষ’ ও দুটি ‘দুক্কট’ আপত্তি হয়।
যদি কোনো ভিক্ষু কোনো ব্যক্তিকে এরূপ নির্দেশ দিয়ে প্রস্থান করে যে, “আমার জন্যে ঠিক এই নিয়মে বিহার নির্মাণ কর। যা হতে হবে সংঘ কর্তৃক অনুমোদিত এবং পিপীলিকাদি ১৩ প্রকার প্রাণী ও ধান, মটর প্রভৃতি শস্যক্ষেত্রাদির ১৬ প্রকার উপদ্রববিহীন এবং দুই চাকাবিশিষ্ট গরুর গাড়ি যাতে বিহারের চতুর্দিকে ঘুরতে সক্ষম হয়, এরূপ ত্রিবিধ উপযুক্ত স্থানে সেই বিহারটি নির্মাণ করবে।” এরূপ নির্দেশ পেয়ে আদিষ্ট ব্যক্তি উক্ত ভিক্ষুর নির্দেশমতে সেই বিহার নির্মাণ না করে যদি সংঘ কর্তৃক অননুমোদিত এবং পিপীলিকাদি ১৩ প্রকার প্রাণী ও ধান, মটর প্রভৃতি শস্যক্ষেত্রাদির ১৬ প্রকার উপদ্রুত স্থান হয় কিন্তু বিহার নির্মাণের স্থানটিতে দুই চাকাবিশিষ্ট গরুর গাড়ি বিহারের চতুর্দিকে ঘুরতে সক্ষম এমন স্থান হয় এবং আদেশপ্রাপ্ত ব্যক্তিও যদি সেই স্থানে উক্ত বিহারটি নির্মাণ করে, তাহলে নির্দেশদানকারী ভিক্ষুর একটি ‘সংঘাদিশেষ’ ও একটি ‘দুক্কট’ আপত্তি হয়।
যদি কোনো ভিক্ষু কোনো ব্যক্তিকে এরূপ নির্দেশ দিয়ে প্রস্থান করে যে, “আমার জন্যে ঠিক এই নিয়মে বিহার নির্মাণ কর। যা হতে হবে সংঘ কর্তৃক অনুমোদিত এবং পিপীলিকাদি ১৩ প্রকার প্রাণী ও ধান, মটর প্রভৃতি শস্যক্ষেত্রাদির ১৬ প্রকার উপদ্রববিহীন এবং দুই চাকাবিশিষ্ট গরুর গাড়ি যাতে বিহারের চতুর্দিকে ঘুরতে সক্ষম হয়, এরূপ ত্রিবিধ উপযুক্ত স্থানে সেই বিহারটি নির্মাণ করবে।” এরূপ আদেশপ্রাপ্ত ব্যক্তি যদি সংঘ কর্তৃক অননুমোদিত ও দুই চাকাবিশিষ্ট গরুর গাড়ি বিহার নির্মাণের স্থানটির চতুর্দিকে ঘুরতে অক্ষম স্থান হয় কিন্তু অন্যদিকে সেই স্থানটি যদি পিপীলিকা, বাঘ, সিংহ প্রভৃতি ১৩ প্রকার প্রাণী ও ধান, মটর প্রভৃতি শস্যক্ষেত্রাদির ১৬ প্রকার উপদ্রববিহীন স্থান হয় এবং আদিষ্ট ব্যক্তিও যদি উক্ত স্থানে সেই বিহার নির্মাণ করে, তাহলে আদেশদানকারী ভিক্ষুর একটি ‘সংঘাদিশেষ’ ও একটি ‘দুক্কট’ আপত্তি হয়।
যদি কোনো ভিক্ষু কোনো ব্যক্তিকে এরূপ নির্দেশ দিয়ে প্রস্থান করে যে, “আমার জন্যে ঠিক এই নিয়মে বিহার নির্মাণ কর। যা হতে হবে সংঘ কর্তৃক অনুমোদিত এবং পিপীলিকাদি ১৩ প্রকার প্রাণী ও ধান, মটর প্রভৃতি শস্যক্ষেত্রাদির ১৬ প্রকার উপদ্রববিহীন এবং দুই চাকাবিশিষ্ট গরুর গাড়ি যাতে বিহারের চতুর্দিকে ঘুরতে সক্ষম হয়, এরূপ ত্রিবিধ উপযুক্ত স্থানে সেই বিহারটি নির্মাণ করবে।” এরূপ নির্দেশপ্রাপ্ত ব্যক্তি পিপীলিকাদি ১৩ প্রকার ও ধান, মটর প্রভৃতির শস্য, ক্ষেত্রাদির ১৬ প্রকার উপদ্রববিহীন এবং বিহার নির্মাণের স্থানটিতে দুই চাকাবিশিষ্ট গরুর গাড়ি চতুর্দিকে ঘুরতে সক্ষম এমন স্থান হওয়া সত্ত্বেও যদি সে স্থানটি সংঘ কর্তৃক অননুমোদিত হয় এবং আদিষ্ট ব্যক্তিও সেস্থানে সেই বিহার নির্মাণ করে, তাহলে নির্দেশদানকারী ভিক্ষুর একটি ‘সংঘাদিশেষ’ আপত্তি হয়।
যদি কোনো ভিক্ষু কোনো ব্যক্তিকে এরূপ নির্দেশ দিয়ে প্রস্থান করে যে, “আমার জন্যে ঠিক এই নিয়মে বিহার নির্মাণ কর। যা হতে হবে সংঘ কর্তৃক অনুমোদিত এবং পিপীলিকাদি ১৩ প্রকার প্রাণী ও ধান, মটর প্রভৃতি শস্যক্ষেত্রাদির ১৬ প্রকার উপদ্রববিহীন এবং দুই চাকাবিশিষ্ট গরুর গাড়ি যাতে বিহারের চতুর্দিকে ঘুরতে সক্ষম হয়, এরূপ ত্রিবিধ উপযুক্ত স্থানে সেই বিহারটি নির্মাণ করবে।” এরূপ নির্দেশপ্রাপ্ত ব্যক্তি যদি পিপীলিকা, বাঘ, সিংহ প্রভৃতি ১৩ প্রকার প্রাণী ও ধান, মটর প্রভৃতি শস্যক্ষেত্রাদির ১৬ প্রকার উপদ্রুত এবং দুই চাকাবিশিষ্ট গরুর গাড়ি বিহারের চতুর্দিকে ঘুরতে অক্ষম এমন স্থান হয় কিন্তু অন্যদিকে সেই স্থানটি যদি সংঘ কর্তৃক অনুমোদিত হয় এবং আদিষ্ট ব্যক্তিও যদি সেস্থানে সেই বিহার নির্মাণ করে, তাহলে আদেষ্টা ভিক্ষুর দুটি ‘দুক্কট’ আপত্তি হয়।
যদি কোনো ভিক্ষু কোনো ব্যক্তিকে এরূপ নির্দেশ দিয়ে প্রস্থান করে যে, “আমার জন্যে ঠিক এই নিয়মে বিহার নির্মাণ কর। যা হতে হবে সংঘ কর্তৃক অনুমোদিত এবং পিপীলিকাদি ১৩ প্রকার প্রাণী ও ধান, মটর প্রভৃতি শস্যক্ষেত্রাদির ১৬ প্রকার উপদ্রববিহীন এবং দুই চাকাবিশিষ্ট গরুর গাড়ি যাতে বিহারের চতুর্দিকে ঘুরতে সক্ষম হয়, এরূপ ত্রিবিধ উপযুক্ত স্থানে সেই বিহারটি নির্মাণ করবে।” এরূপ আদেশপ্রাপ্ত ব্যক্তি যদি সংঘ কর্তৃক অনুমোদিত ও দুই চাকাবিশিষ্ট গরুর গাড়ি বিহারের চতুর্দিকে ঘুরতে সক্ষম হয় এমন স্থান হওয়া সত্ত্বেও সে স্থানটি যদি পিপীলিকা, বাঘ, সিংহ প্রভৃতি ১৩ প্রকার প্রাণী ও ধান, মটর প্রভৃতি শস্যক্ষেত্রাদির ১৬ প্রকার উপদ্রুত স্থান হয় এবং সে স্থানে বিহার তৈরি করে, তাহলে আদেষ্টা ভিক্ষু একটি ‘দুক্কট’ আপত্তি হয়।
যদি কোনো ভিক্ষু কোনো ব্যক্তিকে এরূপ নির্দেশ দিয়ে প্রস্থান করে যে, “আমার জন্যে ঠিক এই নিয়মে বিহার নির্মাণ কর। যা হতে হবে সংঘ কর্তৃক অনুমোদিত এবং পিপীলিকাদি ১৩ প্রকার প্রাণী ও ধান, মটর প্রভৃতি শস্যক্ষেত্রাদির ১৬ প্রকার উপদ্রববিহীন এবং দুই চাকাবিশিষ্ট গরুর গাড়ি যাতে বিহারের চতুর্দিকে ঘুরতে সক্ষম হয়, এরূপ ত্রিবিধ উপযুক্ত স্থানে সেই বিহারটি নির্মাণ করবে।” এরূপ নির্দেশপ্রাপ্ত ব্যক্তি যদি সংঘ কর্তৃক অনুমোদিত ও পিপীলিকা, বাঘ, সিংহ প্রভৃতি ১৩ প্রকার প্রাণী ও ধান, মটর প্রভৃতি শস্যক্ষেত্রাদির ১৬ প্রকার নিরূপদ্রব স্থান হয় কিন্তু অপরদিকে সে স্থানটিতে যদি দুই চাকাবিশিষ্ট গরুর গাড়ি বিহারের চতুর্দিকে ঘুরতে অক্ষম হয় এবং আদিষ্ট ব্যক্তিও যদি সে স্থানে বিহার নির্মাণ করে, তাহলে আদেষ্টা ভিক্ষুর একটি ‘দুক্কট’ আপত্তি হয়।
যদি কোনো ভিক্ষু কোনো ব্যক্তিকে এরূপ নির্দেশ দিয়ে প্রস্থান করে যে, “আমার জন্যে ঠিক এই নিয়মে বিহার নির্মাণ কর। যা হতে হবে সংঘ কর্তৃক অনুমোদিত এবং পিপীলিকাদি ১৩ প্রকার প্রাণী ও ধান, মটর প্রভৃতি শস্যক্ষেত্রাদির ১৬ প্রকার উপদ্রববিহীন এবং দুই চাকাবিশিষ্ট গরুর গাড়ি যাতে বিহারের চতুর্দিকে ঘুরতে সক্ষম হয়, এরূপ ত্রিবিধ উপযুক্ত স্থানে সেই বিহারটি নির্মাণ করবে।” এরূপ নির্দেশপ্রাপ্ত হয়ে আদিষ্ট ব্যক্তি যদি সংঘ কর্তৃক অনুমোদিত ও পিপীলিকা, বাঘ, সিংহ প্রভৃতি ১৩ প্রকার প্রাণী ও ধান, মটর প্রভৃতি শস্যক্ষেত্রাদির ১৬ প্রকার নিরূপদ্রব স্থান এবং দুই চাকাবিশিষ্ট গরুর গাড়ি বিহারের চতুর্দিকে সক্ষম এমন উপযুক্ত স্থানে সেই বিহার নির্মাণ করে, তাহলে আদেশদানকারী ভিক্ষুর কোনো প্রকার আপত্তি হয় না।
যদি কোনো ভিক্ষু বিহার নির্মাণের ইচ্ছায় কোনো ব্যক্তিকে এরূপ নির্দেশ দিয়ে প্রস্থান করে যে, “আমার জন্যে একটি বিহার নির্মাণ কর। বিহার নির্মাণের স্থানটি ঠিক এরূপ হতে হবে : সংঘ কর্তৃক অনুমোদিত ও পিপীলিকা, বাঘ, সিংহ প্রভৃতি ১৩ প্রকার প্রাণী এবং ধান, মটর প্রভৃতি শস্যক্ষেত্রাদির ১৬ প্রকার উপদ্রববিহীন এবং দুই চাকাবিশিষ্ট গরুর গাড়ি যাতে বিহারের চতুর্দিকে ঘুরতে সক্ষম হয়, এমন স্থানে বিহারটি নির্মাণ করবে।” আদিষ্ট ব্যক্তি উক্ত নিয়ম অমান্য করে সংঘ কর্তৃক অননুমোদিত ও পিপীলিকা, বাঘ, সিংহ প্রভৃতি ১৩ প্রকার প্রাণী এবং ধান, মটর প্রভৃতি শস্যক্ষেত্রাদির ১৬ প্রকার উপদ্রুত এবং দুই চাকাবিশিষ্ট গরুর গাড়ি বিহারের চতুর্দিকে ঘুরতে অক্ষম এমন স্থানে সেই বিহারটি নির্মাণ করলে আদেশদানকারী ভিক্ষু তা জানতে পেরে নিজে গিয়ে কিংবা দূত প্রেরণ করে আদিষ্ট ব্যক্তিকে এরূপ নির্দেশ দেওয়া কর্তব্য যে, “সেই বিহারটি সংঘ কর্তৃক অনুমোদিত ও পিপীলিকা, বাঘ, সিংহ প্রভৃতি ১৩ প্রকার প্রাণী এবং ধান, মটর প্রভৃতি শস্যক্ষেত্রাদির ১৬ প্রকার নিরূপদ্রব এবং দুই চাকাবিশিষ্ট গরুর গাড়ি বিহারের চতুর্দিকে ঘুরতে সক্ষম, এমন স্থানে নির্মাণ করা হোক।” আদেশদানকারী ভিক্ষু আদিষ্ট ব্যক্তির নিকট এরূপ নির্দেশ দেয়ার জন্যে যদি স্বয়ং নিজে গমন না করে কিংবা দূত প্রেরণ না করে তাহলে, আদেশদানকারী ভিক্ষুর ‘দুক্কট’ আপত্তি হয়।
যদি কোনো ভিক্ষু বিহার নির্মাণের ইচ্ছায় কোনো ব্যক্তিকে এরূপ নির্দেশ দিয়ে প্রস্থান করে যে, “আমার জন্যে একটি বিহার নির্মাণ কর। বিহার নির্মাণের স্থানটি ঠিক এ নিয়মানুযায়ী হতে হবে : সংঘ কর্তৃক অনুমোদিত ও পিপীলিকা, বাঘ, সিংহ প্রভৃতি ১৩ প্রকার প্রাণী এবং ধান, মটর প্রভৃতি শস্যক্ষেত্রাদির ১৬ প্রকার উপদ্রববিহীন এবং দুই চাকাবিশিষ্ট গরুর গাড়ি যাতে বিহারের চতুর্দিকে ঘুরতে সক্ষম হয়, এমন স্থানে বিহারটি নির্মাণ করবে।” আদিষ্ট ব্যক্তি উক্ত নিয়ম অমান্য করে সংঘ কর্তৃক অননুমোদিত ও পিপীলিকা, বাঘ, সিংহ প্রভৃতি ১৩ প্রকার প্রাণী এবং ধান, মটর প্রভৃতি শস্যক্ষেত্রাদির ১৬ প্রকার উপদ্রুত স্থানে সেই বিহারটি নির্মাণ করলে আদেশদানকারী ভিক্ষু তা জানতে পেরে আদিষ্ট ব্যক্তির নিকট নিজে গিয়ে কিংবা দূত পাঠায়ে এরূপ নির্দেশ দেওয়া কর্তব্য যে, “সেই বিহারটি সংঘ কর্তৃক অনুমোদিত ও পিপীলিকা, বাঘ, সিংহ প্রভৃতি ১৩ প্রকার প্রাণী এবং ধান, মটর প্রভৃতি শস্যক্ষেত্রাদির ১৬ প্রকার নিরূপদ্রব স্থানে তৈরি করা হোক।” এরূপ নির্দেশ দেওয়ার জন্যে যদি স্বয়ং নিজে না যায় কিংবা দূত প্রেরণ না করে, তাহলে আদেশদানকারী ভিক্ষুর ‘দুক্কট’ অপরাধ হয়।
যদি কোনো ভিক্ষু বিহার নির্মাণের ইচ্ছায় কোনো ব্যক্তিকে এরূপ নির্দেশ দিয়ে প্রস্থান করে যে, “আমার জন্যে একটি বিহার নির্মাণ কর। বিহার নির্মাণের স্থানটি ঠিক এ নিয়মানুযায়ী হতে হবে : সংঘ কর্তৃক অনুমোদিত ও পিপীলিকা, বাঘ, সিংহ প্রভৃতি ১৩ প্রকার প্রাণী এবং ধান, মটর প্রভৃতি শস্যক্ষেত্রাদির ১৬ প্রকার উপদ্রববিহীন এবং দুই চাকাবিশিষ্ট গরুর গাড়ি যাতে বিহারের চতুর্দিকে ঘুরতে সক্ষম হয়, এমন স্থানে বিহারটি নির্মাণ করবে।” আদিষ্ট ব্যক্তি উক্ত নিয়ম অমান্য করে সংঘ কর্তৃক অননুমোদিত এবং দুই চাকাবিশিষ্ট গরুর গাড়ি বিহারের চতুর্দিকে ঘুরতে অক্ষম এমন স্থানে বিহারটি নির্মাণ করলে আদেশদানকারী ভিক্ষু তা জানতে পেরে আদিষ্ট ব্যক্তির নিকট নিজে গিয়ে কিংবা দূত প্রেরণ করে এরূপ নির্দেশ দেওয়া উচিত যে, “সেই বিহারটি সংঘ কর্তৃক অনুমোদিত ও দুই চাকাবিশিষ্ট গরুর গাড়ি বিহারের চতুর্দিকে ঘুরতে সক্ষম এমন স্থানে নির্মাণ করা হোক।” এরূপ নির্দেশ দেওয়ার জন্যে যদি স্বয়ং নিজে না যায় কিংবা দূত প্রেরণ না করে, তাহলে আদেশদানকারী ভিক্ষুর ‘দুক্কট’ অপরাধ হয়।
যদি কোনো ভিক্ষু বিহার নির্মাণের ইচ্ছায় কোনো ব্যক্তিকে এরূপ নির্দেশ দিয়ে প্রস্থান করে যে, “আমার জন্যে একটি বিহার নির্মাণ কর। বিহার নির্মাণের স্থানটি ঠিক এ নিয়মানুযায়ী হতে হবে : সংঘ কর্তৃক অনুমোদিত ও পিপীলিকা, বাঘ, সিংহ প্রভৃতি ১৩ প্রকার প্রাণী এবং ধান, মটর প্রভৃতি শস্যক্ষেত্রাদির ১৬ প্রকার উপদ্রববিহীন এবং দুই চাকাবিশিষ্ট গরুর গাড়ি যাতে বিহারের চতুর্দিকে ঘুরতে সক্ষম হয়, এমন স্থানে বিহারটি নির্মাণ করবে।” আদিষ্ট ব্যক্তি উক্ত নিয়ম অমান্য করে সংঘ কর্তৃক অননুমোদিত স্থানে সেই বিহারটি নির্মাণ করলে নির্দেশদানকারী ভিক্ষু সে’ বিষয়ে জ্ঞাত হয়ে আদিষ্ট ব্যক্তির নিকট নিজে গিয়ে কিংবা দূত প্রেরণ করে এরূপ নির্দেশ দেয়া কর্তব্য যে, “সেই বিহারটি সংঘ কর্তৃক অনুমোদিত স্থানে নির্মাণ করা হোক।” এরূপ নির্দেশ দেওয়ার জন্যে যদি স্বয়ং নিজে না যায় কিংবা দূত প্রেরণ না করে, তাহলে আদেশদানকারী ভিক্ষুর ‘দুক্কট’ অপরাধ হয়।
যদি কোনো ভিক্ষু বিহার নির্মাণের ইচ্ছায় কোনো ব্যক্তিকে এরূপ নির্দেশ দিয়ে প্রস্থান করে যে, “আমার জন্যে একটি বিহার নির্মাণ কর। বিহার নির্মাণের স্থানটি ঠিক এ নিয়মানুযায়ী হতে হবে : সংঘ কর্তৃক অনুমোদিত ও পিপীলিকা, বাঘ, সিংহ প্রভৃতি ১৩ প্রকার প্রাণী এবং ধান, মটর প্রভৃতি শস্যক্ষেত্রাদির ১৬ প্রকার উপদ্রববিহীন এবং দুই চাকাবিশিষ্ট গরুর গাড়ি যাতে বিহারের চতুর্দিকে ঘুরতে সক্ষম হয়, এমন স্থানে বিহারটি নির্মাণ করবে।” আদিষ্ট ব্যক্তি উক্ত নিয়ম অমান্য করে পিপীলিকা, বাঘ, সিংহ প্রভৃতি ১৩ প্রকার প্রাণী এবং ধান, মটর প্রভৃতি শস্যক্ষেত্রাদির ১৬ প্রকার উপদ্রুত এবং দুই চাকাবিশিষ্ট গরুর গাড়ি বিহারের চতুর্দিকে ঘুরতে অক্ষম, এমন স্থানে বিহারটি নির্মাণ করলে উক্ত ভিক্ষু তা জ্ঞাত হয়ে আদিষ্ট ব্যক্তির নিকট নিজে গিয়ে কিংবা দূত প্রেরণ করে এরূপ নির্দেশ দেয়া কর্তব্য যে, “সেই বিহারটি পিপীলিকা, বাঘ, সিংহ প্রভৃতি ১৩ প্রকার প্রাণী এবং ধান, মটর প্রভৃতি শস্যক্ষেত্রাদির ১৬ প্রকার নিরূপদ্রব এবং দুই চাকাবিশিষ্ট গরুর গাড়ি বিহারের চতুর্দিকে ঘুরতে সক্ষম এমন স্থানে নির্মাণ করা হোক।” এরূপ নির্দেশ দেওয়ার জন্যে যদি স্বয়ং নিজে না যায় কিংবা দূত প্রেরণ না করে, তাহলে আদেশদানকারী ভিক্ষুর ‘দুক্কট’ অপরাধ হয়।
যদি কোনো ভিক্ষু বিহার নির্মাণের ইচ্ছায় কোনো ব্যক্তিকে এরূপ নির্দেশ দিয়ে প্রস্থান করে যে, “আমার জন্যে একটি বিহার নির্মাণ কর। বিহার নির্মাণের স্থানটি ঠিক এ নিয়মানুযায়ী হতে হবে : সংঘ কর্তৃক অনুমোদিত ও পিপীলিকা, বাঘ, সিংহ প্রভৃতি ১৩ প্রকার প্রাণী এবং ধান, মটর প্রভৃতি শস্যক্ষেত্রাদির ১৬ প্রকার উপদ্রববিহীন এবং দুই চাকাবিশিষ্ট গরুর গাড়ি যাতে বিহারের চতুর্দিকে ঘুরতে সক্ষম হয়, এমন স্থানে বিহারটি নির্মাণ করবে।” আদিষ্ট ব্যক্তি উক্ত নিয়ম অমান্য করে পিপীলিকা, বাঘ, সিংহ প্রভৃতি ১৩ প্রকার প্রাণী এবং ধান, মটর প্রভৃতি শস্যক্ষেত্রাদির ১৬ প্রকার উপদ্রুত স্থানে সেই বিহারটি নির্মাণ করলে আদেষ্টা ভিক্ষু সে বিষয়ে জ্ঞাত হয়ে আদিষ্ট ব্যক্তির নিকট নিজে গিয়ে কিংবা দূত পাঠায়ে এরূপ নির্দেশ দেয়া কর্তব্য যে, “সেই বিহারটি পিপীলিকা, বাঘ, সিংহ প্রভৃতি ১৩ প্রকার প্রাণী এবং ধান, মটর প্রভৃতি শস্যক্ষেত্রাদির ১৬ প্রকার নিরূপদ্রব স্থানে নির্মাণ করা হোক।” এরূপ নির্দেশ দেওয়ার জন্যে যদি স্বয়ং নিজে না যায় কিংবা দূত প্রেরণ না করে, তাহলে আদেশদানকারী ভিক্ষুর ‘দুক্কট’ অপরাধ হয়।
যদি কোনো ভিক্ষু বিহার নির্মাণের ইচ্ছায় কোনো ব্যক্তিকে এরূপ নির্দেশ দিয়ে প্রস্থান করে যে, “আমার জন্যে একটি বিহার নির্মাণ কর। বিহার নির্মাণের স্থানটি ঠিক এ নিয়মানুযায়ী হতে হবে : সংঘ কর্তৃক অনুমোদিত ও পিপীলিকা, বাঘ, সিংহ প্রভৃতি ১৩ প্রকার প্রাণী এবং ধান, মটর প্রভৃতি শস্যক্ষেত্রাদির ১৬ প্রকার উপদ্রববিহীন এবং দুই চাকাবিশিষ্ট গরুর গাড়ি যাতে বিহারের চতুর্দিকে ঘুরতে সক্ষম হয়, এমন স্থানে বিহারটি নির্মাণ করবে।” আদিষ্ট ব্যক্তি উক্ত নিয়ম অমান্য করে দুই চাকাবিশিষ্ট গরুর গাড়ি বিহারের চতুর্দিকে ঘুরতে অক্ষম, এমন স্থানে বিহারটি নির্মাণ করলে উক্ত ভিক্ষু তা জ্ঞাত হয়ে আদিষ্ট ব্যক্তির নিকট নিজে গিয়ে কিংবা দূত প্রেরণ করে এরূপ নির্দেশ দেয়া কর্তব্য যে, “সেই বিহারটি দুই চাকাবিশিষ্ট গরুর গাড়ি যাতে কুটিরের চতুর্পাশে ঘুরতে সক্ষম এমন স্থানে বিহারটি নির্মাণ করা হোক।” এরূপ নির্দেশ দেওয়ার জন্যে যদি স্বয়ং নিজে না যায় কিংবা দূত প্রেরণ না করে, তাহলে আদেশদানকারী ভিক্ষুর ‘দুক্কট’ অপরাধ হয়।
যদি কোনো ভিক্ষু বিহার নির্মাণের ইচ্ছায় কোনো ব্যক্তিকে এরূপ নির্দেশ দিয়ে প্রস্থান করে যে, “আমার জন্যে একটি বিহার নির্মাণ কর। বিহার নির্মাণের স্থানটি ঠিক এ নিয়মানুযায়ী হতে হবে : সংঘ কর্তৃক অনুমোদিত ও পিপীলিকা, বাঘ, সিংহ প্রভৃতি ১৩ প্রকার প্রাণী এবং ধান, মটর প্রভৃতি শস্যক্ষেত্রাদির ১৬ প্রকার উপদ্রববিহীন এবং দুই চাকাবিশিষ্ট গরুর গাড়ি যাতে বিহারের চতুর্দিকে ঘুরতে সক্ষম হয়, এমন স্থানে বিহারটি নির্মাণ করবে।” আদিষ্ট ব্যক্তিও আদেশদানকারী ভিক্ষুর নির্দেশানুযায়ী সংঘ কর্তৃক অনুমোদিত ও পিপীলিকা, বাঘ, সিংহ প্রভৃতি ১৩ প্রকার প্রাণী এবং ধান, মটর প্রভৃতি শস্যক্ষেত্রাদির ১৬ প্রকার উপদ্রববিহীন এবং দুই চাকাবিশিষ্ট গরুর গাড়ি বিহারের চতুর্দিকে ঘুরতে সক্ষম এমন স্থানে সেই বিহারটি নির্মাণ করলে আদেশদানকারী ভিক্ষুর কোনো প্রকার অপরাধ হয় না।
যদি কোনো ভিক্ষু বিহার নির্মাণের ইচ্ছায় কোনো ব্যক্তিকে এরূপ নির্দেশ দিয়ে প্রস্থান করে যে, “আমার জন্যে বিহার নির্মাণ কর। বিহার নির্মাণের স্থানটি ঠিক এ নিয়মানুযায়ী হতে হবে : সংঘ কর্তৃক অনুমোদিত ও পিপীলিকা, বাঘ, সিংহ প্রভৃতি ১৩ প্রকার প্রাণী এবং ধান, মটর প্রভৃতি শস্যক্ষেত্রাদির ১৬ প্রকার নিরূপদ্রব এবং দুই চাকাবিশিষ্ট গরুর গাড়ি বিহারের চতুর্দিকে ঘুরতে সক্ষম হয়, এমন উপযুক্ত স্থানে সেই বিহারটি নির্মাণ করবে।” আদিষ্ট ব্যক্তি উক্ত নিয়ম না মেনে সংঘ কর্তৃক অননুমোদিত ও পিপীলিকা, বাঘ, সিংহ প্রভৃতি ১৩ প্রকার প্রাণী এবং ধান, মটর প্রভৃতি শস্যক্ষেত্রাদির ১৬ প্রকার উপদ্রুত এবং দুই চাকাবিশিষ্ট গরুর গাড়ি বিহারের চতুর্দিকে ঘুরতে অক্ষম এমন স্থানে বিহারটি নির্মাণ করে, তাহলে উক্ত ভিক্ষুর একত্রে তিনটি ‘দুক্কট’ আপত্তি হয়।
যদি কোনো ভিক্ষু বিহার নির্মাণের ইচ্ছায় কোনো ব্যক্তিকে এরূপ নির্দেশ দিয়ে প্রস্থান করে যে, “আমার জন্যে বিহার নির্মাণ কর। বিহার নির্মাণের স্থানটি ঠিক এ নিয়মে হতে হবে : সংঘ কর্তৃক অনুমোদিত এবং পিপীলিকা, বাঘ, সিংহ প্রভৃতি ১৩ প্রকার প্রাণী এবং ধান, মটর প্রভৃতি শস্যক্ষেত্রাদির ১৬ প্রকার নিরূপদ্রব এবং দুই চাকাবিশিষ্ট গরুর গাড়ি বিহারের চতুর্দিকে ঘুরতে সক্ষম হয়, এমন উপযুক্ত স্থানে সেই বিহারটি নির্মাণ করবে।” এরূপ নির্দেশপ্রাপ্ত ব্যক্তি যদি সংঘ কর্তৃক অনুমোদিত ও পিপীলিকা, বাঘ, সিংহ প্রভৃতি ১৩ প্রকার প্রাণী এবং ধান, মটর প্রভৃতি শস্যক্ষেত্রাদির ১৬ প্রকার উপদ্রুত কিন্তু বিহার নির্মাণের স্থানটিতে দুই চাকাবিশিষ্ট গরুর গাড়ি বিহারের চতুর্দিকে ঘুরতে সক্ষম হলে উক্ত ব্যক্তিও যদি সেই স্থানে সেই বিহারটি নির্মাণ করে, তাহলে উক্ত ভিক্ষুর একত্রে দুটি ‘দুক্কট’ আপত্তি হয়।
যদি কোনো ভিক্ষু বিহার নির্মাণের ইচ্ছায় কোনো ব্যক্তিকে এরূপ নির্দেশ দিয়ে প্রস্থান করে যে, “আমার জন্যে একটি বিহার নির্মাণ কর। বিহার নির্মাণের স্থানটি ঠিক এ নিয়মানুযায়ী হতে হবে : সংঘ কর্তৃক অনুমোদিত ও পিপীলিকা, বাঘ, সিংহ প্রভৃতি ১৩ প্রকার প্রাণী এবং ধান, মটর প্রভৃতি শস্যক্ষেত্রাদির ১৬ প্রকার উপদ্রববিহীন এবং দুই চাকাবিশিষ্ট গরুর গাড়ি যাতে বিহারের চতুর্দিকে ঘুরতে সক্ষম হয়, এমন স্থানে বিহারটি নির্মাণ করবে।” এরূপ নির্দেশপ্রাপ্ত ব্যক্তি যদি সংঘ কর্তৃক অননুমোদিত ও দুই চাকাবিশিষ্ট গরুর গাড়ি বিহারের চতুর্দিকে ঘুরতে অক্ষম হলে কিন্তু সেই স্থানটি পিপীলিকা, বাঘ, সিংহ প্রভৃতি ১৩ প্রকার প্রাণী এবং ধান, মটর প্রভৃতি শস্যক্ষেত্রাদির ১৬ প্রকার উপদ্রববিহীন হয় এবং আদিষ্ট ব্যক্তিও যদি সেস্থানে বিহার নির্মাণ করে, তাহলে উক্ত ভিক্ষুর একত্রে দুটি ‘দুক্কট’ আপত্তি হয়।
যদি কোনো ভিক্ষু বিহার নির্মাণের ইচ্ছায় কোনো ব্যক্তিকে এরূপ নির্দেশ দিয়ে প্রস্থান করে যে, “আমার জন্যে একটি বিহার নির্মাণ কর। বিহার নির্মাণের স্থানটি ঠিক এ নিয়মানুযায়ী হতে হবে : সংঘ কর্তৃক অনুমোদিত ও পিপীলিকা, বাঘ, সিংহ প্রভৃতি ১৩ প্রকার প্রাণী এবং ধান, মটর প্রভৃতি শস্যক্ষেত্রাদির ১৬ প্রকার উপদ্রববিহীন এবং দুই চাকাবিশিষ্ট গরুর গাড়ি যাতে বিহারের চতুর্দিকে ঘুরতে সক্ষম হয়, এমন স্থানে বিহারটি নির্মাণ করবে।” এরূপ নির্দেশ পেয়ে আদিষ্ট ব্যক্তি পিপীলিকা, বাঘ, সিংহ প্রভৃতি ১৩ প্রকার প্রাণী এবং ধান, মটর প্রভৃতি শস্যক্ষেত্রাদির ১৬ প্রকার উপদ্রববিহীন ও দুই চাকাবিশিষ্ট গরুর গাড়ি বিহারের চতুর্দিকে ঘুরতে সক্ষম হওয়া সত্ত্বেও বিহার নির্মাণের স্থানটি সংঘ কর্তৃক অননুমোদিত হলে এবং নির্দেশপ্রাপ্ত ব্যক্তিও যদি সেই স্থানটিতে বিহার নির্মাণ করে, তাহলে উক্ত ভিক্ষুর একটি ‘দুক্কট’ আপত্তি হয়।
যদি কোনো ভিক্ষু বিহার নির্মাণের ইচ্ছায় কোনো ব্যক্তিকে এরূপ নির্দেশ দিয়ে প্রস্থান করে যে, “আমার জন্যে একটি বিহার নির্মাণ কর। বিহার নির্মাণের স্থানটি ঠিক এ নিয়মানুযায়ী হতে হবে : সংঘ কর্তৃক অনুমোদিত ও পিপীলিকা, বাঘ, সিংহ প্রভৃতি ১৩ প্রকার প্রাণী এবং ধান, মটর প্রভৃতি শস্যক্ষেত্রাদির ১৬ প্রকার উপদ্রববিহীন এবং দুই চাকাবিশিষ্ট গরুর গাড়ি যাতে বিহারের চতুর্দিকে ঘুরতে সক্ষম হয়, এমন স্থানে বিহারটি নির্মাণ করবে।” ভিক্ষু হতে এরূপ নির্দেশ পেয়ে আদিষ্ট ব্যক্তি পিপীলিকা, বাঘ, সিংহ প্রভৃতি ১৩ প্রকার প্রাণী এবং ধান, মটর প্রভৃতি শস্যক্ষেত্রাদির ১৬ প্রকার উপদ্রুত এবং দুই চাকাবিশিষ্ট গরুর গাড়ি বিহারের চতুর্দিকে ঘুরতে অক্ষম হওয়া সত্ত্বেও উক্ত স্থানটি সংঘ কর্তৃক অনুমোদিত হলে এবং নির্দেশপ্রাপ্ত ব্যক্তিও যদি সেই স্থানে সেই বিহারটি নির্মাণ করে, তাহলে উক্ত ভিক্ষুর দুটি ‘দুক্কট’ আপত্তি হয়।
যদি কোনো ভিক্ষু বিহার নির্মাণের ইচ্ছায় কোনো ব্যক্তিকে এরূপ নির্দেশ দিয়ে প্রস্থান করে যে, “আমার জন্যে একটি বিহার নির্মাণ কর। বিহার নির্মাণের স্থানটি ঠিক এ নিয়মানুযায়ী হতে হবে : সংঘ কর্তৃক অনুমোদিত ও পিপীলিকা, বাঘ, সিংহ প্রভৃতি ১৩ প্রকার প্রাণী এবং ধান, মটর প্রভৃতি শস্যক্ষেত্রাদির ১৬ প্রকার উপদ্রববিহীন এবং দুই চাকাবিশিষ্ট গরুর গাড়ি যাতে বিহারের চতুর্দিকে ঘুরতে সক্ষম হয়, এমন স্থানে বিহারটি নির্মাণ করবে।” এরূপ নির্দেশপ্রাপ্ত ব্যক্তি সংঘ কর্তৃক অনুমোদিত ও দুই চাকাবিশিষ্ট গরুর গাড়ি বিহারের চতুর্দিকে ঘুরতে সক্ষম হওয়া সত্ত্বেও বিহার নির্মাণের স্থানটি পিপীলিকা, বাঘ, সিংহ প্রভৃতি ১৩ প্রকার প্রাণী এবং ধান, মটর প্রভৃতি শস্যক্ষেত্রাদির ১৬ প্রকার উপদ্রুত হলে এবং নির্দেশপ্রাপ্ত ব্যক্তি যদি সেই স্থানে বিহার নির্মাণ করে, তাহলে উক্ত ভিক্ষুর একটি ‘দুক্কট’ আপত্তি হয়।
যদি কোনো ভিক্ষু বিহার নির্মাণের ইচ্ছায় কোনো ব্যক্তিকে এরূপ নির্দেশ দিয়ে প্রস্থান করে যে, “আমার জন্যে একটি বিহার নির্মাণ কর। বিহার নির্মাণের স্থানটি ঠিক এ নিয়মানুযায়ী হতে হবে : সংঘ কর্তৃক অনুমোদিত ও পিপীলিকা, বাঘ, সিংহ প্রভৃতি ১৩ প্রকার প্রাণী এবং ধান, মটর প্রভৃতি শস্যক্ষেত্রাদির ১৬ প্রকার উপদ্রববিহীন এবং দুই চাকাবিশিষ্ট গরুর গাড়ি যাতে বিহারের চতুর্দিকে ঘুরতে সক্ষম হয়, এমন স্থানে বিহারটি নির্মাণ করবে।” এরূপ নির্দেশ পেয়ে ব্যক্তি সংঘ কর্তৃক অনুমোদিত এবং পিপীলিকা, বাঘ, সিংহ প্রভৃতি ১৩ প্রকার প্রাণী ও ধান, মটর প্রভৃতি শস্যক্ষেত্রাদির ১৬ প্রকার উপদ্রববিহীন স্থান যদি দুই চাকাবিশিষ্ট গরুর গাড়ি বিহারের চতুর্দিকে ঘুরতে অক্ষম হয় এবং আদিষ্ট ব্যক্তিও যদি সেই স্থানে বিহার নির্মাণ করে, তাহলে উক্ত ভিক্ষুর একটি ‘দুক্কট’ আপত্তি হয়।
যদি কোনো ভিক্ষু বিহার নির্মাণের ইচ্ছায় কোনো ব্যক্তিকে এরূপ নির্দেশ দিয়ে প্রস্থান করে যে, “আমার জন্যে একটি বিহার নির্মাণ কর। বিহার নির্মাণের স্থানটি ঠিক এ নিয়মানুযায়ী হতে হবে : সংঘ কর্তৃক অনুমোদিত ও পিপীলিকা, বাঘ, সিংহ প্রভৃতি ১৩ প্রকার প্রাণী এবং ধান, মটর প্রভৃতি শস্যক্ষেত্রাদির ১৬ প্রকার উপদ্রববিহীন এবং দুই চাকাবিশিষ্ট গরুর গাড়ি যাতে বিহারের চতুর্দিকে ঘুরতে সক্ষম হয়, এমন স্থানে বিহারটি নির্মাণ করবে।” এরূপ নির্দেশপ্রাপ্ত ব্যক্তি যদি সংঘ কর্তৃক অনুমোদিত ও দুই চাকাবিশিষ্ট গরুর গাড়ি বিহারের চতুর্দিকে ঘুরতে সক্ষম হয় এবং পিপীলিকা, বাঘ, সিংহ প্রভৃতি ১৩ প্রকার প্রাণী এবং ধান, মটর প্রভৃতি শস্যক্ষেত্রাদির ১৬ প্রকার উপদ্রববিহীন স্থানে সেই বিহারটি নির্মাণ করলে উক্ত ভিক্ষুর কোনো প্রকার আপত্তি হয় না।
যদি কোনো ভিক্ষু বিহার নির্মাণের ইচ্ছায় কোনো ব্যক্তিকে এরূপ নির্দেশ দিয়ে প্রস্থান করে যে, “আমার জন্যে একটি বিহার নির্মাণ কর।” এরূপ নির্দেশ পেয়ে সংঘ কর্তৃক অননুমোদিত ও পিপীলিকা, বাঘ, সিংহ প্রভৃতি ১৩ প্রকার প্রাণী এবং ধান, মটর প্রভৃতি শস্যক্ষেত্রাদির ১৬ প্রকার উপদ্রুত এবং দুই চাকাবিশিষ্ট গরুর গাড়ি বিহারের চতুর্দিকে ঘুরতে অক্ষম, এরূপ ত্রিবিধ দোষযুক্ত স্থানে সেই বিহারটি সেই ব্যক্তি কর্তৃক নির্মাণ করা হলে, ‘নির্মিত বিহারটি বিনয়ানুকূল স্থানে নির্মাণ করা হয় নাই’ নির্দেশদানকারী ভিক্ষু এটি জ্ঞাত হয়ে সেই বিহারটি পরিত্যাজ্য বলে ঘোষণা করা উচিত কিংবা বিহারটি ভেঙে বিনয়ানুসারে পুনঃ নির্মাণ করা উচিত। নির্দেশদানকারী ভিক্ষু যদি সেই বিহারটি পরিত্যাজ্য বলে ঘোষণা না করে কিংবা ভেঙে পুনঃ নিয়মানুসারে নির্মাণ না করে, তাহলে নির্দেশদানকারী ভিক্ষুর একটি ‘সংঘাদিশেষ’ ও দুটি ‘দুক্কট’ আপত্তি হয়।
যদি কোনো ভিক্ষু বিহার নির্মাণের ইচ্ছায় কোনো ব্যক্তিকে এরূপ নির্দেশ দিয়ে প্রস্থান করে যে, “আমার জন্যে বিহার নির্মাণ কর।” আদিষ্ট ব্যক্তি এরূপ নির্দেশ পেয়ে সংঘ দুই চাকাবিশিষ্ট গরুর গাড়ি বিহারের চতুর্দিকে ঘুরতে সক্ষম কিন্তু সংঘ কর্তৃক অননুমোদিত ও পিপীলিকা, বাঘ, সিংহ প্রভৃতি ১৩ প্রকার প্রাণী এবং ধান, মটর প্রভৃতি শস্যক্ষেত্রাদির ১৬ প্রকার উপদ্রুত এরূপ দ্বিবিধ দোষযুক্ত স্থানে সেই বিহার উক্ত ব্যক্তি কর্তৃক নির্মাণ করা হলে, ‘নির্মিত বিহারটি বিনয়ানুকূল স্থানে যথাযথভাবে করা হয় নাই’ নির্দেশদানকারী ভিক্ষু এটি জ্ঞাত হয়ে সেই বিহারটি পরিত্যাজ্য বলে ঘোষণা করা কর্তব্য কিংবা বিহারটি ভেঙে বিনয়ানুসারে পুনঃ নির্মাণ করা কর্তব্য। নির্দেশদানকারী ভিক্ষু যদি সেই বিহারটি পরিত্যাজ্য বলে প্রকাশ না করে কিংবা ভেঙে বিনয়ানুসারে বিহারটি পুনঃ নির্মাণ না করে, তাহলে নির্দেশদানকারী ভিক্ষুর একটি ‘সংঘাদিশেষ’ ও একটি ‘দুক্কট’ আপত্তি হয়।
যদি কোনো ভিক্ষু বিহার নির্মাণের ইচ্ছায় কোনো ব্যক্তিকে এরূপ নির্দেশ দিয়ে প্রস্থান করে যে, “আমার জন্যে বিহার নির্মাণ কর।” এরূপ নির্দেশ পেয়ে পিপীলিকা, বাঘ, সিংহ প্রভৃতি ১৩ প্রকার প্রাণী এবং ধান, মটর প্রভৃতি শস্যক্ষেত্রাদির ১৬ প্রকার নিরূপদ্রব কিন্তু সংঘ কর্তৃক অননুমোদিত ও দুই চাকাবিশিষ্ট গরুর গাড়ি বিহারের চতুর্দিকে ঘুরতে অক্ষম, এরূপ দ্বিবিধ দোষযুক্ত স্থানে সেই বিহার আদিষ্ট ব্যক্তি কর্তৃক নির্মাণ করা হলে, ‘নির্মিত বিহারটি বিনয়ানুকূল স্থানে যথাযথভাবে করা হয় নাই’ নির্দেশদানকারী ভিক্ষু এটি জ্ঞাত হয়ে নির্মিত বিহারটি পরিত্যাজ্য বলে প্রকাশ করা কর্তব্য কিংবা বিহারটি ভেঙে বিনয়ানুসারে পুনঃ নির্মাণ করা কর্তব্য। নির্দেশদানকারী ভিক্ষু যদি সেই বিহারটি পরিত্যাজ্য বলে প্রকাশ না করে কিংবা ভেঙে বিনয়ানুযায়ী পুনঃ নির্মাণ না করে, তাহলে নির্দেশদানকারী ভিক্ষুর একটি ‘সংঘাদিশেষ’ ও একটি ‘দুক্কট’ আপত্তি হয়।
যদি কোনো ভিক্ষু বিহার নির্মাণের ইচ্ছায় কোনো ব্যক্তিকে এরূপ নির্দেশ দিয়ে প্রস্থান করে যে, “আমার জন্যে বিহার নির্মাণ কর।” এরূপ নির্দেশ পেয়ে পিপীলিকা, বাঘ, সিংহ প্রভৃতি ১৩ প্রকার প্রাণী এবং ধান, মটর প্রভৃতি শস্যক্ষেত্রাদির ১৬ প্রকার নিরূপদ্রব ও দুই চাকাবিশিষ্ট গরুর গাড়ি বিহারের চতুর্দিকে ঘুরতে সক্ষম, এরূপ দ্বিবিধ উপযুক্ত স্থান হওয়া সত্ত্বেও সংঘ কর্তৃক অননুমোদিত স্থানে সেই বিহারটি আদিষ্ট ব্যক্তি কর্তৃক নির্মাণ করা হলে, ‘নির্মিত বিহারটি বিনয়ানুকূল স্থানে যথাযথভাবে করা হয় নাই’ নির্দেশদানকারী ভিক্ষু এটি জ্ঞাত হয়ে নির্মিত বিহারটি পরিত্যাজ্য বলে প্রকাশ করা কর্তব্য কিংবা বিহারটি ভেঙে বিনয়ানুসারে পুনঃ নির্মাণ করা কর্তব্য। নির্দেশদানকারী ভিক্ষু যদি সেই বিহারটি পরিত্যাজ্য বলে প্রকাশ না করে কিংবা ভেঙে বিনয়ানুসারে বিহারটি পুনঃ নির্মাণ না করে, তাহলে নির্দেশদানকারী ভিক্ষুর একটি ‘সংঘাদিশেষ’ ও একটি ‘দুক্কট’ আপত্তি হয়।
যদি কোনো ভিক্ষু বিহার নির্মাণের ইচ্ছায় কোনো ব্যক্তিকে এরূপ নির্দেশ দিয়ে প্রস্থান করে যে, “আমার জন্যে বিহার নির্মাণ কর।” এরূপ নির্দেশ পেয়ে পিপীলিকা, বাঘ, সিংহ প্রভৃতি ১৩ প্রকার প্রাণী এবং ধান, মটর প্রভৃতি শস্যক্ষেত্রাদির ১৬ প্রকার উপদ্রুত দুই চাকাবিশিষ্ট গরুর গাড়ি বিহারের চতুর্দিকে ঘুরতে অক্ষম, এরূপ দ্বিবিধ দোষযুক্ত স্থানে সেই বিহারটি আদিষ্ট ব্যক্তি কর্তৃক নির্মাণ করা হলে, ‘নির্মিত বিহারটি বিনয়ানুকূল স্থানে সঠিকভাবে করা হয় নাই’ নির্দেশদানকারী ভিক্ষু তা জ্ঞাত হয়ে নির্মিত বিহারটি পরিত্যাজ্য বলে প্রকাশ করা কর্তব্য কিংবা বিহারটি ভেঙে বিনয়ানুসারে পুনঃ নির্মাণ করা কর্তব্য। যদি নির্দেশদানকারী ভিক্ষু সেই বিহারটি পরিত্যাজ্য বলে প্রকাশ না করে কিংবা ভেঙে বিনয়ানুযায়ী পুনঃ নির্মাণ না করে, তাহলে নির্দেশদানকারী ভিক্ষুর দুটি ‘দুক্কট’ আপত্তি হয়।
যদি কোনো ভিক্ষু বিহার নির্মাণের ইচ্ছায় কোনো ব্যক্তিকে এরূপ নির্দেশ দিয়ে প্রস্থান করে যে, “আমার জন্যে বিহার নির্মাণ কর।” এরূপ নির্দেশ পেয়ে সংঘ কর্তৃক অননুমোদিত ও দুই চাকাবিশিষ্ট গরুর গাড়ি বিহারের চতুর্দিকে ঘুরতে সক্ষম, এরূপ দ্বিবিধ উপযুক্ত স্থান হওয়া সত্ত্বেও পিপীলিকা, বাঘ, সিংহ প্রভৃতি ১৩ প্রকার প্রাণী এবং ধান, মটর প্রভৃতি শস্যক্ষেত্রাদির ১৬ প্রকার উপদ্রুত স্থানে সেই বিহারটি আদিষ্ট ব্যক্তি কর্তৃক নির্মাণ করা হলে, ‘সেই বিহারটি বিনয়ানুকূল স্থানে যথাযথভাবে করা হয় নাই’ নির্দেশদানকারী ভিক্ষু এটি জ্ঞাত হয়ে নির্মিত সেই বিহারটি পরিত্যাজ্য বলে প্রকাশ করা কর্তব্য কিংবা বিহারটি ভেঙে বিনয়ানুসারে পুনঃ নির্মাণ করা কর্তব্য। নির্দেশদানকারী ভিক্ষু যদি সেই বিহারটি পরিত্যাজ্য বলে প্রকাশ না করে কিংবা ভেঙে বিনয়ানুসারে পুনঃ নির্মাণ না করলে সেই ভিক্ষুর একটি ‘দুক্কট’ আপত্তি হয়।
যদি কোনো ভিক্ষু বিহার নির্মাণের ইচ্ছায় কোনো ব্যক্তিকে এরূপ নির্দেশ দিয়ে প্রস্থান করে যে, “আমার জন্যে বিহার নির্মাণ কর।” এরূপ নির্দেশ পেয়ে সংঘ কর্তৃক অনুমোদিত ও পিপীলিকা, বাঘ, সিংহ প্রভৃতি ১৩ প্রকার প্রাণী এবং ধান, মটর প্রভৃতি শস্যক্ষেত্রাদির ১৬ প্রকার নিরূপদ্রব, এরূপ দ্বিবিধ উপযুক্ত স্থান হওয়া সত্ত্বেও দুই চাকাবিশিষ্ট গরুর গাড়ি বিহারের চতুর্দিকে ঘুরতে অক্ষম এমন স্থানে সেই বিহারটি আদিষ্ট ব্যক্তি কর্তৃক নির্মিত হলে, ‘বিহারটি বিনয়ানুকূল স্থানে সঠিকভাবে নির্মাণ করা হয় নাই’ নির্দেশদানকারী ভিক্ষু এটি জ্ঞাত হয়ে সেই বিহারটি পরিত্যাজ্য বলে প্রকাশ করা কর্তব্য কিংবা সেই বিহারটি ভেঙে বিনয়ানুযায়ী পুনঃ নির্মাণ করা কর্তব্য। যদি নির্দেশদানকারী ভিক্ষু সেই বিহারটি পরিত্যাজ্য বলে প্রকাশ না করে কিংবা ভেঙে বিনয়ানুসারে পুনঃ নির্মাণ না করে, তাহলে সেই ভিক্ষুর একটি ‘দুক্কট’ আপত্তি হয়।
যদি কোনো ভিক্ষু বিহার নির্মাণের ইচ্ছায় কোনো ব্যক্তিকে এরূপ নির্দেশ দিয়ে প্রস্থান করে যে, “আমার জন্যে বিহার নির্মাণ কর।” এরূপ নির্দেশ পেয়ে সংঘ কর্তৃক অনুমোদিত ও পিপীলিকা, বাঘ, সিংহ প্রভৃতি ১৩ প্রকার প্রাণী এবং ধান, মটর প্রভৃতি শস্যক্ষেত্রাদির ১৬ প্রকার নিরূপদ্রব এবং দুই চাকাবিশিষ্ট গরুর গাড়ি বিহারের চতুর্দিকে ঘুরতে সক্ষম, এরূপ ত্রিবিধ উপযুক্ত স্থানে আদিষ্ট ব্যক্তি কর্তৃক বিহার নির্মাণ করা হলে, সেই ভিক্ষুর কোনো প্রকার অপরাধ হয় না।
নিজে বিহার নির্মাণের কাজ আরম্ভ করে নিজেই সমাপ্ত করলে ‘সংঘাদিশেষ’ আপত্তি হয়।
নিজের দ্বারা বিহার নির্মাণের কাজ শুরু করে অন্যের দ্বারা সেই নির্মাণ কাজ শেষ করলে ‘সংঘাদিশেষ’ আপত্তি হয়।
অপরের দ্বারা বিহার নির্মাণের কাজ আরম্ভ করে নিজের দ্বারা সমাপ্ত করলে ‘সংঘাদিশেষ’ আপত্তি হয়।
অপরের দ্বারা বিহার নির্মাণের কাজ আরম্ভ করে অপরের দ্বারা সেই বিহার নির্মাণের কাজ শেষ করলেও ‘সংঘাদিশেষ’ আপত্তি হয়।
অনাপত্তি : লেন বা শিলার ক্ষুদ্র গহ্বর, গুহা ও তৃণ দ্বারা কুটির নির্মাণ করলে অপরের জন্যে করলে নিজে বসবাসের বিহার ব্যতীত অন্য বিহার নির্মাণ করলে মতিভ্রম হয়ে করলে এবং আদিকর্মিকের ক্ষেত্রে অনাপত্তি।
বিহার নির্মাণ সম্বন্ধীয় শিক্ষাপদ সমাপ্ত
ব্যাখ্যা [০]