অনুবাদসমূহ [২১]
English
- Bhikkhu Bodhi (2000)
- Bhikkhu Sujato
繁體字
- 莊春江
日本語
- 関西パーリ語実習会 (2023)
Deutsch
- Sabbamitta (2019)
- Wilhelm Geiger (1925)
Italiano
- Enzo Alfano
- Giovanni Zappa (2025)
Español
- Anton P. Baron (1998)
Català
- Albert Biayna Gea
Português
- Laera et al.
Русский
- SV theravada.ru (2024)
Norsk
- Kåre A. Lie (2015)
Srpski
- Branislav Kovačević (2023)
বাংলা
- ইন্দ্রগুপ্ত ভিক্ষু, বঙ্গীস ভিক্ষু, অজিত ভিক্ষু, সীবক ভিক্ষু (2018)
Việt Ngữ
- Thích Minh Châu
Bahasa Indonesia
- Indra Anggara
සිංහල
- A.P. de Zoysa
ပြန်သွားရန်
- Pitaka Myanmar Translation
ภาษาไทย
- Siam Rath
पाळिभासा (Pāli)
- Mahāsaṅgīti Tipiṭaka
রেফারেন্স
- Sutta Central
সৎপুরুষ সূত্র
আমি এরূপ শুনেছি। একসময় ভগবান শ্রাবস্তীতে অনাথপিণ্ডিক শ্রেষ্ঠীকর্তৃক নির্মিত জেতবন বিহারে অবস্থান করছেন। তখন ‘সদালাপা-কায়িক’ নামক একদল দেবতা রাতের শেষ যামে দিব্যজ্যোতিতে সমস্ত জেতবন আলোকিত করে ভগবানের সমীপে উপস্থিত হলেন। আর ভগবানকে শ্রদ্ধাভিবাদন জানিয়ে একপার্শ্বে দাঁড়ালেন। তাদের একজন ভগবানের কাছে এই গাথা বললেন :
‘সৎপুরুষগণের সাহচর্য করবে, তাঁদের সাথে বন্ধুত্ব করবে (বা ঘনিষ্ঠতা বাড়াবে)। তাঁদের সদ্ধর্ম জ্ঞাত হলে শুভ বা পুণ্য হয়, কিছুতেই পাপ হয় না।’
অতঃপর অন্য দেবতা ভগবানের কাছে এই গাথা বললেন :
‘সৎপুরুষগণের সাহচর্য করবে, তাঁদের সাথে বন্ধুত্ব করবে। তাঁদের সদ্ধর্ম জ্ঞাত হলে প্রজ্ঞা লাভ হয়, প্রজ্ঞা ছাড়া অন্যকিছু লাভ হয় না।’
অপর এক দেবতা ভগবানের কাছে এই গাথা বললেন :
‘সৎপুরুষগণের সাহচর্য করবে, তাঁদের সাথে বন্ধুত্ব করবে। তাঁদের সদ্ধর্ম জ্ঞাত হলে শোকের মধ্যেও শোক করে না বা শোক সংবরণ করা যায়।’
আরেক দেবতা ভগবানের সম্মুখে এই গাথা বললেন :
‘সৎপুরুষগণের সাহচর্য করবে, তাঁদের সাথে বন্ধুত্ব করবে। তাঁদের সদ্ধর্ম জ্ঞাত হলে আত্মীয়স্বজনের মাঝে আলোকিত হওয়া যায়।’
অন্য এক দেবতা ভগবানের সমীপে বললেন :
‘সৎপুরুষগণের সাহচর্য করবে, তাঁদের সাথে বন্ধুত্ব করবে । তাঁদের সদ্ধর্ম জ্ঞাত হলে সত্ত্বগণ সুগতি স্বর্গ প্রাপ্ত হয়।’
তাদের মধ্যে এক দেবতা এই গাথা ভগবানের সমীপে বললেন :
‘সৎপুরুষগণের সাহচর্য করবে, তাঁদের সাথে বন্ধুত্ব করবে। তাঁদের সদ্ধর্ম জ্ঞাত হলে সত্ত্বগণ সুখ, শান্তিতে থাকেন।’
অবশেষে অন্য এক দেবতা ভগবানের সমীপে এরূপ বললেন, ‘ভগবান, এদের মধ্যে কার বাক্য সুভাষিত?’
(এবার ভগবান উত্তরে বললেন) পর্যায়ক্রমে প্রত্যেকের বাক্য সুভাষিত। তবে আমার বাক্য শোনো-
‘সৎপুরুষগণের সাহচর্য করবে, তাঁদের সাথে বন্ধুত্ব করবে। তাঁদের সদ্ধর্ম জ্ঞাত হলে সর্বপ্রকার দুঃখ থেকে মুক্তিলাভ হয়।
ভগবান এরূপ বললেন। আর সে দেবতাগণ প্রীতমনে ভগবানকে শ্রদ্ধাভিবাদন ও প্রদক্ষিণ করে তথায় অদৃশ্য হলেন।
অনুবাদসমূহ [২১]
English
- Bhikkhu Bodhi (2000)
- Bhikkhu Sujato
繁體字
- 莊春江
日本語
- 関西パーリ語実習会 (2023)
Deutsch
- Sabbamitta (2019)
- Wilhelm Geiger (1925)
Italiano
- Enzo Alfano
- Giovanni Zappa (2025)
Español
- Anton P. Baron (1998)
Català
- Albert Biayna Gea
Português
- Laera et al.
Русский
- SV theravada.ru (2024)
Norsk
- Kåre A. Lie (2015)
Srpski
- Branislav Kovačević (2023)
বাংলা
- ইন্দ্রগুপ্ত ভিক্ষু, বঙ্গীস ভিক্ষু, অজিত ভিক্ষু, সীবক ভিক্ষু (2018)
Việt Ngữ
- Thích Minh Châu
Bahasa Indonesia
- Indra Anggara
සිංහල
- A.P. de Zoysa
ပြန်သွားရန်
- Pitaka Myanmar Translation
ภาษาไทย
- Siam Rath
पाळिभासा (Pāli)
- Mahāsaṅgīti Tipiṭaka
রেফারেন্স
- Sutta Central
সৎপুরুষ সূত্র
ব্যাখ্যা [২]
English
Русский