লোড হচ্ছে

অনুবাদসমূহ [২১]

বৃষ্টি সূত্র

(দেবতা বললেন) ‘উত্থানে (বা উৎপত্তিতে) কী উত্তম? কী নিপতনে উত্তম? গতিশীলের মধ্যে কী উত্তম? আর প্রবক্তাদের মধ্যে কী উত্তম?’

(ভগবান বললেন, ‘উত্থান বা উৎপত্তিতে উত্তম হলো ধান্যবীজ। নিপতনে উত্তম হলো বৃষ্টি। গরু হলো গতিশীল বা পদ দ্বারা বিচরণকারীদের মধ্যে উত্তম। প্রবক্তাদের মধ্যে উত্তম হলো পুত্র।’

‘আবার, উত্থানে লোকোত্তর জ্ঞানই উত্তম। নিপতনে উত্তম হলো অবিদ্যা। গতিশীলদের মধ্যে উত্তম হলো অনুত্তর পুণ্যক্ষেত্র ভিক্ষুসংঘ। প্রবক্তাদের মধ্যে উত্তম হলো ভগবান বুদ্ধ।’

ব্যাখ্যা [১]