লোড হচ্ছে

অনুবাদসমূহ [১৮]

সক্কনাম সূত্র

একসময় ভগবান রাজগৃহে গিজ্ঝাকূট পর্বতে অবস্থান করছিলেন। তখন সক্ক নামক এক যক্ষ ভগবানের কাছে উপস্থিত হলেন। উপস্থিত হয়ে গাথার মাধ্যমে ভগবানকে এরূপ বলল :

‘সর্ব গ্রন্থি'হীন বিমুক্ত শ্রমণ হয়েও তুমি যে অপরকে অনুশাসন কর, তা সঙ্গত নয়।’

‘হে সক্ক, যেকোনো কারণে সংসর্গ বা সংযোগ হতে পারে। কিন্তু সুপ্রাজ্ঞ তাকে মনের দ্বারা অনুকম্পা করতে চেষ্টা করেন না। প্রসন্ন মনে অপরকে যে অনুশাসন করেন, তাতে তিনি সংযুক্ত হন না। সে অনুশাসন দয়ামাত্র।’

ব্যাখ্যা [১]