লোড হচ্ছে

অনুবাদসমূহ [১৭]

পাখির বাসা সূত্র

শ্রাবস্তী নিদান। “হে ভিক্ষুগণ, অতীতে দেবগণের সাথে অসুরগণের যুদ্ধ হয়েছিল। সে যুদ্ধে অসুরগণ জয় লাভ করল আর দেবগণ পরাস্ত হলো। পরাজিত হয়ে দেবগণ উত্তরমুখী হয়ে পিছু হটতে লাগল, অসুরগণ তাদেরকে অনুসরণ করল। অনন্তর দেবেন্দ্র শক্র সারথি মাতলিকে গাথায় বলল :

‘হে মাতলি, সিম্বলিবনের (পাখিদের) বাসাগুলো এড়িয়ে চলো, আমরা অসুরগণের কাছে প্রাণ হারাব, তবুও এই পাখিরা যেন বাসাহীন না হয়।’

ভিক্ষুগণ, ‘হ্যাঁ প্রভু’ বলে সারথি মাতলি দেবেন্দ্র শক্রের কথায় সায় দিয়ে সহস্রযুক্ত আজানীয় রথ ফিরালেন। তখন অসুরগণের এরূপ মনে হয়েছিল, ‘দেবেন্দ্র শক্রের সহস্রযুক্ত আজানীয় রথ প্রত্যাবর্তন করছে, মনে হয় দেবগণ অসুরগণের সাথে দ্বিতীয়বার যুদ্ধ করবে। এই ভেবে তারা ভয়ে অসুরপুরে প্রবেশ করল। ভিক্ষুগণ, এভাবে ধর্মের দ্বারা দেবেন্দ্র শক্রের জয় লাভ হয়েছিল।’”

ব্যাখ্যা [১]