অনুবাদসমূহ [১৬]
English
- Bhikkhu Sujato
繁體字
- 莊春江
日本語
- 関西パーリ語実習会 (2023)
Deutsch
- Nyanaponika Thera (1967)
- Sabbamitta (2019)
Español
- Anton P. Baron
Português
- Michael Beisert (2004)
Русский
- SV theravada.ru (2012)
Norsk
- Kåre A. Lie (2017)
বাংলা
- ইন্দ্রগুপ্ত ভিক্ষু, সুমন ভিক্ষু, আদিকল্যাণ ভিক্ষু, সীবক ভিক্ষু, রাহুল ভিক্ষু (2018)
Việt Ngữ
- Thích Minh Châu
Bahasa Indonesia
- Indra Anggara
සිංහල
- A.P. de Zoysa
ပြန်သွားရန်
- Pitaka Myanmar Translation
ภาษาไทย
- Siam Rath
पाळिभासा (Pāli)
- Mahāsaṅgīti Tipiṭaka
রেফারেন্স
- Sutta Central
অন্ত সূত্র
শ্রাবস্তীতে উৎপত্তি :
“হে ভিক্ষুগণ, এই হলো চারি অন্ত। কোন চারি? সৎকায় অন্ত, সৎকায়-সমুদয় অন্ত, সৎকায়-নিরোধ অন্ত, সৎকায়-নিরোধগামী প্রতিপদা অন্ত। হে ভিক্ষুগণ, সৎকায় অন্ত কিরূপ? পঞ্চ উপাদানস্কন্ধকে এরূপ বলা হয়। কিরূপ এই পঞ্চ? যেমন-রূপ-উপাদানস্কন্ধ, বেদনা-উপাদানস্কন্ধ, সংজ্ঞা-উপাদানস্কন্ধ, সংস্কার-উপাদানস্কন্ধ, বিজ্ঞান-উপাদানস্কন্ধ। হে ভিক্ষুগণ, একেই বলা হয় সৎকায় অন্ত।”
“হে ভিক্ষুগণ, সৎকায়-সমুদয় অন্ত কিরূপ? যা তৃষ্ণা পুনর্জন্মদায়ী নন্দীরাগসহগত সেই সেই বিষয়ের অভিনন্দনকারিণী; যেমন : কামতৃষ্ণা, ভবতৃষ্ণা ও বিভবতৃষ্ণা। হে ভিক্ষুগণ, একেই বলা হয় সৎকায়-সমুদয় অন্ত।”
“হে ভিক্ষুগণ, সৎকায়-নিরোধ অন্ত কিরূপ? যা সেই সেই তৃষ্ণার অশেষ বিরাগ, নিরোধ, ত্যাগ, বিসর্জন, মুক্তি। হে ভিক্ষুগণ, একেই বলা হয় সৎকায়-নিরোধ অন্ত।”
“হে ভিক্ষুগণ, সৎকায়-নিরোধগামী প্রতিপদা অন্ত কিরূপ? এই হলো আর্য অষ্টাঙ্গিক মার্গ। যেমন : সম্যক দৃষ্টি, সম্যক সংকল্প, সম্যক বাক্য, সম্যক কর্ম, সম্যক আজীব, সম্যক প্রচেষ্টা, সম্যক স্মৃতি, সম্যক সমাধি। হে ভিক্ষুগণ, একেই বলা হয় সৎকায়-নিরোধগামী প্রতিপদা অন্ত। হে ভিক্ষুগণ, এই হলো চারি অন্ত।” [প্রথম সূত্র]
অনুবাদসমূহ [১৬]
English
- Bhikkhu Sujato
繁體字
- 莊春江
日本語
- 関西パーリ語実習会 (2023)
Deutsch
- Nyanaponika Thera (1967)
- Sabbamitta (2019)
Español
- Anton P. Baron
Português
- Michael Beisert (2004)
Русский
- SV theravada.ru (2012)
Norsk
- Kåre A. Lie (2017)
বাংলা
- ইন্দ্রগুপ্ত ভিক্ষু, সুমন ভিক্ষু, আদিকল্যাণ ভিক্ষু, সীবক ভিক্ষু, রাহুল ভিক্ষু (2018)
Việt Ngữ
- Thích Minh Châu
Bahasa Indonesia
- Indra Anggara
සිංහල
- A.P. de Zoysa
ပြန်သွားရန်
- Pitaka Myanmar Translation
ภาษาไทย
- Siam Rath
पाळिभासा (Pāli)
- Mahāsaṅgīti Tipiṭaka
রেফারেন্স
- Sutta Central
অন্ত সূত্র
ব্যাখ্যা [১]
English