অনুবাদসমূহ [১৫]
English
- Bhikkhu Sujato
繁體字
- 莊春江
日本語
- 関西パーリ語実習会 (2023)
Deutsch
- Nyanaponika Thera (1967)
- Sabbamitta (2019)
Português
- Michael Beisert (2004)
Русский
- SV theravada.ru (2013)
Norsk
- Kåre A. Lie (2017)
বাংলা
- ইন্দ্রগুপ্ত ভিক্ষু, সুমন ভিক্ষু, আদিকল্যাণ ভিক্ষু, সীবক ভিক্ষু, রাহুল ভিক্ষু (2018)
Việt Ngữ
- Thích Minh Châu
Bahasa Indonesia
- Indra Anggara
සිංහල
- A.P. de Zoysa
ပြန်သွားရန်
- Pitaka Myanmar Translation
ภาษาไทย
- Siam Rath
पाळिभासा (Pāli)
- Mahāsaṅgīti Tipiṭaka
রেফারেন্স
- Sutta Central
আমি থাকব না সূত্র
শ্রাবস্তী নিদান :
“হে ভিক্ষুগণ কিসের উপস্থিতিতে, কিরূপ তৃষ্ণার কারণে এবং কিসের প্রতি অনুরক্ত হয়ে এরূপ মিথ্যাদৃষ্টি উৎপন্ন হয় যে, ‘আমি এখনো নেই, আমি থাকব না। ভবিষ্যতেও আমি নেই, আমি থাকব না?’” ভন্তে, ভগবানই আমাদের মূল….
ভগবান এরূপ বললেন :
“হে ভিক্ষুগণ, রূপের উপস্থিতিতে, রূপতৃষ্ণার কারণে এবং রূপের প্রতি অনুরক্ত হয়ে এরূপ মিথ্যাদৃষ্টি উৎপন্ন হয় যে, ‘আমি এখনো নেই, আমি থাকব না। ভবিষ্যতেও আমি নেই, আমি থাকব না।’ বেদনার উপস্থিতিতে…. সংজ্ঞার উপস্থিতিতে…. “সংস্কারের উপস্থিতিতে…. বিজ্ঞানের উপস্থিতিতে, বিজ্ঞান তৃষ্ণার কারণে এবং বিজ্ঞানের প্রতি অনুরক্ত হয়ে এরূপ মিথ্যাদৃষ্টি উৎপন্ন হয় যে, ‘আমি এখনো নেই, আমি থাকব না। ভবিষ্যতেও আমি নেই, আমি থাকব না’।”
হে ভিক্ষুগণ, তোমরা কী মনে কর, “রূপ নিত্য নাকি অনিত্য?” “অনিত্য ভন্তে।” “যা অনিত্য তা দুঃখ নাকি সুখ?” “দুঃখ ভন্তে।” “যা অনিত্য, দুঃখ, বিপরিণামধর্মী; তার প্রতি বিতৃষ্ণা উৎপাদনে কি আর এরূপ মিথ্যাদৃষ্টি উৎপন্ন হবে যে, ‘আমি এখনো নেই, আমি থাকব না। ভবিষ্যতেও আমি নেই, আমি থাকব না?’” “না ভন্তে, এরূপ হবে না।”
“বেদনা নিত্য নাকি অনিত্য?”…. “সংজ্ঞা নিত্য নাকি অনিত্য?”…. “সংস্কার নিত্য নাকি অনিত্য?”…. “বিজ্ঞান নিত্য নাকি অনিত্য?” “অনিত্য ভন্তে।” “যা অনিত্য তা দুঃখ নাকি সুখ?” “দুঃখ ভন্তে।” “যা অনিত্য, দুঃখ, বিপরিণামধর্মী; তার প্রতি বিতৃষ্ণা উৎপাদনে কি আর এরূপ মিথ্যাদৃষ্টি উৎপন্ন হবে যে, ‘আমি এখনো নেই, আমি থাকব না। ভবিষ্যতেও আমি নেই, আমি থাকব না?’” “না ভন্তে, এরূপ হবে না।”
“যা এরূপ দৃষ্ট, শ্রুত, অনুমিত, জ্ঞাত, প্রাপ্ত, নির্ণীত, ভাবিত, বিবেচিত তা নিত্য নাকি অনিত্য?” “অনিত্য ভন্তে।” “যা অনিত্য তা দুঃখ নাকি সুখ?” “দুঃখ ভন্তে।” “যা অনিত্য, দুঃখ, বিপরিণামধর্মী; তার প্রতি বিতৃষ্ণা উৎপাদনে কি আর এরূপ মিথ্যাদৃষ্টি উৎপন্ন হবে যে, ‘এটি হবে না, আমার হবে না এবং ভবিষ্যতেও এটি হবে না, আমার হবে না?’” “না ভন্তে, এরূপ হবে না।”
“হে ভিক্ষুগণ, যেহেতু আর্যশ্রাবকের এই বিষয়াদির প্রতি শঙ্কা প্রহীন হয়; যথা : দুঃখে শঙ্কা প্রহীন হয়, দুঃখ সমুদয়ে শঙ্কা প্রহীন হয়, দুঃখ নিরোধে শঙ্কা প্রহীন হয়, দুঃখ নিরোধগামিনী প্রতিপদায় শঙ্কা প্রহীন হয়, সেহেতু আর্যশ্রাবক স্রোতাপন্ন, অবিনিপাতধর্মে নিয়ত সম্বোধিপরায়ণ বলে অভিহিত হন।” [চতুর্ত্থ সূত্র]
অনুবাদসমূহ [১৫]
English
- Bhikkhu Sujato
繁體字
- 莊春江
日本語
- 関西パーリ語実習会 (2023)
Deutsch
- Nyanaponika Thera (1967)
- Sabbamitta (2019)
Português
- Michael Beisert (2004)
Русский
- SV theravada.ru (2013)
Norsk
- Kåre A. Lie (2017)
বাংলা
- ইন্দ্রগুপ্ত ভিক্ষু, সুমন ভিক্ষু, আদিকল্যাণ ভিক্ষু, সীবক ভিক্ষু, রাহুল ভিক্ষু (2018)
Việt Ngữ
- Thích Minh Châu
Bahasa Indonesia
- Indra Anggara
සිංහල
- A.P. de Zoysa
ပြန်သွားရန်
- Pitaka Myanmar Translation
ภาษาไทย
- Siam Rath
पाळिभासा (Pāli)
- Mahāsaṅgīti Tipiṭaka
রেফারেন্স
- Sutta Central
আমি থাকব না সূত্র
ব্যাখ্যা [১]
English