লোড হচ্ছে

অনুবাদসমূহ [১৫]

উষ্ণবলাহক দানুপকার সূত্র চল্লিশটি

শ্রাবস্তী নিদান :

একপার্শ্বে উপবিষ্ট সেই ভিক্ষু ভগবানকে এরূপে জিজ্ঞেস করলেন, “ভন্তে, কী হেতুতে, কী কারণে ইহজগতে কেউ দেহাবসানে মরণের পর উষ্ণবলাহক দেবতাকুলে…. অভ্রবলাহক দেবতাকুলে…. বায়ু-বলাহক দেবতাকুলে…. বর্ষা-বলাহক দেবতাকুলে উৎপন্ন হয়?”

“হে ভিক্ষু, ইহজগতে কেউ কায়-বাক্‌-মন দ্বারা সুচরিত কর্ম সম্পাদন করে থাকে। সে এরূপ শ্রবণ করে যে, বর্ষা-বলাহক দেবতারা নাকি দীর্ঘায়ুসম্পন্ন, সুবর্ণের অধিকারী এবং সুখবহুল হয়ে অবস্থান করে। তাই তার এরূপ চিন্তা উদয় হয়, ‘অহো! আমি যদি দেহাবসানে মরণের পর বর্ষা-বলাহক দেবতাকুলে উৎপন্ন হতে পারতাম।’ এই কামনায় সে বর্ষা-বলাহক দেবত্ব লাভের অভিপ্রায়ে অন্ন দান করে…. প্রদীপ দান করে। তদ্ধেতু সে দেহাবসানে মরণের পর বর্ষা-বলাহক দেবতাকুলে উৎপন্ন হয়ে থাকে।

ভিক্ষু, এই হেতুতে, এই কারণে ইহজগতে কেউ দেহাবসানে মরণের পর বর্ষা-বলাহক দেবতাকুলে উৎপন্ন হয়।” বায়ান্নতম সূত্র।

ব্যাখ্যা [০]