লোড হচ্ছে

অনুবাদসমূহ [১৬]

বাহ্যিক অনিত্য হেতু সূত্র

“হে ভিক্ষুগণ, রূপ অনিত্য। যে হেতুতে যে প্রত্যয়ে রূপের উৎপত্তি হয়, তাও অনিত্য। হে ভিক্ষুগণ, অনিত্যসম্ভূত রূপ কিভাবে নিত্য হবে!” শব্দ, গন্ধ, রস, স্প্রষ্টব্য ও ধর্ম সম্পর্কেও এইরূপ।

“হে ভিক্ষুগণ, শ্রুতবান আর্যশ্রাবক বিষয়টি এভাবে দর্শন করে চক্ষুতে নির্বেদ (অনাসক্ত) প্রাপ্ত হন, শ্রোত্রে নির্বেদ প্রাপ্ত হন, ঘ্রাণে নির্বেদপ্রাপ্ত হন, জিহ্বায় নির্বেদ প্রাপ্ত হন, কায়ে নির্বেদপ্রাপ্ত হন ও মনে নির্বেদ প্রাপ্ত হন। নির্বেদ প্রাপ্ত হয়ে বিরাগ (রাগমুক্ত) হন, বিরাগ হতে বিমুক্ত হন, বিমুক্তিতে ‘বিমুক্ত হয়েছি’ বলে জ্ঞানের সঞ্চার হয় এবং তিনি প্রকৃষ্টরূপে জানতে পারেন, ‘আমার জন্মবীজ ক্ষীণ হয়েছে, ব্রহ্মচর্যব্রত উদ্‌যাপিত হয়েছে, করণীয় কার্য কৃত হয়েছে, এ জীবনে (আসব ক্ষয়ের জন্য) আর অন্য কর্তব্য নাই।”

দশম সূত্র সমাপ্ত।

ব্যাখ্যা [০]