লোড হচ্ছে

অনুবাদসমূহ [১৬]

অন্তেবাসী সূত্র

“হে ভিক্ষুগণ, এই অন্তেবাসীহীন আচার্যহীন ব্রহ্মচর্য আচরিত হয়। ভিক্ষুগণ, সঅন্তেবাসী, সআচার্য ভিক্ষু দুঃখে অশান্তিতে অবস্থান করে। ভিক্ষুগণ, অন্তেবাসীহীন আচার্যহীন ভিক্ষু সুখে-শান্তিতে অবস্থান করে। সঅন্তেবাসী সআচার্য ভিক্ষু কিরূপে দুঃখে অশান্তিতে অবস্থান করে?”

“হে ভিক্ষুগণ, এখানে ভিক্ষু চক্ষু দ্বারা রূপ দেখে পাপ অকুশলধর্ম সংযোজনীয় সংকল্পসমূহ উৎপন্ন করে। সেগুলো তার অন্তরে বাস করে, পাপ অকুশলধর্মসমূহ তার ভিতরে বাস করে। সে কারণে সঅন্তেবাসী কথিত হয়। সেগুলো তাকে বেষ্টন করে, সেই পাপ অকুশলধর্মসমূহ তাকে পরিবেষ্টন করে। সে কারণে সআচার্য কথিত হয়।” শ্রোত্র দ্বারা শব্দ শ্রবণ করে, ঘ্রাণ দ্বারা গন্ধ আঘ্রাণ করে, জিহ্বা দ্বারা রস আস্বাদন করে, কায় দ্বারা স্প্রষ্টব্য স্পর্শ করে ও মন দ্বারা ধর্ম জ্ঞাত হয়ে ভিক্ষু পাপ অকুশলধর্ম সংযোজনীয় সংকল্প উৎপন্ন করে। সেগুলো তার অন্তরে বাস করে, পাপ অকুশলধর্মসমূহ তার ভিতরে বাস করে। সে কারণে সঅন্তেবাসী কথিত হয়। সেগুলো তাকে বেষ্টন করে, সেই পাপ অকুশলধর্মসমূহ তাকে পরিবেষ্টন করে। সে কারণে সআচার্য কথিত হয়। হে ভিক্ষুগণ, এভাবেই সঅন্তেবাসী সআচার্য ভিক্ষু দুঃখে অশান্তিতে অবস্থান করে।”

“হে ভিক্ষুগণ, কিভাবে অন্তেবাসীহীন আচার্যহীন ভিক্ষু সুখে-শান্তিতে অবস্থান করে? হে ভিক্ষুগণ, এখানে ভিক্ষু চক্ষু দ্বারা রূপ দেখে পাপ অকুশলধর্ম সংযোজনীয় সংকল্পসমূহ উৎপন্ন করেন না। সেগুলো তার অন্তরে বাস করে না, পাপ অকুশলধর্মসমূহ তার ভিতরে বাস করে না। সে কারণে অন্তেবাসীহীন কথিত হয়। সেগুলো তাকে বেষ্টন করে না, সেই পাপ অকুশলধর্মসমূহ তাকে পরিবেষ্টন করে না। সে কারণে আচার্যহীন কথিত হয়।” শ্রোত্র দ্বারা শব্দ শ্রবণ করে, ঘ্রাণ দ্বারা গন্ধ আঘ্রাণ করে, জিহ্বা দ্বারা রস আস্বাদন করে, কায় দ্বারা স্প্রষ্টব্য স্পর্শ করে ও মন দ্বারা ধর্ম জ্ঞাত হয়েও এইরূপ। “হে ভিক্ষুগণ, এভাবেই অন্তেবাসীহীন আচার্যহীন ভিক্ষু সুখে-শান্তিতে অবস্থান করে।”

ষষ্ঠ সূত্র সমাপ্ত।

ব্যাখ্যা [১]