অনুবাদসমূহ [১৭]
English
- Bhikkhu Bodhi (2000)
- Bhikkhu Sujato
繁體字
- 莊春江
日本語
- 関西パーリ語実習会 (2023)
Deutsch
- Dr. Hellmuth Hecker (1993)
- Sabbamitta (2019)
Español
- Isidatta
Português
- Michael Beisert (2004)
Русский
- SV theravada.ru (2012)
Norsk
- Kåre A. Lie (2018)
বাংলা
- জ্ঞানেন্দ্রিয় ভিক্ষু (2018)
Việt Ngữ
- Thích Minh Châu
Bahasa Indonesia
- Indra Anggara
සිංහල
- A.P. de Zoysa
ပြန်သွားရန်
- Pitaka Myanmar Translation
ภาษาไทย
- Siam Rath
पाळिभासा (Pāli)
- Mahāsaṅgīti Tipiṭaka
রেফারেন্স
- Sutta Central
দ্বিতীয় যুগল সূত্র
“হে ভিক্ষুগণ, যুগ্ম (যুগল) প্রত্যয়ে বিজ্ঞান উৎপন্ন হয়। ভিক্ষুগণ, কিভাবে যুগ্ম প্রত্যয়ে বিজ্ঞান উৎপন্ন হয়? চক্ষু এবং রূপ হেতু চক্ষু-বিজ্ঞান উৎপন্ন হয়। চক্ষু অনিত্য, পরিবর্তনশীল, অন্যথাভাব বিশিষ্ট (বৈপরীত্য স্বভাব)। রূপ অনিত্য, পরিবর্তনশীল, অন্যথাভাবসম্পন্ন। এভাবে এই যুগ্ম যেহেতু চঞ্চল ও ক্ষণস্থায়ী সেহেতু অনিত্য, পরিবর্তনশীল, অন্যথাভাবসম্পন্ন। চক্ষু-বিজ্ঞান অনিত্য, পরিবর্তনশীল ও অন্যথাভাবসম্পন্ন। যে হেতুতে যে প্রত্যয়ে চক্ষু-বিজ্ঞানের উৎপত্তি হয়, সে হেতুতে সে প্রত্যয়ে তা অনিত্য, পরিবর্তনশীল, অন্যথাভাবসম্পন্ন হয়। হে ভিক্ষুগণ, অনিত্য প্রত্যয়-হেতু উৎপন্ন চক্ষু-বিজ্ঞান কিরূপে নিত্য হবে!”
“হে ভিক্ষুগণ, যা এই তিন ধর্মের সংযোগ, সমাবেশ, মিলন, তাই চক্ষু-সংস্পর্শ, চক্ষু-সংস্পর্শও অনিত্য, পরিবর্তনশীল, অন্যথাভাবসম্পন্ন। যে হেতুতে যে প্রত্যয়ে চক্ষু-সংস্পর্শের উৎপত্তি হয়, সে হেতুতে সে প্রত্যয়ে তা অনিত্য, পরিবর্তনশীল, অন্যথাভাবসম্পন্ন হয়। হে ভিক্ষুগণ, অনিত্য প্রত্যয় হেতু উৎপন্ন চক্ষু-সংস্পর্শ কিরূপে নিত্য হবে! ভিক্ষুগণ, স্পর্শ অনুভূত হয়, স্পর্শ উপলব্ধি হয়, স্পর্শ অবগত হয়। এভাবে এই ধর্মও চঞ্চল এবং ক্ষণস্থায়ী হেতু অনিত্য, পরিবর্তনশীল, অন্যথাভাবসম্পন্ন।” শ্রোত্র, ঘ্রাণ, জিহ্বা, কায় ও মন সম্পর্কেও এইরূপ।
“হে ভিক্ষুগণ, এভাবে যুগ্ম প্রত্যয়ে বিজ্ঞান উৎপন্ন হয়।”
দশম সূত্র সমাপ্ত।
নবম ছন্ন বর্গ সমাপ্ত।
স্মারক গাথা :
প্রলুপ্ত, শূন্য, সংক্ষিপ্ত, ছন্ন, পূর্ণ আর বাহিয়;
দ্বিবিধ আসক্তি উক্ত, যুগ্ম উক্ত অপর দ্বিবিধ।
অনুবাদসমূহ [১৭]
English
- Bhikkhu Bodhi (2000)
- Bhikkhu Sujato
繁體字
- 莊春江
日本語
- 関西パーリ語実習会 (2023)
Deutsch
- Dr. Hellmuth Hecker (1993)
- Sabbamitta (2019)
Español
- Isidatta
Português
- Michael Beisert (2004)
Русский
- SV theravada.ru (2012)
Norsk
- Kåre A. Lie (2018)
বাংলা
- জ্ঞানেন্দ্রিয় ভিক্ষু (2018)
Việt Ngữ
- Thích Minh Châu
Bahasa Indonesia
- Indra Anggara
සිංහල
- A.P. de Zoysa
ပြန်သွားရန်
- Pitaka Myanmar Translation
ภาษาไทย
- Siam Rath
पाळिभासा (Pāli)
- Mahāsaṅgīti Tipiṭaka
রেফারেন্স
- Sutta Central
দ্বিতীয় যুগল সূত্র
ব্যাখ্যা [১]
English